Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
মাইলস্টোন ছুঁয়েছি, কিন্তু লক্ষ্য আরও বড়”,ইতিহাসের পরেও থামতে নারাজ অ্যান্থনি অ্যান্ড্রুজ◆"এটা দুর্ঘটনা, এটা আমার দল নয়," জানালেন বিধ্বস্ত আন্তোনিও লোপেজ হাবাস◆একটা আনোয়ার না থাকাতেই ৫ গোল খেল ইস্টবেঙ্গল, অবিশ্বাস্য! চেন্নাইয়িনের কাছে ৩-৫ গোলে হার◆বৃষ্টি বিঘিন্ত ম্যাচে জয় ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এগিয়ে গেল ২-০ ম্যাচে◆আবারও ভুল রেফারিং এর শিকার এফসি গোয়া, এবার প্রকাশ্যেই চাইল জবাব◆টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ সামি, সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তাও◆বিশালের অপেক্ষার অবসান, ডেভিড-হৃতিকেরও ডাক! নিউজিল্যান্ড সফরের আগে বাঙালিহীন ভারতীয় দল ঘোষণা জামিলের◆অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শুরু হতেই সেওয়াগপুত্র আর্যবীরের দাপট, নেপালকে ১০ উইকেটে হারালো ভারত◆অজস্র সুযোগ নষ্ট করে কোনও রকমে জয়, ম্যাচ শেষে রেফারিকে সেরা বলে কটাক্ষ মোহনবাগান কোচের◆মহারাষ্ট্রের কাছে ১০ উইকেটে হার, রণজির গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেল বাংলা◆মাইলস্টোন ছুঁয়েছি, কিন্তু লক্ষ্য আরও বড়”,ইতিহাসের পরেও থামতে নারাজ অ্যান্থনি অ্যান্ড্রুজ◆"এটা দুর্ঘটনা, এটা আমার দল নয়," জানালেন বিধ্বস্ত আন্তোনিও লোপেজ হাবাস◆একটা আনোয়ার না থাকাতেই ৫ গোল খেল ইস্টবেঙ্গল, অবিশ্বাস্য! চেন্নাইয়িনের কাছে ৩-৫ গোলে হার◆বৃষ্টি বিঘিন্ত ম্যাচে জয় ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এগিয়ে গেল ২-০ ম্যাচে◆আবারও ভুল রেফারিং এর শিকার এফসি গোয়া, এবার প্রকাশ্যেই চাইল জবাব◆টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ সামি, সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তাও◆বিশালের অপেক্ষার অবসান, ডেভিড-হৃতিকেরও ডাক! নিউজিল্যান্ড সফরের আগে বাঙালিহীন ভারতীয় দল ঘোষণা জামিলের◆অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শুরু হতেই সেওয়াগপুত্র আর্যবীরের দাপট, নেপালকে ১০ উইকেটে হারালো ভারত◆অজস্র সুযোগ নষ্ট করে কোনও রকমে জয়, ম্যাচ শেষে রেফারিকে সেরা বলে কটাক্ষ মোহনবাগান কোচের◆মহারাষ্ট্রের কাছে ১০ উইকেটে হার, রণজির গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেল বাংলা◆

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট প্রস্তুতিতে জুরেলের লড়াকু ৯৯, তাঁর ব্যাটেই বিপর্যয় সামলে ঘুরে দাঁড়াল ভারত ‘এ’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্ট ভারতীয় ‘এ’ দলের কাছে নিছক আর একটি লাল বলের ম্যাচ নয়। আসন্ন দুই টেস্টের সিরিজের আগে নিউজিল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ এই চার দিনের ম্যাচগুলি। বিশেষ করে সেখানকার পিচে পেসারদের সুইং ও বাউন্স সামলানোর প্রস্তুতি নেওয়াই ভারতীয় ক্রিকেটারদের অন্যতম লক্ষ্য। প্রথম ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ভারতীয় ‘এ’ দলের।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 31, 2026, 1:55 PM
ShareWhatsAppFacebookX
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট প্রস্তুতিতে জুরেলের লড়াকু ৯৯, তাঁর ব্যাটেই বিপর্যয় সামলে ঘুরে দাঁড়াল ভারত ‘এ’

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্ট ভারতীয় ‘এ’ দলের কাছে নিছক আর একটি লাল বলের ম্যাচ নয়। আসন্ন দুই টেস্টের সিরিজের আগে নিউজিল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ এই চার দিনের ম্যাচগুলি। বিশেষ করে সেখানকার পিচে পেসারদের সুইং ও বাউন্স সামলানোর প্রস্তুতি নেওয়াই ভারতীয় ক্রিকেটারদের অন্যতম লক্ষ্য। প্রথম ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ভারতীয় ‘এ’ দলের।

কিন্তু দ্বিতীয় ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় ভারত। ফের ব্যর্থ যশস্বী জয়সওয়াল। ফ্রেজার শিটের বলে এলবিডব্লিউ হয়ে মাত্র চার বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার। নিউজিল্যান্ড সফরে এটি তাঁর টানা তৃতীয় ব্যর্থতা। ফলে সিনিয়র দলের আসন্ন টেস্ট সিরিজের আগে ছন্দে ফেরার চাপ আরও বাড়ল তাঁর উপর।

নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বল হাতে দাপট দেখান ফ্রেজার শিট। স্থানীয় পরিবেশকে কাজে লাগিয়ে ভারতীয় ব্যাটারদের বারবার সমস্যায় ফেলেন তিনি। দিনের শেষে চারটি উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপের দুর্বলতা আরও একবার সামনে এনে দেন এই পেসার।

তবে প্রাথমিক ধাক্কা সামলে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান সাই সুদর্শন ও দেবদত্ত পাড়িক্কল। দ্বিতীয় উইকেটে তাঁদের ৯১ রানের জুটি ভারতকে কিছুটা স্বস্তি দেয়। সুদর্শন ৪১ রান করে ভালো শুরু করলেও সেই ইনিংসকে বড় রানে পরিণত করতে পারেননি। অন্যদিকে, প্রথম বেসরকারি টেস্টে ১৯৯ রানের দুরন্ত ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখেন পাড়িক্কল। তাঁর ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৮০ রান।

দিনের সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিরোধ গড়ে তোলেন ধ্রুব জুরেল। ভারতীয় ‘এ’ দল যখন ১৬০ রানে ছয় উইকেট হারিয়ে চাপে, তখন দলের হাল ধরেন এই উইকেটকিপার-ব্যাটার। সতীর্থদের একের পর এক উইকেট পড়লেও ক্রিজে অবিচল থাকেন তিনি। দিনের শেষে ৯৯ রানে অপরাজিত জুরেল। মানভ সুতার ও পরে আকাশ দীপের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরোধ গড়ে ভারতকে ৭ উইকেটে ২৯১ রানে পৌঁছতে সাহায্য করেন তিনি।

আসন্ন টেস্ট সিরিজের আগে ভারতীয় ‘এ’ দলের কাছে এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। বিদেশের মাটিতে দ্রুত মানিয়ে নেওয়া, শৃঙ্খলাবদ্ধ পেস আক্রমণের মোকাবিলা করা এবং চাপের মুখে উইকেট ধরে রাখার ক্ষমতা—সবকিছুরই পরীক্ষা হচ্ছে এই প্রস্তুতিতে। প্রথম দিনের শেষে জুরেলের অপরাজিত ৯৯ রানের ইনিংস ভারতীয় দলকে সেই লড়াইয়ে টিকিয়ে রেখেছে।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলNov 7

মাইলস্টোন ছুঁয়েছি, কিন্তু লক্ষ্য আরও বড়”,ইতিহাসের পরেও থামতে নারাজ অ্যান্থনি অ্যান্ড্রুজ

ইতিহাস গড়েছে ইস্টবেঙ্গল এফসি। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ মরশুমে নকআউট পর্বে জায়গা করে নিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে নজির গড়েছে লাল-হলুদ। তবে এই ঐতিহাসিক সাফল্যকেই শেষ গন্তব্য হিসেবে দেখতে নারাজ দলের প্রধান কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। তাঁর মতে, এই অর্জন আসলে আরও বড় লক্ষ্যের পথে প্রথম ধাপ।

ফুটবলNov 7

"এটা দুর্ঘটনা, এটা আমার দল নয়," জানালেন বিধ্বস্ত আন্তোনিও লোপেজ হাবাস

বিপর্যয়ের সব দায় নিয়ে হাবাস বলেন, "আজ গোটা দল ছিল ভীষণই ঢিলেঢালা। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে আমরা কখনই জিততে পারিনি। কোনো লড়াইই দিতে পারিনি। আজ দলের মধ্যে কোনও সংঘবদ্ধতা ছিল না। এমন খেললে ম্যাচ জেতা অসম্ভব। আমার দলের চরিত্র এমন নয়।"

ফুটবলNov 7

একটা আনোয়ার না থাকাতেই ৫ গোল খেল ইস্টবেঙ্গল, অবিশ্বাস্য! চেন্নাইয়িনের কাছে ৩-৫ গোলে হার

একে রক্ষণে আনোয়ার নেই। তার সঙ্গে নুঙ্গা জঘন্য বললেও কম বলা হয়। তার ওপর পুরোপুরি ব্যর্থ মাঝমাঠ।রশিদ অন্য দিনের ফর্মে ছিলেন না। ড্যানিও চেষ্টা করলেও স্বাভাবিক টাচে ছিলেন না। জিকসন, বিষ্ণু, বিপিনরাও কেমন যেন এলোমেলো হয়ে গেলেন। আর রক্ষণের কথা না বলাই ভাল। নুঙ্গাকে নিয়ে ব্রাইসন যা খুশি তাই করে গেলেন।

ক্রিকেটNov 7

বৃষ্টি বিঘিন্ত ম্যাচে জয় ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এগিয়ে গেল ২-০ ম্যাচে

নিজেদের স্নায়ুকে নিয়ন্ত্রণে রেখে ম্যাচ বার করে নিল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘিন্ত দ্বিতীয় একদিনের ম্যাচে ৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।