নতুন রেকর্ড, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ৪০০ উইকেট নিলেন যজুবেন্দ্র চাহাল
গোটা বিশ্বে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আফগানিস্তানের রশিদ খান। তিনি ৫৫৩ ম্যাচে নিয়েছেন ৭৪৩ উইকেট। ৬৫৮ উইকেট নিয়ে সুনীল নারিন আছেন দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজেরই ডোয়েন ব্র্যাভো তৃতীয় স্থানে আছেন। তিনি নিয়েছেন ৬৩১ উইকেট।

নতুন রেকর্ড, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ৪০০ উইকেট নিলেন যজুবেন্দ্র চাহাল
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
নতুন ইতিহাস যজুবেন্দ্র চাহালের। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ৪০০ উইকেটের মালিক হলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই নজির গড়েন ভারতীয় লেগ স্পিনার। তামিলনাড়ুর বিরুদ্ধে হরিয়ানার হয়ে খেলার সময় এই মাইলস্টোন টপকে যান।
এই ম্যাচে নামার আগে তাঁর দরকার ছিল একটি উইকেট। কিন্তু ম্যাচে তিনটি উইকেট তুলে নেন তিনি। তাঁর ১৬ রানে ৩ উইকেটের সৌজন্যে তামিলনাড়ু মাত্র ১২৪ রানেই অল আউট হয়ে যায়। এই ম্যাচের পর টি টোয়েন্টিতে চাহালের উইকেট সংখ্যা দাড়াল ২৪৬ ম্যাচে ৪০২।
চাহালের কৃতিত্বের কাছে অেক তারকা বোলারই পিছিয়ে পড়েছেন। ৩৬৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভুবনেশ্বর কুমার। তারপরই আছেন জসপ্রীত বুমরা। তাঁর উইকেট সংখ্যা ৩৫৪। এরপর আছেন পীযুষ চাওলা। তিনি নিয়েছেন ৩২৯ উইকেট। এবং রবিচন্দ্রন অশ্বিন নেন ৩২৩ উইকেট।
২০২৩ সালের পর থেকে চাহাল আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপিয়ে খেলে চলেছেন। আরসিবি ও রাজস্থান রয়্যালসসহ একাধিক দলের হয়ে আইপিএলে খেলেছেন তিনি। এখন পঞ্জাব কিংসের হয়ে খেলছেন। ২০২৫ আইপিএলের আগে ১৮ কোটি টাকায় সই করেন পঞ্জাবে।