হরমনপ্রীতের অধিনায়কত্বের ইতি, নতুন কাণ্ডারি হওয়ার দৌড়ে স্মৃতি
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটার হিসেবে জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন কৌর। তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তিনি জানান, এই সিদ্ধান্তে আসা সহজ ছিলনা। কিন্তু, দীর্ঘদিনের নেতৃত্বের পর এই সিদ্ধান্তই উচিত বলে মনে হয়েছে হরমনের। তিনি আরও জানিয়েছেন যে এতদিন যাবৎ দল কে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তিনি গর্বের সাথে পালন করছেন তাই নিজের ক্রিকেট জীবনের প্রায় অন্তিম পর্যায়ে তিনি তার যাত্রা শুধু ক্রিকেটার হিসেবেই উপভোগ করতে চান।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেটে অবসান হল এক সোনালী অধ্যায়ের। সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন দীর্ঘ সময়ব্যাপী অধিনায়ক হরমানপ্রীত কৌর। ৩৭ বছর বয়সি এই মহিলা ক্রিকেটার ৬ই অক্টোবর নিজের অবসরের কথা জানায় এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে।
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটার হিসেবে জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন কৌর। তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তিনি জানান, এই সিদ্ধান্তে আসা সহজ ছিলনা। কিন্তু, দীর্ঘদিনের নেতৃত্বের পর এই সিদ্ধান্তই উচিত বলে মনে হয়েছে হরমনের। তিনি আরও জানিয়েছেন যে এতদিন যাবৎ দল কে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তিনি গর্বের সাথে পালন করছেন তাই নিজের ক্রিকেট জীবনের প্রায় অন্তিম পর্যায়ে তিনি তার যাত্রা শুধু ক্রিকেটার হিসেবেই উপভোগ করতে চান।
২০২৫ সালের মহিলা ওডিআই বিশ্বকাপ জয় হরমনের অধিনায়ক জীবনের অন্যতম সেরা সাফল্য। এবং তাঁর অধিনায়কত্বে ভারতীয় মহিলা দল ২০২২ এবং ২০২৪ সালে এশিয়ান গেমসে স্বর্ণ পদক পেয়েছে।
এই অবসরের মাঝে এখন জল্পনা ছড়াচ্ছে কে নিতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেটের দায়িত্ব, কে হবেন হরমনের যোগ্য উত্তরসূরি? এই দৌড়ে সবচেয়ে আগে আছেন ভারতের মহিলা ক্রিকেট দলের দীর্ঘ কালের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা।
তবে, বিসিসিআই আনুষ্ঠানিক ভাবে এখনও কোনো নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি। তাই স্মৃতি অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নির্বাচকদের ঘোষণার অপেক্ষা করতে হবে।