Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
অবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলপাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজতঅবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলপাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত

আর্জেন্টিনা নিয়ে বিস্ফোরক রোনাল্ডো! মেসি থাকলেও আর্জেন্টিনা স্পেনের ধারেকাছে নয়!

তাঁর দাবি, স্পেন শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য দেখিয়েছে। তাঁর ভাষায়, “এটা ছিল একেবারে একতরফা খেলা। স্পেন ও আর্জেন্টিনার মধ্যে মানের পার্থক্য ছিল বিশাল। এমনকি মেসি থাকলেও আর্জেন্টিনা স্পেনের সঙ্গে পাল্লা দিতে পারেনি।”

লিখেছেন Adminপ্রকাশিত Jul 24, 2026, 1:37 PM
ShareWhatsAppFacebookX
আর্জেন্টিনা নিয়ে বিস্ফোরক রোনাল্ডো! মেসি থাকলেও আর্জেন্টিনা স্পেনের ধারেকাছে নয়!

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে স্পেন। স্কোরলাইন হয়তো বড় ব্যবধানের কথা বলছে না, কিন্তু ম্যাচের মাঠের চিত্র ছিল সম্পূর্ণ আলাদা।

আর এবার সেই ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও।

তাঁর দাবি, স্পেন শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য দেখিয়েছে। তাঁর ভাষায়, “এটা ছিল একেবারে একতরফা খেলা। স্পেন ও আর্জেন্টিনার মধ্যে মানের পার্থক্য ছিল বিশাল। এমনকি মেসি থাকলেও আর্জেন্টিনা স্পেনের সঙ্গে পাল্লা দিতে পারেনি।”

ম্যাচের আগে রোনাল্ডো ভবিষ্যদ্বাণী করেছিলেন, স্পেন আর্জেন্টিনাকে সহজেই হারাবে। শেষ পর্যন্ত স্পেন ১-০ গোলে জিতলেও, ব্রাজিলের কিংবদন্তির মতে, ব্যবধান আরও বড় হওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি ছিল তাদের লড়াইয়ের তীব্রতা। কিন্তু বিশ্বকাপ জিততে শুধু লড়াইয়ের মানসিকতা যথেষ্ট নয়।

তাঁর কথায়, “একজন প্রতিভাবান খেলোয়াড় আপনাকে একটি ম্যাচ জিতিয়ে দিতে পারে। কিন্তু বিশ্বকাপ জিততে হলে দরকার একটি শক্তিশালী দল।”

আর এখানেই আর্জেন্টিনার সমালোচনা করেছেন রোনাল্ডো। তাঁর দাবি, “আর্জেন্টিনা কখনও ভালো ফুটবল খেলেনি। অতি কুৎসিত ফুটবল খেলেছে তারা। তারা শুধু প্রচণ্ড তীব্রতার সঙ্গে লড়াই করেছে। সুন্দর ফুটবল খেলেনি।”

অন্যদিকে স্পেনের খেলার প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলিয়ান কিংবদন্তি। তাঁর মতে, স্পেনের নিজস্ব একটি পরিষ্কার ফুটবল দর্শন রয়েছে এবং তাদের ফুটবল এখন বিশ্বের সেরা।

রোনাল্ডোর আরও দাবি, ব্রাজিলের বিখ্যাত ‘জোগো বোনিতো’ অর্থাৎ সুন্দর ফুটবলকেও ছাড়িয়ে গেছে স্পেনের বর্তমান ফুটবল শৈলী।

তাহলে কি রোনাল্ডোর মতে, বিশ্ব ফুটবলের নতুন রাজা এখন স্পেন?

মেসির আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর স্পেনকে নিয়ে রোনাল্ডোর এই মন্তব্য এখন ফুটবল দুনিয়ায় নতুন বিতর্ক তৈরি করেছে। অনেকে বলছেন সত্যি কথা বলে দিয়েছেন, ফেনোমেনন।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 16

অবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’

পেশাদার ফুটবল কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক নিজেই জানিয়ে দিলেন, ২০২৬-২৭ মরশুম সম্ভবত তাঁর ফুটবল জীবনের শেষ মরশুম হতে চলেছে। যদিও এখনও অবসরের নির্দিষ্ট দিন ঘোষণা করেননি তিনি, তবে তাঁর সাম্প্রতিক মন্তব্যে অবসরের ইঙ্গিত স্পষ্ট।

ফুটবলAug 16

সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলও হয়ত ভাবেনি ম্যাচটা এত কঠিন হবে। কিন্তু সেনাদের দুরন্ত লড়াই ম্যাচটা জমিয়ে দিল এবং রীতিমত ঘাম ঝরিয়ে জিততে হল লালহলুদকে। পিভি বিষ্ণুর একমাত্র গোলে ম্যাচ জিতে ডুরান্ড সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

ক্রিকেটAug 16

পাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত

বৃষ্টির দাপটে প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হলেও গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দাপট বজায় রাখল ভারত। দেবদত্ত পাডিক্কাল ও ধ্রুব জুরেলের ব্যাটে ভর করে দিনের শেষে ৯ উইকেটে ৪৬০ রান তুলল টিম ইন্ডিয়া।

ক্রিকেটAug 16

বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়

ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিল তারা। ৯ উইকেটে বিশাল জয়। এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিলেন মেহিদি হাসান মিরাজ। ব্যাটে বলে দুরন্ত মেহিদি। বাংলাদেশের প্রথম ইনিংসে অর্ধশতরানের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। পাশাপাশি বাংলাদেশি জোরে বোলার হাসান মামুদ দু ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ভাঙেন অস্ট্রেলিয়াকে।