আইপিএল ২০২৭-এর আগে কোচিং স্টাফে ব্যাপক রদবদল মুম্বই ইন্ডিয়ান্সে
আইপিএল ২০২৭-এর আগে তিন কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে নিল মুম্বই ইন্ডিয়ান্স। তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, তিন কোচ লাসিথ মালিঙ্গা, পরস মামরে ও কার্ল হপকিনসনকে আর দায়িত্বে দেখা যাবে না। তিন কোচকেই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁদের দায়বদ্ধতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
আইপিএল ২০২৭-এর আগে তিন কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে নিল মুম্বই ইন্ডিয়ান্স। তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, তিন কোচ লাসিথ মালিঙ্গা, পরস মামব্রে ও কার্ল হপকিনসনকে আর দায়িত্বে দেখা যাবে না। তিন কোচকেই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁদের দায়বদ্ধতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তাদের হেড কোচ মাহেলা জয়বর্ধনের সম্পর্ক শেষ হওয়ার পর এবার এলো বড় আপডেট। মাহেলা দুই খেপে মুম্বইয়ের হেড কোচ হয়েছিলেন। ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত এবং ২০২৪ থেকে তিনি মুম্বইয়ের হেড কোচের দায়িত্বে ছিলেন। তাঁর সময়ে মুম্বই তিনবার আইপিএল খেতাব জেতে। তবে তিনবারই প্রথম পর্বে। দ্বিতীয় বার তিনি কোচ হয়ে আসার পর ২০২৫-এ মুম্বই লিগে চতুর্থ হয়. এবং ২০২৬-এ নবম স্থানে শেষ করে মুম্বই ইন্ডিয়ান্স।
গত কয়েক বছর আইপিএলে বেশ খারাপ ফল করেছে তারা। সে কারণেই এবার তারা ঘুরে দাঁড়াতে মরিয়া। কোচিং স্টাফেও এলো ব্যাপক পরিবর্তন। নতুন করে ঢেলে সাজানো হচ্ছে কোচিং টিমকেও।
