Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
টি টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশকে সহজেই হারালো ভারতীয় মহিলা দলঝড়বৃষ্টির জন্য বিঘ্ন ঘটতে পারে আজ রাতের নেদারল্যান্ডস-তিউনিসিয়া ম্যাচেওবাবা ট্রাক চালক ছেলে বিশ্বকাপে ইতিহাস গড়লেন ইতিহাস গড়ল মেক্সিকো, মেসি-রোনাল্ডোর পাশে জায়গা করে নিলেন মেমো ওচোয়া তাঁকে বসিয়ে রাখা ভুল হয়েছিল, বুঝিয়ে চলেছেন কুনহা ভিনির জোড়া গোল, স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই নক আউটে ব্রাজিল ম্যাচ শেষে অশালীন ভাষা ব্যবহারের গুরুতর অভিযোগ বেলিংহ্যামের বিরুদ্ধে জন্মদিনে গোডাউনে ‘কলকাতার মেসি’, অবহেলায় কাটালেন ৭০ ফুটের ফুটবলের ম্যাজিশিয়ান ঝড় ও বজ্রপাতের আশঙ্কা, বিঘ্ন ঘটতে পারে আজ রাতের ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচেউন্মত্ত সমর্থক থেকে জাতীয় বীর – ড্যানিয়েল মুনোজের গল্প টি টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশকে সহজেই হারালো ভারতীয় মহিলা দলঝড়বৃষ্টির জন্য বিঘ্ন ঘটতে পারে আজ রাতের নেদারল্যান্ডস-তিউনিসিয়া ম্যাচেওবাবা ট্রাক চালক ছেলে বিশ্বকাপে ইতিহাস গড়লেন ইতিহাস গড়ল মেক্সিকো, মেসি-রোনাল্ডোর পাশে জায়গা করে নিলেন মেমো ওচোয়া তাঁকে বসিয়ে রাখা ভুল হয়েছিল, বুঝিয়ে চলেছেন কুনহা ভিনির জোড়া গোল, স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই নক আউটে ব্রাজিল ম্যাচ শেষে অশালীন ভাষা ব্যবহারের গুরুতর অভিযোগ বেলিংহ্যামের বিরুদ্ধে জন্মদিনে গোডাউনে ‘কলকাতার মেসি’, অবহেলায় কাটালেন ৭০ ফুটের ফুটবলের ম্যাজিশিয়ান ঝড় ও বজ্রপাতের আশঙ্কা, বিঘ্ন ঘটতে পারে আজ রাতের ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচেউন্মত্ত সমর্থক থেকে জাতীয় বীর – ড্যানিয়েল মুনোজের গল্প

বিশ্বশান্তির বার্তা দিয়ে সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুম ছাড়ল ইরান ফুটবল দল

বেলজিয়ামের বিরুদ্ধে ২১ জুন অনুষ্ঠিত গোলশূন্য (০-০) ড্রয়ের পর লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি আবেগঘন হাতে লেখা চিঠি রেখে যায় ইরানের ফুটবলাররা।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 24, 2026, 10:39 AM
ShareWhatsAppFacebookX
 বিশ্বশান্তির বার্তা দিয়ে সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুম ছাড়ল ইরান ফুটবল দল

এক্সট্রাইম ওয়েব ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের লড়াকু মানসিকতার পাশাপাশি মানবিক বার্তার জন্যও বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে ইরান জাতীয় ফুটবল দল। বেলজিয়ামের বিরুদ্ধে ২১ জুন অনুষ্ঠিত গোলশূন্য (০-০) ড্রয়ের পর লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি আবেগঘন হাতে লেখা চিঠি রেখে যায় ইরানের ফুটবলাররা।

ইরান ফুটবল ফেডারেশনের প্রকাশিত ওই চিঠিতে বিশ্বশান্তির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ চলাকালীন দলটির সামনে আসা নানা ভ্রমণ ও লজিস্টিক সমস্যার কথাও উঠে এসেছে।

বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে নিজেদের প্রথম দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে খেলেছে ইরান। তবে দলটির বেস ক্যাম্প ছিল মেক্সিকোর টিজুয়ানায়। বিশেষ কিছু বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান না করে প্রতিটি ম্যাচের জন্য টিজুয়ানা থেকে যাতায়াত করতে হয়েছে তাদের। এই পরিস্থিতিকে ইরানের কোচ আমির ঘালেনোয়ি বারবার কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

ড্রেসিংরুমে রেখে যাওয়া হাতে লেখা বার্তায় বলা হয়:

"হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের আত্মা আজও জীবন্ত ও অটল। লস অ্যাঞ্জেলেস, আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। আমরা গর্ব নিয়ে এখানে এসেছিলাম, সম্মানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।"

এছাড়া চিঠিতে ইরানি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, সমর্থকরা দুই ম্যাচেই দলের জন্য তাদের "হৃদয়, কণ্ঠস্বর ও আত্মা" উজাড় করে দিয়েছেন।

চিঠির শেষাংশে বিশ্বের সব দেশের মধ্যে শান্তি, পারস্পরিক সম্মান এবং বন্ধুত্বের আহ্বান জানানো হয়, যা ফুটবলের গণ্ডি ছাড়িয়ে মানবতার এক শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ইরান। এরপর বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিশর। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিয়াটলে।

ইরানের এই মানবিক উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে ক্রীড়াঙ্গনে শান্তি ও ঐক্যের এক অনন্য বার্তা হিসেবে দেখছেন।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
Vaibhav Suryavanshi খেলবেন ভারতীয় দলে কিন্তু ঢুকতে পারবেন না ড্রেসিং রুমে! একী অদ্ভুত নিয়ম জানুন
YouTube

Vaibhav Suryavanshi খেলবেন ভারতীয় দলে কিন্তু ঢুকতে পারবেন না ড্রেসিং রুমে! একী অদ্ভুত নিয়ম জানুন

XtraTime Bangla

East Bengal-এ চূড়ান্ত Danish Farooq! নজরে আর কোন খেলোয়াড়? বিস্তারিত জানুন
YouTube

East Bengal-এ চূড়ান্ত Danish Farooq! নজরে আর কোন খেলোয়াড়? বিস্তারিত জানুন

XtraTime Bangla

বাবা ট্রাক চালক! বিশ্বকাপে South Africa-র হয়ে গোল করে ইতিহাস গড়লেন ছেলে Thapelo Maseko
YouTube

বাবা ট্রাক চালক! বিশ্বকাপে South Africa-র হয়ে গোল করে ইতিহাস গড়লেন ছেলে Thapelo Maseko

XtraTime Bangla

Brazil দলের প্রত্যেক খেলোয়াড়কে মাঠে নামার আগে উৎসাহ দিচ্ছেন প্রাক্তন তারকা Ronaldinho!
YouTube

Brazil দলের প্রত্যেক খেলোয়াড়কে মাঠে নামার আগে উৎসাহ দিচ্ছেন প্রাক্তন তারকা Ronaldinho!

XtraTime Bangla

আসল ব্রাজিল বনাম Ancelotti র ব্রাজিল। একই সঙ্গে খেলছে দুটো দল! Match Analysis| FIFA World Cup 2026
YouTube

আসল ব্রাজিল বনাম Ancelotti র ব্রাজিল। একই সঙ্গে খেলছে দুটো দল! Match Analysis| FIFA World Cup 2026

XtraTime Bangla

Neymar এর প্রত্যাবর্তনের দিনেও নায়ক সেই Vinicius Jr! বিধ্বংসী Brazil
YouTube

Neymar এর প্রত্যাবর্তনের দিনেও নায়ক সেই Vinicius Jr! বিধ্বংসী Brazil

XtraTime Bangla

প্রত্যাবর্তনের ম্যাচে মাঠে নেমে একী করলেন Neymar? Vini-Neymar জুটি ভরসাযোগ্য?
YouTube

প্রত্যাবর্তনের ম্যাচে মাঠে নেমে একী করলেন Neymar? Vini-Neymar জুটি ভরসাযোগ্য?

XtraTime Bangla

স্কটল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ভিনিসিয়াস! প্রথম গোলটি দেখুন #vinicius #vinijr #brazil
YouTube

স্কটল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ভিনিসিয়াস! প্রথম গোলটি দেখুন #vinicius #vinijr #brazil

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJun 25

ঝড়বৃষ্টির জন্য বিঘ্ন ঘটতে পারে আজ রাতের নেদারল্যান্ডস-তিউনিসিয়া ম্যাচেও

গ্রুপ ‘এফ’-এর শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৫ জুন) মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও তিউনিসিয়া। তবে ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে আবহাওয়া। কানসাস সিটি এলাকায় দিনভর বজ্রঝড় ও টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা দুই দলের পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে।

বিশ্বকাপের খবরJun 25

বাবা ট্রাক চালক ছেলে বিশ্বকাপে ইতিহাস গড়লেন

ফুটবল কখনও শুধু ৯০ মিনিটের খেলা নয়। কখনও কখনও একটা গোল বদলে দেয় একটা দেশের ইতিহাস, আর তুলে ধরে এক সাধারণ পরিবারের অসাধারণ লড়াই।

বিশ্বকাপের খবরJun 25

ইতিহাস গড়ল মেক্সিকো, মেসি-রোনাল্ডোর পাশে জায়গা করে নিলেন মেমো ওচোয়া

মাতেও চাভেজ ও জুলিয়ান কিনিওনেসের দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের ব্যবধানে করা দুটি গোলের সুবাদে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়েছে মেক্সিকো। এছাড়া ৭৭তম মিনিটে মাঠে নামেন ৪০ বছর বয়সী গোলরক্ষক গিয়ের্মো ‘মেমো’ ওচোয়া। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে বিশ্বকাপের ছয়টি আসরে খেলার বিরল কীর্তিতে নাম লেখান।

বিশ্বকাপের খবরJun 25

তাঁকে বসিয়ে রাখা ভুল হয়েছিল, বুঝিয়ে চলেছেন কুনহা

প্রথম ম্যাচে তাঁকে প্রথম দলে রাখেননি ব্রাজিল কোচ আনসেলোত্তি। খেলিয়ে ছিলেন থিয়াগোকে।তা নিয়ে সমালোচনাও হয়। পরের ম্যাচ থেকেই অবশ্য প্রথম দলে কুনহা। মাঠে নেমেই তিনি বুঝিয়ে দিচ্ছেন তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা বড় ভুল ছিল।