Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
দুর্দান্ত সাফল্য, এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অফ দ্য ইয়ার পুরস্কারে সোনার সম্মান পেল এআইএফএফ◆নতুন রেকর্ড, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ৪০০ উইকেট নিলেন যজুবেন্দ্র চাহাল◆বুমরা ছাড়া বাকিরা ব্যর্থ, সিরাজকে বাদ দেওয়া নিয়ে তুঙ্গে বিতর্ক ◆মাথায় বলের আঘাত লেগে এক কিশোর ফুটবলারের মর্মান্তিক মৃত্যু◆হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের দৃঢ়তায় বিপদ থেকে বেরিয়ে এল ব্ল্যাক ক্যাপস; প্রথম দিনের খেলা শেষে সংগ্রহ ২৪৩/৫◆সন্দীপ মান্ডি বরণ - গৌতম কুজুর বর্জন! একটি ফাওবাদী চিন্তা!◆ জুনিয়র ব্রোঞ্জ থেকে সিনিয়র সোনা! গ্লাসগোয় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে থাকা ক্যারাটেকাদের হারিয়ে চ্যাম্পিয়ন বিপাশা পাল◆“সৌরভকে বলেছিলাম, বিশেষ ধরণের ক্রিকেটার,” ধোনির আইপিএল অবসরে আবেগঘন বার্তা সচিন তেন্ডুলকরের◆ভারতের বোলিং কোচ মর্নে মরকেল চান বোলাররা ওয়েলিংটনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিক।◆বাবা-কাকার ফুটবল উত্তরাধিকার, পাকিস্তান বধে ভারতের নায়ক সন্দীপ মাণ্ডি! কী বললেন বাবা-মা?◆দুর্দান্ত সাফল্য, এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অফ দ্য ইয়ার পুরস্কারে সোনার সম্মান পেল এআইএফএফ◆নতুন রেকর্ড, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ৪০০ উইকেট নিলেন যজুবেন্দ্র চাহাল◆বুমরা ছাড়া বাকিরা ব্যর্থ, সিরাজকে বাদ দেওয়া নিয়ে তুঙ্গে বিতর্ক ◆মাথায় বলের আঘাত লেগে এক কিশোর ফুটবলারের মর্মান্তিক মৃত্যু◆হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের দৃঢ়তায় বিপদ থেকে বেরিয়ে এল ব্ল্যাক ক্যাপস; প্রথম দিনের খেলা শেষে সংগ্রহ ২৪৩/৫◆সন্দীপ মান্ডি বরণ - গৌতম কুজুর বর্জন! একটি ফাওবাদী চিন্তা!◆ জুনিয়র ব্রোঞ্জ থেকে সিনিয়র সোনা! গ্লাসগোয় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে থাকা ক্যারাটেকাদের হারিয়ে চ্যাম্পিয়ন বিপাশা পাল◆“সৌরভকে বলেছিলাম, বিশেষ ধরণের ক্রিকেটার,” ধোনির আইপিএল অবসরে আবেগঘন বার্তা সচিন তেন্ডুলকরের◆ভারতের বোলিং কোচ মর্নে মরকেল চান বোলাররা ওয়েলিংটনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিক।◆বাবা-কাকার ফুটবল উত্তরাধিকার, পাকিস্তান বধে ভারতের নায়ক সন্দীপ মাণ্ডি! কী বললেন বাবা-মা?◆

সন্দীপ মান্ডি বরণ - গৌতম কুজুর বর্জন! একটি ফাওবাদী চিন্তা!

প্রথম ছবি সন্দীপ মান্ডির। বাংলাদেশের মাটিতে পাকিস্তানকে হারিয়ে ভারত সাফ চ্যাম্পিয়ন হল। জয়সূচক গোল এল সন্দীপ মান্ডির মাথা থেকে। আন্তর্জাতিক মঞ্চে দেশের জয়ের নায়ক হয়ে বিমানবন্দরে ফিরলেন তিনি। তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির তাঁর নিজের সমাজ। আদিবাসী নৃত্যের ছন্দে, কোমর দোলাল সন্দীপ মান্ডিও। বিমানবন্দর উচ্ছ্বাস দেখেছে প্রচুর, কিন্তু এরকম উচ্ছ্বাস? আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া আসা করা মানুষগুলো, ওখানেই আদিবাসী নৃত্য দেখল। মান্ডি নাচছে। আর গ্রাম দিয়ে শহর ঘিরে যাচ্ছে!

লিখেছেন Admin•প্রকাশিত Nov 19, 2026, 1:44 PM
ShareWhatsAppFacebookX
সন্দীপ মান্ডি বরণ - গৌতম কুজুর বর্জন! একটি ফাওবাদী চিন্তা!

- একেএম সাইফুল্লা

বাংলার ফুটবল অনেক দিন হল মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত কিংবা এলিট বাঙালির একচেটিয়া পরিসর থেকে বেরিয়ে এসেছে। আজ এই ফুটবলের বড় ভরসা দরিদ্র, প্রান্তিক, নিপীড়িত মুসলিম ও আদিবাসী সমাজের ছেলেরা। অথচ এই সমাজের ফুটবলকে ঘিরেই আমাদের আগ্রহ, স্বীকৃতি এবং দায়বদ্ধতার বড় অভাব।

একই দিনে সামনে এল দুটি খবর। দুটি ছবির মধ্যে এক অদ্ভুত বৈপরীত্য।

প্রথম ছবি সন্দীপ মান্ডির। বাংলাদেশের মাটিতে পাকিস্তানকে হারিয়ে ভারত সাফ চ্যাম্পিয়ন হল। জয়সূচক গোল এল সন্দীপ মান্ডির মাথা থেকে। আন্তর্জাতিক মঞ্চে দেশের জয়ের নায়ক হয়ে বিমানবন্দরে ফিরলেন তিনি। তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির তাঁর নিজের সমাজ। আদিবাসী নৃত্যের ছন্দে, কোমর দোলাল সন্দীপ মান্ডিও। বিমানবন্দর উচ্ছ্বাস দেখেছে প্রচুর, কিন্তু এরকম উচ্ছ্বাস? আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া আসা করা মানুষগুলো, ওখানেই আদিবাসী নৃত্য দেখল। মান্ডি নাচছে। আর গ্রাম দিয়ে শহর ঘিরে যাচ্ছে!

পা ধুইয়ে সম্মান জানানোর নিজস্ব রীতিতে তাঁকে বরণ করে নিলেন আপনজনেরা। এক আদিবাসী তারকার পা ধোয়া জল পড়ে রইল আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরেটায়। জলে জলে, ধুলোয় বাষ্পে লেগে গেল সময়ের ইতিহাসে।

এই দৃশ্য দেখতে বাঙালি বোলপুর যায়,পুরুলিয়া, ঝাড়গ্রাম, পালামৌ। দুটো দিন কাটায়। খাটিয়ায় শোয়, তেলচপচপে দেশি মুরগির মাংস খায়। কালো ছাগলছানা কোলে ছবি তোলে, ডিপি বদলায়। আদিবাসী গ্রাম গুলোর নকশা করা দেওয়ালের সামনে ছবি তোলে, ড্রোন ওড়ায়। কেউকেউ বলে তারা নাকি আলো জ্বালতে যায়, সেই আলো জ্বালার রিল বানায়! তারপর ফিরে আসে কলকাতায়। কিন্তু এই সমাজের ফুটবল, এই সমাজের লড়াই প্রস্ফুটিত প্রতিভার পাশে দাঁড়ানোর সময় কতজনকে দেখা যায়? অরণ্যের দিন রাত্রি আসলে অরণ্যের প্রাচীন প্রবাদ হয়ে রয়ে যায়!

সন্দীপের বাবা সুন্দর মান্ডি এক দশকেরও বেশি সময় কলকাতা ফুটবলে দাপিয়ে খেলেছেন। রেলওয়ে এফসির সঙ্গে তাঁর নাম ছিল সমান্তরাল। কাকা সাগরাম মান্ডি খেলেছেন মোহনবাগানে, প্রায় সতেরো আঠারো বছর আগে। অর্থাৎ সন্দীপের সাফল্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। একটা ফুটবল পরিবার, একটা সমাজের দীর্ঘদিনের লড়াইয়ের ফসল। সেই পরিবারে আজ একটি নতুন দীপ জ্বলেছে। আপাতত বাঙালির ফুটবলে শেষ দীপ!

দ্বিতীয় ছবিটি গৌতম কুজুরের।

দীর্ঘ ১৪-১৫ বছর ধরে খড়দহের পাতুলিয়ার বন্দীপুর সম্মিলনীর মাঠে, নিজেদের উদ্যোগে নতুন প্রজন্মের ছেলেদের ফুটবল শেখাচ্ছেন তিনি। নিজেদের উদ্যোগে তৈরি করেছেন ফুটবলের একটা পরিসর। কিন্তু এখন সেই মাঠে ক্রিকেট হবে। কর্পোরেট আগমন। সিএবি টাকা দেয়, স্পোর্টস একটিভিটির জন্যে টাকার যে ভীষণ দরকার! ক্রিকেট হোক, তাতে আপত্তি নেই। কিন্তু তার জন্য ফুটবলকে বিসর্জন দিতে হবে কেন?

গৌতম কুজুরও তো একসময় ফুটবলার ছিলেন। টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসে ইস্টবেঙ্গলে সই করেছিলেন। খেলেছেন মহামেডানেও। সেই ফুটবলার আজ ছোট ছোট ছেলেদের সামনে দাঁড়িয়ে বলছে, এক পরম্পরাগত আজন্ম লালিত পরাজিতের পেপ টক- আজ থেকে আর এখানে ফুটবল হবে না। আমরা আদিবাসী, গরীব মানুষের ছেলেরা ফুটবল খেলি। গরীবের খেলা ফুটবল, কিন্তু আমাদের ফুটবল খেলতে দেওয়া হচ্ছে না। এখানে ক্রিকেট হবে। তোমরা কাল থেকে আর আসবে না এখানে। আজই শেষ দিন, আমাদের আর দেখা হবেনা। ফুটবল খেলো অন্য কোথাও, ভাল থেকো।

বঞ্চনা, হেরে যাওয়া। সব কিছু ফেলে রেখে হার স্বীকার করতে করতে সেই আর্য সভ্যতার দাপটের সময় থেকে নিজের আসল মাটি হারিয়ে, জঙ্গলের গভীরে চলে যাওয়া। আমাদের এপিক্যালিপটো কিংবদন্তি আজও চলছে একই রকম। নিজেদের আদিম দেবতা, আরাধনা সব ছেড়েছে তারা। কালচারাল আগ্রাসনে থাবা বসিয়েছে বলিউড আর কলকাতা। "আধুনিকতা"র চেয়ে বড় সাম্রাজ্যবাদ আর কি আছে বিশ্বে? আজ আদিবাসীর ফুটবলের মাঠে ক্রিকেট! আগ্রাসন।

পুরুলিয়ায় যাচ্ছিলাম একটা ফুটবলের কাজে, সঙ্গী ছিলেন কলকাতার সেরা একজন ফুটবল গবেষক পারিজাত মৈত্র, আর দুটি গুরুত্বপুর্ন সংবাদপত্রের দুই সাংবাদিক আর আমি। একটা গ্রাম্য রাস্তা দিয়ে পুরুলিয়া যাওয়ার ইচ্ছে ছিল, সেটাই হল। লোকে প্রকৃতি দেখে, শনিবারের সেই সারাদিন আমরা দেখেছি একটু দুর দূরে একটি করে পাড়া ফুটবল টুর্নামেন্ট। ফুটবলের সমারোহ যেন। প্রচুর মানুষ , অনেক সাইকেল, লাউডস্পিকার, ব্যানার, ফেস্টুন,অসংখ্য মোটর বাইকের ভিড়। একইদিনে তিনটে টুর্নামেন্টের পাশ দিয়ে যেতে যেতে, কাঁচে ঘেরা এসি গাড়িতে বসে, সন্তর্পণে বাংলার ফুটবলের পাশ কাটিয়ে চলে গেছিল বাংলার তিন তথাকথিত ক্রীড়া সাংবাদিক। দেখছিলাম উঁচু, অনতি উঁচু পাহাড়, দেখছিলাম সবুজ, তার নিচে বড় পদ্ম ফোটা পুকুর আর পাশে লাল মাটির পরিসরে একটু খেলার মত প্রকৃতির দেওয়া জমিন আর দুদিকে দুটো গোল পোস্ট। কেউ কোত্থাও নেই, বিকেল হলে স্কুল ফেরত রবি হাঁসদা, বিশ্বজিৎ হেমব্রমরা নেমে পড়বে এই মাঠে, বল স্কিল করবে, গোলে পাঞ্চ করবে, বল - রিসিভ- গো ও ও ল।

একদিকে কল্যাণীর আদিবাসী পাড়ার সন্দীপ মান্ডির মাথায় উঠেছে দেশের জয়ের মুকুট। অন্যদিকে গৌতম কুজুরের কণ্ঠে ফুটবল বাঁচানোর অসহায় আর্তি।

একই দিনে দুটি খবর। একদিকে একটি আদিবাসী সমাজ তাদের ফুটবল নায়ককে বরণ করে নিচ্ছে। অন্যদিকে আরেকটি আদিবাসী সমাজের পরবর্তী প্রজন্মের কাছ থেকে ফুটবলের মাঠটুকুও কেড়ে নেওয়া হচ্ছে।

এটাই কি বাংলার ফুটবলের বর্তমান বাস্তবতা?

যে ফুটবল একসময় বাঙালির আবেগ, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অংশ ছিল, সেই ফুটবলকে আজ বাঁচিয়ে রেখেছে সমাজের প্রান্তিক মানুষেরা। অথচ তাদের জন্য মাঠ নেই, পরিকাঠামো নেই, অনেক সময় স্বীকৃতিটুকুও নেই।

সন্দীপ মান্ডির সাফল্যে আমরা গর্বিত হই। কিন্তু গৌতম কুজুরের ছেলেদের ফুটবল খেলার অধিকার রক্ষা করতে যে পারল না, সেই খর্বতা আমাদের গর্বের ইতিহাসে কোথায় রাখবো?

সর্বশেষ ভিডিও

সব দেখুন
East Bengal দলে রদবদল! সুস্থ Edmund! শুরু থেকে Habas এর ছকে এবার Loba! দেখুন অনুশীলন
YouTube

East Bengal দলে রদবদল! সুস্থ Edmund! শুরু থেকে Habas এর ছকে এবার Loba! দেখুন অনুশীলন

XtraTime Bangla

East Bengal এর হয়ে কি ISL-এ Anwar Ali-র বিকল্প হয়ে মাঠে নামবেন নামতে পারেন Nacho Monsalve?
YouTube

East Bengal এর হয়ে কি ISL-এ Anwar Ali-র বিকল্প হয়ে মাঠে নামবেন নামতে পারেন Nacho Monsalve?

XtraTime Bangla

মুহূর্তে সরে ক্লাবের চেয়ার টেবিল। বৃষ্টি স্নাত দিন,ম্যাচের আগে বসে থাকার দিন নয় Mohammedan Sc
YouTube

মুহূর্তে সরে ক্লাবের চেয়ার টেবিল। বৃষ্টি স্নাত দিন,ম্যাচের আগে বসে থাকার দিন নয় Mohammedan Sc

XtraTime Bangla

East Bengal | স্বদেশী ও বিদেশী প্রচলিত ধারণার ক্ষেত্রে একা লড়ে যাচ্ছেন Habas!টুপি খুলে সেলাম স্যার
YouTube

East Bengal | স্বদেশী ও বিদেশী প্রচলিত ধারণার ক্ষেত্রে একা লড়ে যাচ্ছেন Habas!টুপি খুলে সেলাম স্যার

XtraTime Bangla

একটা জয় বদলে দেবে সব! কিন্তু কবে? গোকুলাম ম্যাচের আগে আবার চোটের গল্প! Mohammedan Sc
YouTube

একটা জয় বদলে দেবে সব! কিন্তু কবে? গোকুলাম ম্যাচের আগে আবার চোটের গল্প! Mohammedan Sc

XtraTime Bangla

Sandip Mandi | পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছি!ফুটবলার বাবা-কাকাদের মাঝে বসে জানালেন
YouTube

Sandip Mandi | পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছি!ফুটবলার বাবা-কাকাদের মাঝে বসে জানালেন

XtraTime Bangla

টাকার কাছে হার! খড়দহে বন্ধ ফুটবল একাডেমি।  কর্পোরেটদের ক্রিকেটের ঝড়! গৌতম কুজুর হাল ছাড়লেন!
YouTube

টাকার কাছে হার! খড়দহে বন্ধ ফুটবল একাডেমি। কর্পোরেটদের ক্রিকেটের ঝড়! গৌতম কুজুর হাল ছাড়লেন!

XtraTime Bangla

Sandip Mandi-র জন্যে কল্যাণীতে বিজয় মিছিল। জনতার মুখরিত সাক্ষ্যে ঘরে ফিরলেন বীর সন্দীপ।
YouTube

Sandip Mandi-র জন্যে কল্যাণীতে বিজয় মিছিল। জনতার মুখরিত সাক্ষ্যে ঘরে ফিরলেন বীর সন্দীপ।

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলNov 19

দুর্দান্ত সাফল্য, এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অফ দ্য ইয়ার পুরস্কারে সোনার সম্মান পেল এআইএফএফ

ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে এআইএফএফের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। একাধিক কারণে এই সম্মান পেল কল্যাণ চৌবের ফেডারেশন। আঞ্চলিক প্রতিযোগিতায় সাফল্য, ঘরোয়া ফুটবলের উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়। এই প্রথমবার গোল্ড সম্মান পেল এআইএফএফ।

ক্রিকেটNov 19

নতুন রেকর্ড, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ৪০০ উইকেট নিলেন যজুবেন্দ্র চাহাল

গোটা বিশ্বে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আফগানিস্তানের রশিদ খান। তিনি ৫৫৩ ম্যাচে নিয়েছেন ৭৪৩ উইকেট। ৬৫৮ উইকেট নিয়ে সুনীল নারিন আছেন দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজেরই ডোয়েন ব্র্যাভো তৃতীয় স্থানে আছেন। তিনি নিয়েছেন ৬৩১ উইকেট।

ক্রিকেটNov 19

বুমরা ছাড়া বাকিরা ব্যর্থ, সিরাজকে বাদ দেওয়া নিয়ে তুঙ্গে বিতর্ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম একাদশে মহম্মদ সিরাজের জায়গা না পাওয়া ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। পরিস্থিতি ও দলের ভারসাম্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হলেও, ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম দিনের খেলার পর সেই নির্বাচন নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।

ফুটবলNov 19

মাথায় বলের আঘাত লেগে এক কিশোর ফুটবলারের মর্মান্তিক মৃত্যু

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) আর্জেন্টিনার হোসে সি. পাজ-এ ‘এফসি এজেইজা’ (FC Ezeiza) ও ‘মুনিজ’-এর মধ্যকার ম্যাচে বলের আঘাতে ১৮ বছর বয়সী আবেল গামারা নুনেজের মাথার খুলি ভেঙে যায়