Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
এইচআইএল (HIL) ফিরে এসেছে, কিন্তু আর্থিক সংকট ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছেসঞ্জু স্যামসন না ১৫ বছরের বৈভব সূর্যবংশী? ভারতের সামনে নতুন নির্বাচনী দ্বন্দ্বইংল্যান্ডে হোয়াইটওয়াশ, স্লো ওভার রেটের শাস্তি, ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানেরছয় বছর পর ইউএস ওপেন জয়ের স্বাদ জার্মান তারকা আলেকজান্ডার জেরেভেরএশিয়া কাপ জিতেও ট্রফি বিতর্কে ভারত, নেপথ্যে মহসিন নকভিনিজেকেই ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন এমবাপ্পে, বললেন, “এবার জিততে পারি”ক্যারিয়ারসেরা দৌড়ে ইতিহাস হরিতা ভদ্রের, ১০০ মিটারে দ্বিতীয় দ্রুততম ভারতীয় মহিলা স্প্রিন্টারধোনির ২৫ শতাংশ শেয়ার চাওয়ার খবর উড়িয়ে দিল সিএসকে, মালিকানা নিয়ে জল্পনায় নয়া মোড়বৈভবের অভাবনীয় ব্যাটিংয়ে মুগ্ধ আক্রম, পাকিস্তানের ক্রিকেট কাঠামো নিয়ে বিস্ফোরক প্রশ্নআগামীর সিন্ধু-লক্ষ্যসেনদের খোঁজে কলকাতা, শুরু জাতীয় সাব-জুনিয়র ব্যাডমিন্টন এইচআইএল (HIL) ফিরে এসেছে, কিন্তু আর্থিক সংকট ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছেসঞ্জু স্যামসন না ১৫ বছরের বৈভব সূর্যবংশী? ভারতের সামনে নতুন নির্বাচনী দ্বন্দ্বইংল্যান্ডে হোয়াইটওয়াশ, স্লো ওভার রেটের শাস্তি, ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানেরছয় বছর পর ইউএস ওপেন জয়ের স্বাদ জার্মান তারকা আলেকজান্ডার জেরেভেরএশিয়া কাপ জিতেও ট্রফি বিতর্কে ভারত, নেপথ্যে মহসিন নকভিনিজেকেই ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন এমবাপ্পে, বললেন, “এবার জিততে পারি”ক্যারিয়ারসেরা দৌড়ে ইতিহাস হরিতা ভদ্রের, ১০০ মিটারে দ্বিতীয় দ্রুততম ভারতীয় মহিলা স্প্রিন্টারধোনির ২৫ শতাংশ শেয়ার চাওয়ার খবর উড়িয়ে দিল সিএসকে, মালিকানা নিয়ে জল্পনায় নয়া মোড়বৈভবের অভাবনীয় ব্যাটিংয়ে মুগ্ধ আক্রম, পাকিস্তানের ক্রিকেট কাঠামো নিয়ে বিস্ফোরক প্রশ্নআগামীর সিন্ধু-লক্ষ্যসেনদের খোঁজে কলকাতা, শুরু জাতীয় সাব-জুনিয়র ব্যাডমিন্টন

এশিয়া কাপ জিতেও ট্রফি বিতর্কে ভারত, নেপথ্যে মহসিন নকভি

দুর্দান্ত পারফরম্যান্স করে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবার মহিলা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু ঐতিহাসিক এই জয়ের পর শুধুমাত্র সেলিব্রেশন নয়, ফের বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ট্রফি প্রদান অনুষ্ঠান। আর সেই বিতর্কের কেন্দ্রে ভারত, পাকিস্তান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।

লিখেছেন Adminপ্রকাশিত Sep 14, 2026, 5:06 PM
ShareWhatsAppFacebookX
এশিয়া কাপ জিতেও ট্রফি বিতর্কে ভারত, নেপথ্যে মহসিন নকভি

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: দুর্দান্ত পারফরম্যান্স করে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবার মহিলা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু ঐতিহাসিক এই জয়ের পর শুধুমাত্র সেলিব্রেশন নয়, ফের বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ট্রফি প্রদান অনুষ্ঠান। আর সেই বিতর্কের কেন্দ্রে ভারত, পাকিস্তান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।

ভারতীয় মহিলা দল মহসিন নকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি গ্রহণ করেনি। নকভি একইসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবি চেয়ারম্যান। জানা গিয়েছে, এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের পক্ষ থেকেই নেওয়া হয়েছিল। ফাইনালের আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় বোর্ড। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, নকভির হাত থেকে ট্রফি গ্রহণ করতে ভারত রাজি ছিল না এবং ট্রফি প্রদানের জন্য বিকল্প ব্যবস্থার প্রস্তাবও দেওয়া হয়েছিল।

তবে এই সিদ্ধান্তের পিছনে রয়েছে আরও বড় প্রেক্ষাপট। গত বছর পুরুষদের এশিয়া কাপেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবারও ভারতীয় দল নকভির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করেছিল। ভারতীয় বোর্ডের অবস্থান, ভারত-পাকিস্তানের মধ্যে চলতে থাকা রাজনৈতিক পরিস্থিতির কারণে নকভির হাত থেকে দলের ট্রফি গ্রহণে তারা আগ্রহী নয়।

তবে ট্রফি প্রদান অনুষ্ঠান শেষ হওয়ার পরও বিতর্ক থামেনি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইরে থেকে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজন ভারতীয় সমর্থককে নকভিকে লক্ষ্য করে ‘ট্রফি চোর’ স্লোগান দিতে শোনা যায়। অন্যদিকে, একটি ভিডিওতে এক পাকিস্তানি সমর্থককে নকভির প্রশংসা করে “Good job, sir” বলতে দেখা যায়। ওই সমর্থকের দাবি ছিল, ভারতীয় দলের ট্রফি পাওয়ার যোগ্যতা নেই। দুই দেশের সমর্থকদের সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া বিতর্কে আরও রাজনৈতিক মাত্রা যোগ করে।

ভারতীয় দলের কাছে অবশ্য বিষয়টি পরিষ্কার। ট্রফি বিতর্ক তাদের সাফল্যকে কোনওভাবেই ম্লান করতে পারেনি। প্রধান কোচ অমল মুজুমদার বিসিসিআইয়ের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাঁর বক্তব্য, দলের কাজ ছিল মাঠে নেমে টুর্নামেন্ট জেতা, আর সেই দায়িত্ব ভারতীয় ক্রিকেটাররা সম্পূর্ণভাবে পালন করেছেন।

ফলে মঞ্চে ভারতীয় দল হাতে ট্রফি না তুললেও, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি তারা আগেই করে ফেলেছিল।

মাঠে জিতে ভারতই এশিয়া কাপের আসল মালিক।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
East Bengal এর থেকে দূরে গিয়েও আজও লাল হলুদ জার্সির প্রেমে পড়ে Hijazi Maher! জর্ডনে দেখা করতে এলেন
YouTube

East Bengal এর থেকে দূরে গিয়েও আজও লাল হলুদ জার্সির প্রেমে পড়ে Hijazi Maher! জর্ডনে দেখা করতে এলেন

XtraTime Bangla

Mohun Bagan-কে ১০ জনের United এর আটকে দেওয়ার অন্দরের গল্প বললেন Lalkamal Bhoumik
YouTube

Mohun Bagan-কে ১০ জনের United এর আটকে দেওয়ার অন্দরের গল্প বললেন Lalkamal Bhoumik

XtraTime Bangla

Mohammedan ফুটবলাররাও ISL খেলেছে! লিগ জিততে Mohun Bagan-কে চ্যালেঞ্জ কোচ শাহিদ রমনের
YouTube

Mohammedan ফুটবলাররাও ISL খেলেছে! লিগ জিততে Mohun Bagan-কে চ্যালেঞ্জ কোচ শাহিদ রমনের

XtraTime Bangla

Mohun Bagan এর এডভান্টেজ! East Bengal সহ বাকি চার দলের CFL জয়ের সমীকরণ কী? League Open for All
YouTube

Mohun Bagan এর এডভান্টেজ! East Bengal সহ বাকি চার দলের CFL জয়ের সমীকরণ কী? League Open for All

XtraTime Bangla

Mohun Bagan SG 1-1 United Sports| All Goals and Highlights| CFL 2026 Super 6 Championship Round
YouTube

Mohun Bagan SG 1-1 United Sports| All Goals and Highlights| CFL 2026 Super 6 Championship Round

XtraTime Bangla

East Bengal FC 1-1 Mohammedan SC | All Goals & Highlights| CFL 2026 Super Six Championship Match
YouTube

East Bengal FC 1-1 Mohammedan SC | All Goals & Highlights| CFL 2026 Super Six Championship Match

XtraTime Bangla

Subrata Cup|নাম রেজিস্টার একজন খেলেছে অন্যজন!বয়স ভাঁড়ানোর অভিযোগ!মানিকপাড়া হাইস্কুল!Breaking news
YouTube

Subrata Cup|নাম রেজিস্টার একজন খেলেছে অন্যজন!বয়স ভাঁড়ানোর অভিযোগ!মানিকপাড়া হাইস্কুল!Breaking news

XtraTime Bangla

East Bengal-Mohun Bagan-এ বাঙালি ফুটবলারদের সেভাবে দেখা যায় না! হতাশা প্রকাশ Shyam Thapa-র
YouTube

East Bengal-Mohun Bagan-এ বাঙালি ফুটবলারদের সেভাবে দেখা যায় না! হতাশা প্রকাশ Shyam Thapa-র

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাSep 14

এইচআইএল (HIL) ফিরে এসেছে, কিন্তু আর্থিক সংকট ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে

দীর্ঘ সাত বছরের বিরতির পর ২০২৪-২৫ মরশুমে ফিরেছিল হকি ইন্ডিয়া লিগ (HIL)। ভারতীয় হকিকে সেই পেশাদার পরিকাঠামো এবং গতি দেওয়াই ছিল এই লিগের অন্যতম প্রধান লক্ষ্য। পরিকল্পনা ছিল, এই লিগের মাধ্যমে ভারতীয় খেলোয়াড়রা বিশ্বের সেরা আন্তর্জাতিক তারকাদের সঙ্গে একই দলে ও একই মঞ্চে খেলার সুযোগ পাবেন, অভিজ্ঞতা অর্জন করবেন এবং উচ্চচাপের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতোই একটি পেশাদার পরিবেশে নিজেদের আরও উন্নত করে তুলবেন।

ক্রিকেটSep 14

সঞ্জু স্যামসন না ১৫ বছরের বৈভব সূর্যবংশী? ভারতের সামনে নতুন নির্বাচনী দ্বন্দ্ব

ভারতীয় ক্রিকেটে ব্যাটিং প্রতিভার অভাব কোনওদিনই ছিল না। বরং বর্তমান পরিস্থিতিতে সমস্যাটা যেন উল্টো—একই জায়গার জন্য লড়াই করছেন একাধিক প্রতিভাবান ব্যাটার। আর সেই কারণেই সামনে এসেছে একটি আকর্ষণীয় নির্বাচনী প্রশ্ন—সঞ্জু স্যামসন নাকি ১৫ বছরের বৈভব সূর্যবংশী?

ক্রিকেটSep 14

ইংল্যান্ডে হোয়াইটওয়াশ, স্লো ওভার রেটের শাস্তি, ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের কঠিন সময় যেন শেষই হচ্ছে না। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারায় এবার শাস্তির মুখে পড়তে হল পাকিস্তানকে। ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের। ওভার রেট সংক্রান্ত নিয়ম অনুযায়ী এটাই সর্বোচ্চ জরিমানার পরিমাণ।

অন্য খেলাSep 14

ছয় বছর পর ইউএস ওপেন জয়ের স্বাদ জার্মান তারকা আলেকজান্ডার জেরেভের

ছয় বছর অপেক্ষা কম সময় নয়। বিশেষ করে যখন কোনও একটি মুহূর্তকে একসময় নিজের বলে মনে হয়েছিল। আলেকজান্ডার জেরেভের কাছে ইউএস ওপেনের সেই অপেক্ষাটা ছিল আরও যন্ত্রণাদায়ক। ২০২০ সালে গ্র্যান্ড স্ল্যাম জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন জার্মান তারকা। কিন্তু ফাইনালে দারুণ প্রত্যাবর্তন করে ডমিনিক থিয়েম তাঁর স্বপ্ন ভেঙে দেন। হৃদয়ভাঙা সেই হার আজও জেরেভের কেরিয়ারের অন্যতম বেদনাদায়ক অধ্যায় হয়ে ছিল।