Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ঐতিহাসিক সোনার হ্যাটট্রিক হল না, এশিয়ান গেমস শটপাটে রুপো জিতলেন তেজিন্দরপাল সিং তুর, ৪০০ মিটারে ব্রোঞ্জ প্রাচী চৌধুরির◆বিশ্বকাপ জয়ের স্বপ্নে গিলের নতুন ইনিংস, তৈরি হচ্ছে ভারতীয় দল ◆' কঠোর পরিশ্রম করো, সুযোগের অপেক্ষায় থাকো’—জয়সওয়ালকে কোটাকের বার্তা◆কোনও মহাতারকা অবসর নিলে দর্শক কমে না, কোহলি রোহিতের অবসর প্রসঙ্গে স্পষ্ট মত বীরেন্দ্র সেওয়াগের◆একদিনের ক্রিকেটে নিজেদের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি ও রোহিত শর্মা◆কাবাডির মঞ্চে ভারতের রাজত্ব! পুরুষ ও মহিলা বিভাগে জোড়া সোনা জয়◆“মনেই হচ্ছে না বাড়ির বাইরে আছি”, বিনোদ কাম্বলির আবেগঘন বার্তা◆ফের চোটের কবলে হার্দিক: আসন্ন অস্ট্রেলিয়া এ সিরিজ থেকে বাদ হার্দিক পাণ্ডিয়া◆বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত◆রায়ান উইলিয়ামসদের দেখে মুগ্ধ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একগুচ্ছ দাওয়াই দিয়ে গেলেন পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন◆ ঐতিহাসিক সোনার হ্যাটট্রিক হল না, এশিয়ান গেমস শটপাটে রুপো জিতলেন তেজিন্দরপাল সিং তুর, ৪০০ মিটারে ব্রোঞ্জ প্রাচী চৌধুরির◆বিশ্বকাপ জয়ের স্বপ্নে গিলের নতুন ইনিংস, তৈরি হচ্ছে ভারতীয় দল ◆' কঠোর পরিশ্রম করো, সুযোগের অপেক্ষায় থাকো’—জয়সওয়ালকে কোটাকের বার্তা◆কোনও মহাতারকা অবসর নিলে দর্শক কমে না, কোহলি রোহিতের অবসর প্রসঙ্গে স্পষ্ট মত বীরেন্দ্র সেওয়াগের◆একদিনের ক্রিকেটে নিজেদের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি ও রোহিত শর্মা◆কাবাডির মঞ্চে ভারতের রাজত্ব! পুরুষ ও মহিলা বিভাগে জোড়া সোনা জয়◆“মনেই হচ্ছে না বাড়ির বাইরে আছি”, বিনোদ কাম্বলির আবেগঘন বার্তা◆ফের চোটের কবলে হার্দিক: আসন্ন অস্ট্রেলিয়া এ সিরিজ থেকে বাদ হার্দিক পাণ্ডিয়া◆বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত◆রায়ান উইলিয়ামসদের দেখে মুগ্ধ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একগুচ্ছ দাওয়াই দিয়ে গেলেন পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন◆

ফের চোটের কবলে হার্দিক: আসন্ন অস্ট্রেলিয়া এ সিরিজ থেকে বাদ হার্দিক পাণ্ডিয়া

আইপিএল শেষের পর থেকেই বেঙ্গালুরু তে অবস্থিত বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করছিলেন হার্দিক, যাতে যত দ্রুত সম্ভব জাতীয় দলে ফিরতে পারেন তিনি। চলতি মাসেই ১৩ই সেপ্টেম্বর আফগানিস্তান সিরিজে ভারতের হয়ে মাঠে ফেরার কথা ছিল হার্দিকের। কিন্তু, বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে  ফিল্ডিং ড্রিলের সময় আবার হাঁটুতে আঘাত পান তিনি, এবং কার্যত আবার পিছিয়ে যায় তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা।

লিখেছেন Admin•প্রকাশিত Sep 26, 2026, 1:16 PM
ShareWhatsAppFacebookX
ফের চোটের কবলে হার্দিক: আসন্ন অস্ট্রেলিয়া এ সিরিজ থেকে বাদ হার্দিক পাণ্ডিয়া

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: চোট, আঘাত যেনো কোনোও ভাবেই পিছু ছাড়তে নারাজ ভারতীয় অল রাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার যাত্রা স্থগিত হলো পাণ্ডিয়ার। আসন্ন ইন্ডিয়া এ বনাম অস্ট্রেলিয়া এ তিন ম্যাচের ওডিআই সিরিজে দলে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই, তাঁর ডান পায়ের শিনে ব্যথা হওয়ার কারণে অস্ট্রেলিয়া এ - এর বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলা হচ্ছেনা পাণ্ডিয়ার।

প্রস্তুতি চলা কালীন চলতি সপ্তাহের শুরুতেই পায়ে ব্যথা অনুভব করেন পাণ্ডিয়া, এবং দ্রুত তাঁর স্ক্যানিং করানো হয়। স্ক্যানের রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই এর মেডিক্যাল টিম তাঁকে আপাতত বিশ্রাম নেওয়ার উপদেশ দিয়েছেন।

আইপিএল শেষের পর থেকেই বেঙ্গালুরু তে অবস্থিত বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করছিলেন হার্দিক, যাতে যত দ্রুত সম্ভব জাতীয় দলে ফিরতে পারেন তিনি। চলতি মাসেই ১৩ই সেপ্টেম্বর আফগানিস্তান সিরিজে ভারতের হয়ে মাঠে ফেরার কথা ছিল হার্দিকের। কিন্তু, বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে  ফিল্ডিং ড্রিলের সময় আবার হাঁটুতে আঘাত পান তিনি, এবং কার্যত আবার পিছিয়ে যায় তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা।

কিন্তু সেই চোট ঠিক হয়ে যাওয়ার কারণে, বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর রিটার্ন টু প্লে এর সম্ভাব্য তারিখ ২০ শে সেপ্টেম্বর ধরা হয়েছিল। এবং সেই অনুযায়ী ৬ই অক্টোবর অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল হার্দিকের।

এখন জানা যাচ্ছে যে, নতুন এই শিনের চোটের কারণে আপাতত তাকে দুই সপ্তাহের বিশ্রাম এর পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রানুসারে, বিসিসিআই এর মেডিক্যাল প্যানেল এর প্রধান ডাঃ দীনেশ পার্ডিওয়ালা হার্দিকের রিপোর্ট খতিয়ে দেখবেন। তারপর তিনি জানাবেন এরপর কবে থেকে হার্দিকের পুনর্বাসন শুরু করা হবে।

সূত্রমতে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও অনুপস্থিত থাকতে পারেন হার্দিক। আসন্ন, ২০২৭ ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে, বিসিসিআই ও হার্দিকের জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেনা। আপাতত ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর প্রধান লক্ষ্য হার্দিককে আসন্ন বিশ্বকাপে সম্পূর্ণ সুস্থ ভাবে মাঠে ফেরানো।

এখনই বলা যাচ্ছেনা হার্দিক আসন্ন নিউজিল্যান্ড সিরিজ খেলবেন কিনা। কিন্তু এই সিরিজ না খেললে সম্ভবত জিম্বাবোয়ে সিরিজে তাকে মাঠে দেখা যেতে পারে। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুশতাক আলি ট্রফি কিংবা বিজয় হাজারে ট্রফি তেও খেলতে দেখা যেতে পারে হার্দিককে।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
ভারতীয় ফুটবলারদের এতদিন দায়বদ্ধতার অভাব ছিল! Panama-র বিরুদ্ধে বিন্দুমাত্র চোখে পড়ল না:Sanjay Sen
YouTube

ভারতীয় ফুটবলারদের এতদিন দায়বদ্ধতার অভাব ছিল! Panama-র বিরুদ্ধে বিন্দুমাত্র চোখে পড়ল না:Sanjay Sen

XtraTime Bangla

East Bengal ক্লাবই প্রথম ভারতীয় দলে দেশীয় কোচ করার জন্য সাওয়াল করেছিল: Debabrata Sarkar
YouTube

East Bengal ক্লাবই প্রথম ভারতীয় দলে দেশীয় কোচ করার জন্য সাওয়াল করেছিল: Debabrata Sarkar

XtraTime Bangla

Mohun Bagan এর নর্থ-ইস্ট চ্যালেঞ্জের মাঝে কোচ Panos এর দেওয়া স্পেশাল টাস্ক করতে ব্যস্ত Liston
YouTube

Mohun Bagan এর নর্থ-ইস্ট চ্যালেঞ্জের মাঝে কোচ Panos এর দেওয়া স্পেশাল টাস্ক করতে ব্যস্ত Liston

XtraTime Bangla

East Bengal কি পারবে এবার ফের ISL  ট্রফি ঘরে রাখতে? নাকি ফের বাজি জিতবে Mohun Bagan? ISL FIXTURES
YouTube

East Bengal কি পারবে এবার ফের ISL ট্রফি ঘরে রাখতে? নাকি ফের বাজি জিতবে Mohun Bagan? ISL FIXTURES

XtraTime Bangla

আমার কোচিংয়ে এটাই ভারতের সেরা ম্যাচ!- Khalid Jamil
YouTube

আমার কোচিংয়ে এটাই ভারতের সেরা ম্যাচ!- Khalid Jamil

XtraTime Bangla

Aladin Ajare-কে কড়া চ্যালেঞ্জ দিয়ে ফের আটকে দিতে প্রস্তুতি শুরু Mohun Bagan এর! North East
YouTube

Aladin Ajare-কে কড়া চ্যালেঞ্জ দিয়ে ফের আটকে দিতে প্রস্তুতি শুরু Mohun Bagan এর! North East

XtraTime Bangla

Ryan Williams এর গোলে মুগ্ধ Sisir Ghosh! ব্রাজিলের বিরুদ্ধেও লড়াই করবে ভারত আশাবাদী Gautam Sarkar
YouTube

Ryan Williams এর গোলে মুগ্ধ Sisir Ghosh! ব্রাজিলের বিরুদ্ধেও লড়াই করবে ভারত আশাবাদী Gautam Sarkar

XtraTime Bangla

Live : জাগল ঘুমন্ত দৈত্য! বিশ্বকাপ খেলা পানামা বেঁচে ফিরল!India 1-1 Panama| Fifa Friendly
YouTube

Live : জাগল ঘুমন্ত দৈত্য! বিশ্বকাপ খেলা পানামা বেঁচে ফিরল!India 1-1 Panama| Fifa Friendly

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাSep 26

ঐতিহাসিক সোনার হ্যাটট্রিক হল না, এশিয়ান গেমস শটপাটে রুপো জিতলেন তেজিন্দরপাল সিং তুর, ৪০০ মিটারে ব্রোঞ্জ প্রাচী চৌধুরির

এশিয়ান গেমস শটপাটে রুপো জিতলেন তেজিন্দরপাল সিং তুর। হাতছাড়া হল ঐতিহাসিক সোনার হ্যাটট্রিক। ২০১৮ ও ২০২২ গেমসে সোনা জিতেছিলেন তেজিন্দর। তবে এশিয়ান গেমসে টানা তিনবার পদক জিততে তাঁর সেরা থ্রো ছিল ২০.৬৪ মিটার। ইরানের মহম্মদরেজা তায়েবিসে গেমস রেকর্ড করে সোনা জেতেন। তাঁর সেরা থ্রো ছিল ২০.৮১ মিটার।

ক্রিকেটSep 26

বিশ্বকাপ জয়ের স্বপ্নে গিলের নতুন ইনিংস, তৈরি হচ্ছে ভারতীয় দল

ভারতীয় একদিনের দলের সঠিক সমন্বয় এখনও পুরোপুরি তৈরি হয়নি। চোট, সিনিয়র ক্রিকেটারদের দলে থাকা নিয়ে অনিশ্চয়তা এবং খেলার চাপ সামলানোর মতো একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দল পরিচালন সমিতিকে। আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ গিলের কাছে অধিনায়ক হিসেবে নিজেকে আরও পরিণত করার এবং বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করার আরও একটি সুযোগ।

ক্রিকেটSep 26

' কঠোর পরিশ্রম করো, সুযোগের অপেক্ষায় থাকো’—জয়সওয়ালকে কোটাকের বার্তা

আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি টেস্ট ম্যাচেই খেলেছিলেন জয়সওয়াল। তবে ইংল্যান্ড সফরের ভারতীয় দলে জায়গা হয়নি বাঁহাতি এই ব্যাটারের। যদিও আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দলে ফিরেছেন তিনি।

ক্রিকেটSep 26

কোনও মহাতারকা অবসর নিলে দর্শক কমে না, কোহলি রোহিতের অবসর প্রসঙ্গে স্পষ্ট মত বীরেন্দ্র সেওয়াগের

বিরাট কোহলি, রোহিত শর্মা টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার ফলে কি ভারতে ক্রিকেট দর্শকের সংখ্যা কমেছে?  হঠাৎই এই প্রশ্ন উঠেছে। তবে বীরেন্দ্র সেওয়াগ মনে করেন না তেমন কিছু ঘটেছে। বা ঘটতে পারে।