Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
অবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলপাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজতঅবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলপাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত

বিশ্বকাপ ফাইনালের আগে কী ঘটেছিল আর্জেন্টিনা শিবিরে? রহস্য, প্রশ্ন আর জল্পনার শেষ নেই

 বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে অনেক কিছু প্রশ্ন উঠে আসছে। যদিও এর কোনও বাস্বসম্মত প্রমাণ নেই তবু সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন তুলে দিয়েছেন আর্জেন্টিনা সমর্থকরা। অনেক জল্পনা, অনেক সন্দেহ, সংশয় রয়েছে তাঁদের মধ্যে।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 23, 2026, 2:27 PM
ShareWhatsAppFacebookX
 বিশ্বকাপ ফাইনালের আগে কী ঘটেছিল আর্জেন্টিনা শিবিরে? রহস্য, প্রশ্ন আর জল্পনার শেষ নেই

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক:

 

 বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে অনেক কিছু প্রশ্ন উঠে আসছে। যদিও এর কোনও বাস্বসম্মত প্রমাণ নেই তবু সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন তুলে দিয়েছেন আর্জেন্টিনা সমর্থকরা। অনেক জল্পনা, অনেক সন্দেহ, সংশয় রয়েছে তাঁদের মধ্যে।

তাঁদের দাবিগুলো একে একে দেখা যাক। প্রথমত তাঁরা বলছেন, বাস থেকে নেমে মাঠে ঢোকার সময় কোচ স্কালোনিকে চোখ মুছতে দেখা গেছে।

ওয়ার্ম আপের সময় মেসির সব সটই লক্ষ্যভ্রষ্ট হয়। তাঁদের প্রশ্ন, এটা কি খেলা থেকে মন সরে গিয়েছিল বলে?  এমনকী মেসির পরিবার মিয়ামিতে থাকা সত্ত্বেও কেন স্টেডিয়ামে আসেনি, এই প্রশ্নও তুলেছে তারা।

তাঁদের দাবি মাঠে ঢোকার সময় এনজো ফার্নান্ডেজ ও লিসান্দ্রো মার্টিনেজকে কাঁদতে দেখা যায়। এমনকী সেই সময় মেসি নাকি সবাইকে বলছিলেন যা হয়েছে, সব ভুলে যাও। মাঠে নেমে খেল। তাঁদের প্রশ্ন মেসির এই কথার মানে কী।

ম্যাচে স্কালোনির স্ট্র্যাটেজি তাঁদের কাছে বিস্ময়কর। কেন মাঝমাঠকে স্পেনের কাছে তুলে দেওয়া হল, কেন মেসি ও আলভারেজ বিচ্ছিন্ন হয়ে পড়লেন, সেটাও তাঁদের প্রশ্ন। ৯০ মিনিটে আর্জেন্টিনা গোল লক্ষ্য করে একটাও শট নেয়নি, এটাও নাকি বিস্ময়ের। রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ কেন চোটের কারণ দেখিয়ে মাঠ থেকে উঠে যেতে চাইছিলেন, প্রশ্ন তাঁদের। স্পেনের সেলিব্রেশনও নাকি অনেক সংযত ছিল বলে মনে হয়েছে তাঁদের। তবে স্পেন যে যোগ্য দল হিসাবেই জিতেছে, এতে কোনও সন্দেহ নেই।

দীর্ঘদিন ধরে কাছ থেকে আর্জেন্টিনা দলকে দেখা সমর্থকরা বলছেন এত নিস্তেজ, মেটিভেশনহীন দলকে তাঁরা কখনও দেখেননি। তবে তাঁদের প্রশ্ন, তাদের দাবি, শুধুই জল্পনা। শুধুই গসিপ। এর কোনও প্রামাণও নেই, যুক্তিও খুঁজে পাচ্ছেন না অনেকে।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 16

অবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’

পেশাদার ফুটবল কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক নিজেই জানিয়ে দিলেন, ২০২৬-২৭ মরশুম সম্ভবত তাঁর ফুটবল জীবনের শেষ মরশুম হতে চলেছে। যদিও এখনও অবসরের নির্দিষ্ট দিন ঘোষণা করেননি তিনি, তবে তাঁর সাম্প্রতিক মন্তব্যে অবসরের ইঙ্গিত স্পষ্ট।

ফুটবলAug 16

সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলও হয়ত ভাবেনি ম্যাচটা এত কঠিন হবে। কিন্তু সেনাদের দুরন্ত লড়াই ম্যাচটা জমিয়ে দিল এবং রীতিমত ঘাম ঝরিয়ে জিততে হল লালহলুদকে। পিভি বিষ্ণুর একমাত্র গোলে ম্যাচ জিতে ডুরান্ড সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

ক্রিকেটAug 16

পাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত

বৃষ্টির দাপটে প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হলেও গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দাপট বজায় রাখল ভারত। দেবদত্ত পাডিক্কাল ও ধ্রুব জুরেলের ব্যাটে ভর করে দিনের শেষে ৯ উইকেটে ৪৬০ রান তুলল টিম ইন্ডিয়া।

ক্রিকেটAug 16

বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়

ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিল তারা। ৯ উইকেটে বিশাল জয়। এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিলেন মেহিদি হাসান মিরাজ। ব্যাটে বলে দুরন্ত মেহিদি। বাংলাদেশের প্রথম ইনিংসে অর্ধশতরানের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। পাশাপাশি বাংলাদেশি জোরে বোলার হাসান মামুদ দু ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ভাঙেন অস্ট্রেলিয়াকে।