অভিজ্ঞতাকে হারানো যায় না, ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্ত নিয়ে জানান ভারতীয় দলের ব্যাটিং কোচ
জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে একজন সিনিয়র বোলারের কতটা দরকার সেটাই ব্যাখ্যা করেন কোটাক। তিনি বলেন আমরা সবাই জানি,আপনি অভিজ্ঞতাকে হারাতে হারাতে পারেন না। তরুণরা ভাল খেলছে, দলে সুযোগ পাচ্ছ। কিন্তু কখনও কখনও অভিজ্ঞতার দরকার তো হয়ই!

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
দল নির্বাচন পদ্ধতিতে ভিভিএস লক্ষ্মণের উপস্তিতি ও ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্তি এটাই বোঝাল যে অভিজ্ঞতাকে বড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের সিইও লক্ষ্মণ এবার থেকে সিনিয়র দল নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন। এর প্রধান কারণ, ক্রিকেটারদের চোট আঘাতের পরিস্থিতি ও তাঁদের রিহ্যাব প্রক্রিয়ায় কতটা উন্নতি হচ্ছে, সেটা সরাসরি লক্ষ্মণের কাছে যাতে জানতে পারেন নির্বাচকরা।
ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানান, “কোচ গম্ভীরের সঙ্গে লক্ষ্মণের সব সময়ই যোগাযোগ থাকে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া।“ ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্তির মধ্যে দিয়া বোঝা যাচ্ছে নির্বাচকদের কাছে সব অপসনই খোলা। আইপিএলে দুটি অসাধারণ মরসুমের পর ভুবি দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন।
জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে একজন সিনিয়র বোলারের কতটা দরকার সেটাই ব্যাখ্যা করেন কোটাক। তিনি বলেন আমরা সবাই জানি,আপনি অভিজ্ঞতাকে হারাতে হারাতে পারেন না। তরুণরা ভাল খেলছে, দলে সুযোগ পাচ্ছ। কিন্তু কখনও কখনও অভিজ্ঞতার দরকার তো হয়ই!
ভুবির উপস্থিত দলের অনেক দুর্বলতা ঢেকে দেবে। আর একটা পেস বোলিং অপসন পাবে ভারত। ভারসাম্য বাড়বে। রোটেশন প্রক্রিয়ার লক্ষ্য তরুণরা বুঝে নিতে পারবেন তাঁরা ঠিক কোথায় আছেন। নিজেদের ওপর আস্থা বাড়বে। প্রত্যেক দলেই বেঞ্চ স্ট্রেন্থ শক্তিশালী করতে হয়, এবং তরুণদেরও সুযোগ দিতে হয়।
