Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ম্যাচ জিতেও রেফারিং নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মোহনবাগান কোচ বাস্তব রায় ব্রোঞ্জ জিতলেন বিন্দ্যারানী দেবী, কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে পঞ্চম পদক ভারতেরইন্ডিয়ান ফুটবল লিগ শুরু ১৬ অক্টোবর বড় জয়ে ডুরান্ড শুরু, খুশি মেহরাজ, ট্রান্সফার ব্যান ওঠায় আবার নতুন আশায় মহমেডান অল্পের জন্য সোনা হাতছাড়া, কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন জ্ঞীনেশ্বরী যাদবইস্টবেঙ্গলে সই করলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার ম্যাকলরেনের সতীর্থ ক্রিস ইকোনোমিডিসকমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন রাজা মুথুপান্ডি, ৩০ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরবিশাল প্রস্তাব, দুবে ও ব্রেভিসের সঙ্গে ১০ কোটি টাকা দিয়ে হার্দিক পাণ্ড্যকে চায় সিএসকেএকদিনের ক্রিকেটে রোহিতের সঙ্গে বৈভব সূর্যবংশীর ওপেন করা উচিত, গিল আসুন চারে, মত ফারুখ ইন্জিনিয়ারেরসিরিজ জিতে কোচ লক্ষ্মণকে ধন্যবাদ জানালেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ম্যাচ জিতেও রেফারিং নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মোহনবাগান কোচ বাস্তব রায় ব্রোঞ্জ জিতলেন বিন্দ্যারানী দেবী, কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে পঞ্চম পদক ভারতেরইন্ডিয়ান ফুটবল লিগ শুরু ১৬ অক্টোবর বড় জয়ে ডুরান্ড শুরু, খুশি মেহরাজ, ট্রান্সফার ব্যান ওঠায় আবার নতুন আশায় মহমেডান অল্পের জন্য সোনা হাতছাড়া, কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন জ্ঞীনেশ্বরী যাদবইস্টবেঙ্গলে সই করলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার ম্যাকলরেনের সতীর্থ ক্রিস ইকোনোমিডিসকমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন রাজা মুথুপান্ডি, ৩০ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরবিশাল প্রস্তাব, দুবে ও ব্রেভিসের সঙ্গে ১০ কোটি টাকা দিয়ে হার্দিক পাণ্ড্যকে চায় সিএসকেএকদিনের ক্রিকেটে রোহিতের সঙ্গে বৈভব সূর্যবংশীর ওপেন করা উচিত, গিল আসুন চারে, মত ফারুখ ইন্জিনিয়ারেরসিরিজ জিতে কোচ লক্ষ্মণকে ধন্যবাদ জানালেন অধিনায়ক শ্রেয়স আইয়ার

কানাডার দৌড় শেষ. বিশ্বকাপে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে মরক্কো

বিশ্বকাপে কানাডার দৌড় শেষ হল। তাদের ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে চলে গেল মরক্কো।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 5, 2026, 1:12 AM
ShareWhatsAppFacebookX
 কানাডার দৌড় শেষ. বিশ্বকাপে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে মরক্কো

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

বিশ্বকাপে কানাডার দৌড় শেষ হল। তাদের ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে চলে গেল মরক্কো। আয়োজক দেশগুলির মধ্যে কানাডাই প্রথম বিদায় নিল। মরক্কোর হয়ে দুটি গোল করেন আজেদ্দিন ওইনাহি। অন্য গোলটি সৌফিয়ান রহিমির। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও প্যারাগুয়ের বিজয়ীর সঙ্গে খেলবে মরক্কো।

গত বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো। এবারও তাদের দৌড় চলছে।

বড় ব্যবধানে হারল ঠিকই, তবে শুরুর দিকে কানাডারই প্রাধান্য ছিল। তারা আক্রমণাত্মক ভঙ্গিতেই শুরু করেছিল ম্যাচ। এই সময় তারা এগিয়েও যেতে পারত। তানি ওলুওয়াসেইকে নিরাশ করেন মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনু।

এরপরই মরক্কো মিডফিল্ডের তারকা ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। তবে ৫০ মিনিটে প্রথম গোল করে মরক্কোকে এগিয়ে দেন ওউনাহি।

৮২ মিনিটে প্রতিআক্রমণ থেকে দ্বিতীয় গোলটি করে মরক্কো। ডান দিক দিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে টেনে নেন ব্রাহিম দিয়াজ। তারপর বল বাড়িয়ে দেন ওউনাহির কাছে, যিনি সহজেই বল জালে জড়ান। ইনজুরি টাইমে দলের তৃতীয় গোলটি করেন রহিমি। সহজ জয়ের পর কোয়ার্টার ফাইনালে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে গতবারের সেমিফাইনালিস্টরা।

 

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলJul 28

ম্যাচ জিতেও রেফারিং নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মোহনবাগান কোচ বাস্তব রায়

মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে ইউনাইটেড কলকাতা এসসি-কে ১-০ গোলে হারাল মোহনবাগান। ম্যাচের একমাত্র গোল সুহেল ভাটের। তবে গোল শোধের সুবর্ণ সুযোগ পেয়েছিল ইউনাইটেড কলকাতা, কিন্তু পেনাল্টি নষ্ট করে সে সুযোগ হাতছাড়া করে। উত্তপ্ত ম্যাচে ইউনাইটেড কলকাতার দুজন লাল কার্ড দেখেন। ম্যাচের শেষে তাদের ফুটবলারদের সঙ্গে মোহনবাগান কর্তাদের হাতাহাতিও হয়।

অন্য খেলাJul 27

ব্রোঞ্জ জিতলেন বিন্দ্যারানী দেবী, কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে পঞ্চম পদক ভারতের

কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে ভারতের ঘরে আরও পদক। এবার ব্রোঞ্জ পদক জিতলেন বিন্দ্যারানী দেবী। মহিলাদের ৫৮ কেজি বিভাগে তাঁর ব্রোঞ্জজয়। ভারোত্তোলনে এটি এখনও পর্যন্ত ভারতের পঞ্চম পদক। এর আগে মীরাবাই চানু, ঋষিকান্ত সিং, মুথুপান্ডি রাজা ও জ্ঞানেশ্বরী যাদব নিজেদের বিভাগে পদক জিতেছেন।

ফুটবলJul 27

ইন্ডিয়ান ফুটবল লিগ শুরু ১৬ অক্টোবর

২০২৬-২৭ ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল) মরসুম আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে। একই সঙ্গে, দেশীয় ফুটবলারদের আরও বেশি সুযোগ করে দিতে প্রতিটি ক্লাবকে তাদের প্রথম একাদশে সর্বাধিক তিনজন বিদেশি ফুটবলার খেলানোর অনুমতি দেওয়া হয়েছে।

ফুটবলJul 27

বড় জয়ে ডুরান্ড শুরু, খুশি মেহরাজ, ট্রান্সফার ব্যান ওঠায় আবার নতুন আশায় মহমেডান

দিনটা মহমেডানের ভালই গেল। আগের দিনই ফিফার ট্র্যান্সফার ব্যান উঠে গিয়েছিল। তারপর নতুন আশার কথা জানিয়ে দিলেন সচিব। আবার ডুরান্ডে বড় জয় দিয়ে অভিযান শুরু করল সাদাকালো ব্রিগেড। দলের পারফরম্যান্সে যে খুশি সেটাও জানিয়ে দিলেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু।