তাঁকে বসিয়ে রাখা ভুল হয়েছিল, বুঝিয়ে চলেছেন কুনহা
প্রথম ম্যাচে তাঁকে প্রথম দলে রাখেননি ব্রাজিল কোচ আনসেলোত্তি। খেলিয়ে ছিলেন থিয়াগোকে।তা নিয়ে সমালোচনাও হয়। পরের ম্যাচ থেকেই অবশ্য প্রথম দলে কুনহা। মাঠে নেমেই তিনি বুঝিয়ে দিচ্ছেন তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা বড় ভুল ছিল।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: স্কটল্যান্ডকে পরিস্কার ৩-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই নক আউটে গেল ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলের পাশাপাশি এদিনও গোল করলেন ম্যাথিয়াস কুনহা। আগের ম্যাচে করেছিলেন দুটি গোল। এবারের বিশ্বকাপে তাঁর তিন গোল হয়ে গেল।
প্রথম ম্যাচে তাঁকে প্রথম দলে রাখেননি ব্রাজিল কোচ আনসেলোত্তি। খেলিয়ে ছিলেন থিয়াগোকে।তা নিয়ে সমালোচনাও হয়। পরের ম্যাচ থেকেই অবশ্য প্রথম দলে কুনহা। মাঠে নেমেই তিনি বুঝিয়ে দিচ্ছেন তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা বড় ভুল ছিল।
২৭ বছরের ম্যান ইউ তারকা ২০২১ সালে ব্রাজিলের সিনিয়র জাতীয় দলে অভিষেক ঘটান। তার পর থেকেই নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন। ১৮ বছর বয়সেই তিনি ইউরোপে পাড়ি দেন। প্রথমে সুইৎজারল্যান্ডের ক্লাবে। তারপর জার্মানি ও স্পেন ঘুরে এখন ইংল্যান্ডে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে।
তাঁর আক্রমণাত্মক মেজাজ, দুরন্ত শ্যুটিং, দক্ষতা জাতীয় দলে ভিনবিসিয়াসের পাশে অন্য মাত্রা যোগ করছে। ব্রাজিল এবার ভাল ফল করতে তাঁর ওপরও অনেকটাই নির্ভর করছে।