Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ম্যাচ জিতেও রেফারিং নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মোহনবাগান কোচ বাস্তব রায় ব্রোঞ্জ জিতলেন বিন্দ্যারানী দেবী, কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে পঞ্চম পদক ভারতেরইন্ডিয়ান ফুটবল লিগ শুরু ১৬ অক্টোবর বড় জয়ে ডুরান্ড শুরু, খুশি মেহরাজ, ট্রান্সফার ব্যান ওঠায় আবার নতুন আশায় মহমেডান অল্পের জন্য সোনা হাতছাড়া, কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন জ্ঞীনেশ্বরী যাদবইস্টবেঙ্গলে সই করলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার ম্যাকলরেনের সতীর্থ ক্রিস ইকোনোমিডিসকমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন রাজা মুথুপান্ডি, ৩০ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরবিশাল প্রস্তাব, দুবে ও ব্রেভিসের সঙ্গে ১০ কোটি টাকা দিয়ে হার্দিক পাণ্ড্যকে চায় সিএসকেএকদিনের ক্রিকেটে রোহিতের সঙ্গে বৈভব সূর্যবংশীর ওপেন করা উচিত, গিল আসুন চারে, মত ফারুখ ইন্জিনিয়ারেরসিরিজ জিতে কোচ লক্ষ্মণকে ধন্যবাদ জানালেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ম্যাচ জিতেও রেফারিং নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মোহনবাগান কোচ বাস্তব রায় ব্রোঞ্জ জিতলেন বিন্দ্যারানী দেবী, কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে পঞ্চম পদক ভারতেরইন্ডিয়ান ফুটবল লিগ শুরু ১৬ অক্টোবর বড় জয়ে ডুরান্ড শুরু, খুশি মেহরাজ, ট্রান্সফার ব্যান ওঠায় আবার নতুন আশায় মহমেডান অল্পের জন্য সোনা হাতছাড়া, কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন জ্ঞীনেশ্বরী যাদবইস্টবেঙ্গলে সই করলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার ম্যাকলরেনের সতীর্থ ক্রিস ইকোনোমিডিসকমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন রাজা মুথুপান্ডি, ৩০ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরবিশাল প্রস্তাব, দুবে ও ব্রেভিসের সঙ্গে ১০ কোটি টাকা দিয়ে হার্দিক পাণ্ড্যকে চায় সিএসকেএকদিনের ক্রিকেটে রোহিতের সঙ্গে বৈভব সূর্যবংশীর ওপেন করা উচিত, গিল আসুন চারে, মত ফারুখ ইন্জিনিয়ারেরসিরিজ জিতে কোচ লক্ষ্মণকে ধন্যবাদ জানালেন অধিনায়ক শ্রেয়স আইয়ার

ফ্রান্সকে বাঁচালেন দুয়ে, প্যারাগুয়ের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে এমবাপেরা

প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল ফ্রান্স। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন অধিনায়ক এমবাপে।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 5, 2026, 4:56 AM
ShareWhatsAppFacebookX
ফ্রান্সকে বাঁচালেন দুয়ে, প্যারাগুয়ের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে এমবাপেরা

গৌতম রায়

না অঘটন ঘটেনি। প্রত্যাশামতই প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল ফ্রান্স। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন অধিনায়ক এমবাপে। এবারের বিশ্বকাপে তাঁর সপ্তম গোল। মেসির সমান। বিশ্বকাপ কেরিয়ারে ১৯ তম গোল। মেসির চেযে একটি কম। তবে ম্যাচ একেবারেই সহজ হয়নি তাঁদের কাছে। প্যারাগুয়ের ১০ জনের ডিফেন্স ভাঙতে তাঁদের কালঘাম ছুটে গেছে। আসলে দেশিরে দুয়ে যেন এদিন দেবদূত হয়ে এলেন ফ্রান্সের কাছে।

দুয়ের একটা দৌড় আর ড্রিবলেই ম্যাচটা ঘুরে গেল। পরিবর্ত হিসাবে মাঠে নেমেই পেনাল্টি বক্সে ছোট জায়গার মধ্যে তিন চারজনকে ড্রিবল করে যখন শট নিতে যাবেন তখনই দুয়েকে ট্রিপ করে ফেলে দেন দিয়েগো গোমেজ। পেনাল্টি থেকে বহু আকাঙ্খিত গোলটি করেন এমবাপে। দুয়ে দেখিয়ে দিলেন, একটা দল যখন ১০ জনে বক্সে ভিড় করে ডিফেন্স করছে, যখন গোলের মুখ খোলা সম্ভব হচ্ছে না, তখন ওইভাবেই পেনাল্টি আদায় করতে হয়। ২১ বছরের পিএসজি তারকা দুয়েকে প্রথম দলে কেন যে রাখছেন না দেশঁ!

শুরু থেকেই ৫-৪-১ ছকে ১০ জনে মিলে এমনভাবে রক্ষণের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন প্যারাগুয়ে ফুটবলাররা, কিছুতেই গোল মুখ খুলতে পারছিলেন না এমবাপে-দেম্বেলেরা। লাতিন আমেরিকার দলটির ম্যানেজার গুস্তাভো আলফারোর এই কৌশল ক্রমশই হতাশ করে তুলছিল ফরাসিদের। পাশাপাশি সুযোগ পেলেই আলমিরন ও এনসিসো প্রতি আক্রমণে হানা দিচ্ছিলেন ফরাসি ডিফেন্সে। গুস্তাভে্া আলফারো সামনে রেখেছিলেন শুধু আলমিরনকে।

অন্যদিকে মাঝমাঠে রাবিও এবং কোনেকে পিভোটিং রোলটা দিয়েছিলেন দেশঁ। বাঁ প্রান্ত দিয়ে বেশি আক্রমণ তুলে আনার চেষ্টা ছিল। নম্বর টেনের ভূমিকায় এদিনও সচল ছিলেন ওলিজে। কিন্তু জমাট প্যারাগুয়ে রক্ষণের ফাঁক ফোকড় খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে কারণেই গোটা প্রথমার্ধে সেভাবে কোনও সুযোগই তৈরি হল না।

দ্বিতীয়ার্ধে দুয়ে নামার পর ম্যাচটা ঘুরল। গোল খাওয়ার পর প্যারাগুয়েও আক্রমণে আসতে শুরু করল। সে কারণে ফ্রান্সের সামনেও গোলের সুযোগ এল। একবার তো এমবাপের পা থেকে ডাবল সেভ করলেন প্যারাগুয়ে গোলরক্ষক। তবে শেষ পর্যন্ত গোল আর হল না। একমাত্র গোলে হেরেই এবারের মত বিদায় প্যরাগুয়ের। জার্মানিবধ করার পর আর একটা অঘটন ঘটানোর স্বপ্নকে অধরা রেখেই ফিরতে হচ্ছে দেশে।

আর ফ্রান্স। গতবার ফাইনালে উঠেও আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল, এবার কিন্তু হট ফেবারিটের মতই দৌড় চলছে এমবাপেদের। এবার সামনে মরক্কো। আরও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি গতবারের সেমিফাইনালিস্টরা। দুর্দান্ত একটা ম্যাচের অপেক্ষা। তবে ফরাসি ঝড়টা এবার যে একটু বেশিই ঘুর্ণি, ভালই জানেন হাকিমিরা।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলJul 28

ম্যাচ জিতেও রেফারিং নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মোহনবাগান কোচ বাস্তব রায়

মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে ইউনাইটেড কলকাতা এসসি-কে ১-০ গোলে হারাল মোহনবাগান। ম্যাচের একমাত্র গোল সুহেল ভাটের। তবে গোল শোধের সুবর্ণ সুযোগ পেয়েছিল ইউনাইটেড কলকাতা, কিন্তু পেনাল্টি নষ্ট করে সে সুযোগ হাতছাড়া করে। উত্তপ্ত ম্যাচে ইউনাইটেড কলকাতার দুজন লাল কার্ড দেখেন। ম্যাচের শেষে তাদের ফুটবলারদের সঙ্গে মোহনবাগান কর্তাদের হাতাহাতিও হয়।

অন্য খেলাJul 27

ব্রোঞ্জ জিতলেন বিন্দ্যারানী দেবী, কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে পঞ্চম পদক ভারতের

কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে ভারতের ঘরে আরও পদক। এবার ব্রোঞ্জ পদক জিতলেন বিন্দ্যারানী দেবী। মহিলাদের ৫৮ কেজি বিভাগে তাঁর ব্রোঞ্জজয়। ভারোত্তোলনে এটি এখনও পর্যন্ত ভারতের পঞ্চম পদক। এর আগে মীরাবাই চানু, ঋষিকান্ত সিং, মুথুপান্ডি রাজা ও জ্ঞানেশ্বরী যাদব নিজেদের বিভাগে পদক জিতেছেন।

ফুটবলJul 27

ইন্ডিয়ান ফুটবল লিগ শুরু ১৬ অক্টোবর

২০২৬-২৭ ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল) মরসুম আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে। একই সঙ্গে, দেশীয় ফুটবলারদের আরও বেশি সুযোগ করে দিতে প্রতিটি ক্লাবকে তাদের প্রথম একাদশে সর্বাধিক তিনজন বিদেশি ফুটবলার খেলানোর অনুমতি দেওয়া হয়েছে।

ফুটবলJul 27

বড় জয়ে ডুরান্ড শুরু, খুশি মেহরাজ, ট্রান্সফার ব্যান ওঠায় আবার নতুন আশায় মহমেডান

দিনটা মহমেডানের ভালই গেল। আগের দিনই ফিফার ট্র্যান্সফার ব্যান উঠে গিয়েছিল। তারপর নতুন আশার কথা জানিয়ে দিলেন সচিব। আবার ডুরান্ডে বড় জয় দিয়ে অভিযান শুরু করল সাদাকালো ব্রিগেড। দলের পারফরম্যান্সে যে খুশি সেটাও জানিয়ে দিলেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু।