ডার্বির আগে গোয়া থেকে উদ্বেগ আর তিন পয়েন্ট নিয়ে ফিরছে মোহনবাগান
৬ ম্যাচে ১৫ পয়েন্ট সবুজ মেরুনের। বেঙ্গালুরু এক ম্যাচ কম খেলে দু পয়েন্টে পিছিয়ে। এদিন দুই অর্ধে মেহনবাগানের গোল দুটি করেন ছাংতে ও অনিরুদ্ধ থাপা। দুটি গোলেই অ্যাসিস্ট ম্যাকলরেনের। চার্চিলের হয়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেন তাদের সেরা ফুটবলার কলম্বিয়ান মিডফিল্ডার গুতিয়েরেজ।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ডার্বির আগে লিগের মগডালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। ফতোরদায় চার্চিল ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে আবার বেঙ্গালুরুকে পিছনে ফেলে আইএসএলের পয়েন্টস টেবিলে শীর্ষে মনবীররা। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট সবুজ মেরুনের। বেঙ্গালুরু এক ম্যাচ কম খেলে দু পয়েন্টে পিছিয়ে। এদিন দুই অর্ধে মেহনবাগানের গোল দুটি করেন ছাংতে ও অনিরুদ্ধ থাপা। দুটি গোলেই অ্যাসিস্ট ম্যাকলরেনের। চার্চিলের হয়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেন তাদের সেরা ফুটবলার কলম্বিয়ান মিডফিল্ডার গুতিয়েরেজ।
ম্যাচ হয়ত জিতল, কিন্তু ৫৫-৬০ মিনিট পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ রেখে দাপিয়ে খেলার পরও তারপর কেন দল ছন্দ হারালো, কেন অমন ত্রাহি ত্রাহি অবস্থা হল, সেটা ভাবাবেই মোহন কোচ দিলমপেরিসকে।
শুরু থেকে একের পর এক সুযোগ। গোলরক্ষককে একা পেয়েও তাঁর হাতে বল মারলেন ড্রাজিচ। আর একবার বক্সের মধ্যে তিনি ঠিকমত শট নিতে পারলেন না। ছাংতের ক্রসে লিস্টনের হেড গোলরক্ষক মনোজ কুমার রুখে দিলেন।
তারপরই ২৭ মিনিটে প্রথম গোল মোহনবাগানের। ড্রাজিচ বক্সের মাথা থেকে ছোট্ট থ্রু বাড়ান। দূরুহ কোনে তলে যাওয়ায় ম্যাকলরেন নিজে গোলে না মেরে সেন্টার রাখেন ছাংতের জন্য। পা ছুঁইয়ে নতুন ক্লাবে তাঁর প্রথম গোল করলেন ছাংতে। ৬২ মিনিটে মনবীর-ম্যাকলরেন হয়ে বল পেয়ে দ্বিতীয় গোলটি করলেন অনিরুদ্ধ থাপা।
প্রথমার্ধে একটি পেনাল্টিও পাওয়া উচিত ছিল মোহনবাগানের। বক্সের মধ্যে বলে হাত লাগান ভিন্সি ব্যারেটো। কিন্তু রেফারি সেটা উপেক্ষা করেন।
তিনটি হলুদ কার্ড থাকায় ডার্বির আগে কোনও ঝুঁকি না নিয়ে অ্যালবার্তো রডরিগেজকে শুরু থেকে নামাননি, কিন্তু শেষ আধ ঘন্টা চার্চিল এমন চাপ তৈরি করল, একটি গে্াল শোধ হয়ে যাওয়ার পর ইনজুরি টাইমে তাঁকে নামাতে বাধ্য হলেন পানোস।
ওই সময়টা কলম্বিয়ান গুতিয়েরেজ চার্চিল মাঝমাঠকে এমনমভাবে নেতৃত্ব দিতে শুরু করলেন যে, পুরোপুরি ছন্নছাড়া হয়ে পড়ল এতক্ষণের সংগঠিত মোহনবাগান মাঝমাঠ। কেন এমন হল দৌড় আর প্রেসিংয়ের সামনে খেই হারিয়ে ফেলল সাজানো সবুজ মেরুন মাঝমাঠ। শুধু ফাইনাল পাসের ক্ষেত্রে দুর্বলতা ও পেনিট্রেটিঊভ জোনে কিছুটা ক্রিয়েটিভিটির অভাবের জন্যই তাদের শেষ পর্যন্ত হেরে ফিরতে হল।
ম্যাচের পর মোহন কোচ পানোসও স্বীকার করে নিলেন, ৫৫ মিনিটের পর ম্যাচের পর ম্যাচের নিয়ন্ত্রণ হারান। তাঁর ব্যাখ্যা, মনঃসংযোগের অভাব ও ইনডিভিজুয়্যাল মিসটেকের জন্যই এটা হয়েছে্। তবে তাঁর দায় তিনিই নিলেন।
তবে আপুইয়া দলে ফিরে নিজের প্রভাবটা দারুণভাবে আবার বুঝিয়ে দিলেন। গোটা মাঠ জুড়ে উঠে নেমে ওভাবে ভরসা দিলেন বলেই দিনের শেষে হাসতে পারছেন সবুজ মেরুন কোচ।








