অভিষেকের বিস্ফোরণ ও অর্শদীপের দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে এগোলো ভারত
তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অভিষেক শর্মা ও ঈশান কিষাণের একটা জুটিই ম্যাচের ভাগ্য অনেকটাই গড়ে দিল। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান সাই হোপ। ভারত ২০ ওভারে করে ২২৩ রান। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ২০৯ রানে থেমে যায় ক্যারিবিয়ান ইনিংস।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

এদিন বড় রান পাননি সঞ্জু স্যামসন। মাত্র ৩ রানেই ফিরে যান তিনি। কিন্তু তারপর অভিষেক শর্মার সঙ্গে জুটি বাঁধেন ঈশান কিষাণ। দ্বিতীয় উইকেটের ওই জুটি ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। বিশেষ করে অভিষেক ছিলেন বেশি বিধ্বংসী।৩০ বলে ৬৯ রান করে আউট হন তিনি। ঈশান করেন ১৮ বলে ৩৭ রান। জুটিতে ওঠে ১০৮ রান। পাওয়ার প্লেতে ভারত তোলে ১ উইকেটে ৮৭ রান।
কিন্তু জুটি ভাঙার পর পরপর উইকেট হারিয়ে ছন্দ নষ্ট হয় ভারতের। যে কারণেই এদিনও ২৫০ রান হল না। শ্রেয়স ১ রানে, তিলক ২৮ রানে, নমন ১০ রানে ও নীতীশ ২১ রানে ফিরে যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রস্টন চেজ, সামার জোসেপ ও সামার স্প্রিংগার দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবু লড়াই করে ২০০-র গণ্ডী পেরোলো। কিন্তু আগের দিনের মত কেউ সাই হোপ হয়ে উঠতে পারলেন না। আগের ম্যাচের বোলিং ব্যর্থতা কাটিয়ে এদিন অনেকটাই সামলে নিলেন অর্শদীপ-মায়াঙ্ক যাদবরা। অর্শদীপ ৪৪ রানে নেন ৩ উইকেট। মায়াঙ্ক ৪ ওভারে দিলেন ৩৪ রান। নমন ৩৯ রানে ২ উইকেট ও অক্ষর নিলেন ৩৩ রানে ১ উইকেট। প্লেয়ার অফ দ্য ম্যাচ অর্শদীপ সিং।