Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ব্রোঞ্জ জিতলেন বিন্দ্যারানী দেবী, কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে পঞ্চম পদক ভারতেরইন্ডিয়ান ফুটবল লিগ শুরু ১৬ অক্টোবর বড় জয়ে ডুরান্ড শুরু, খুশি মেহরাজ, ট্রান্সফার ব্যান ওঠায় আবার নতুন আশায় মহমেডান অল্পের জন্য সোনা হাতছাড়া, কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন জ্ঞীনেশ্বরী যাদবইস্টবেঙ্গলে সই করলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার ম্যাকলরেনের সতীর্থ ক্রিস ইকোনোমিডিসকমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন রাজা মুথুপান্ডি, ৩০ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরবিশাল প্রস্তাব, দুবে ও ব্রেভিসের সঙ্গে ১০ কোটি টাকা দিয়ে হার্দিক পাণ্ড্যকে চায় সিএসকেএকদিনের ক্রিকেটে রোহিতের সঙ্গে বৈভব সূর্যবংশীর ওপেন করা উচিত, গিল আসুন চারে, মত ফারুখ ইন্জিনিয়ারেরসিরিজ জিতে কোচ লক্ষ্মণকে ধন্যবাদ জানালেন অধিনায়ক শ্রেয়স আইয়ারঅলিম্পিক পদকজয়ী মানু ভাকেরকে হারিয়ে বিশ্বকাপ শ্যুটিংয়ে সোনা জিতলেন এশা সিংব্রোঞ্জ জিতলেন বিন্দ্যারানী দেবী, কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে পঞ্চম পদক ভারতেরইন্ডিয়ান ফুটবল লিগ শুরু ১৬ অক্টোবর বড় জয়ে ডুরান্ড শুরু, খুশি মেহরাজ, ট্রান্সফার ব্যান ওঠায় আবার নতুন আশায় মহমেডান অল্পের জন্য সোনা হাতছাড়া, কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন জ্ঞীনেশ্বরী যাদবইস্টবেঙ্গলে সই করলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার ম্যাকলরেনের সতীর্থ ক্রিস ইকোনোমিডিসকমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন রাজা মুথুপান্ডি, ৩০ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরবিশাল প্রস্তাব, দুবে ও ব্রেভিসের সঙ্গে ১০ কোটি টাকা দিয়ে হার্দিক পাণ্ড্যকে চায় সিএসকেএকদিনের ক্রিকেটে রোহিতের সঙ্গে বৈভব সূর্যবংশীর ওপেন করা উচিত, গিল আসুন চারে, মত ফারুখ ইন্জিনিয়ারেরসিরিজ জিতে কোচ লক্ষ্মণকে ধন্যবাদ জানালেন অধিনায়ক শ্রেয়স আইয়ারঅলিম্পিক পদকজয়ী মানু ভাকেরকে হারিয়ে বিশ্বকাপ শ্যুটিংয়ে সোনা জিতলেন এশা সিং

জমজমাট নাটক, অ্যাডভেঞ্চারাস মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল ইংল্যান্ড। একটি লাল কার্ড, দুটি পেনাল্টি – রীতিমত জমজমাট নাটক। ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্সে ওঠা পড়ার নাটকীয় থ্রিলার। আর জোড়া গোল করে সে নাটকের মুখ্য চরিত্রে জুডে বেলিংহ্যাম।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 6, 2026, 8:59 AM
ShareWhatsAppFacebookX
 জমজমাট নাটক, অ্যাডভেঞ্চারাস মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

গৌতম রায়

 

দুরন্ত ম্যাচ। সম্ভবত এবারের বিশ্বকাপের সেরা ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল ইংল্যান্ড। একটি লাল কার্ড, দুটি পেনাল্টি – রীতিমত জমজমাট নাটক। ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্সে ওঠা পড়ার নাটকীয় থ্রিলার। আর জোড়া গোল করে সে নাটকের মুখ্য চরিত্রে জুডে বেলিংহ্যাম।

দুর্দান্ত গতিতে ম্যাচটা শুরু করে মেক্সিকো। বল ধরে গতিময় পাসিং ফুটবলে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। ৪-১-২-৩ ছকে দল সাজিয়ে আক্রমণাত্মক ফুটবলই স্ট্র্যাটেজি ছিল মেক্সিকো কোচ জ্যাভিয়ের অ্যাগুয়েরের। এরি্ক লিরা মাঝমাঠে অ্যাঙ্করের কাজটা করতে থাকেন। লুইস রোমো ও গিলবার্তো মোরা মাঝমাঠ থেকে খেলাটা তৈরি করতে থাকেন। উইংয়ে কুইনোনেসের গতি ব্যবহার করে রাউল জিমেনেজকে সামনে রেখে দ্রুতগতিতে কাউন্টার অ্যাটাক তুলে আনতে থাকে।

অন্যদিকে হাই অলটিচিউডে্র কথা মাথায় রেখে স্ট্র্যাটেজি তৈরি করেছিলেন ইংল্যান্ড কোচ থমাস টুচেল। বলটাকে দখলে রেখে খেলাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা ছিল। যাতে কম দৌড়োতে হয়, সে জন্য উঁচু করে ক্রস রাখা ও সেট পিস থেকে গোল তুলে নেওয়ার চেষ্টা করা – এইভাবে ম্যাচটা শুরু করেছিল ইংল্যান্ড।

কিন্তু শুরু থেকে মেক্সিকো এমনভাবে চাপ দিতে থাকে, পাসিং ফুটবলে আক্রমণের ঝড় তুলতে থাকে, যে ক্রমশ পিছোতে পিছোতে কোনঠাসা হতে থাকে থ্রি লায়ন্স। যদিও দুর্দান্ত রক্ষণ সংগঠনে সামাল দিচ্ছিল, তবু তখনই যেন সম্বিত ফিরল ইংল্যান্ডের। হঠাৎই ছিটকে বেরোলো তারা।

 

এবং হঠাৎই খেলায় নাটকীয় মোড়। দপ করে জ্বলে উঠল ইংল্যান্ড। ঝলসে উঠলেন জুডে বেলিংহ্যাম। দু মিনিটের মধ্যে তাঁর পরপর দুটি গোল যেন ম্যাচের অ্যান্টি ক্লাইম্যাক্স।

৩৬ মিনিটে ডানদিক থেকে বুকায়ো সাকার ক্রসটা য়খন মেক্সিকো বক্সে আসে তখন দুজন ডিফে্ন্ডার হ্যারি কেনকে নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু পিছনে বেলিংহ্যাম যে ফাঁকায় ছিলেন, কেউ মার্ক করলেন না। সুযোগটা নিয়ে ফ্লাইং হেডে গোল করে গেলেন তিনি।

পরের মিনিটেই বক্সের ডানদিকে বল পেয়ে নিজে না মেরে নিচু সেন্টার রাখেন হ্যারি কেন। পা ছুঁইয়ে ২-০ করে দেন বেলিংহ্যাম।

তবে হঠাৎ এমন নাটকীয় পট পরিবর্তনেও হতোদ্যম না হয়ে মেক্সিকো আরও জোরালো করে তোলে তাদের আক্রমণ। বিরতির আগেই একটি গোল শোধও করে দেয়। বাঁদিক থেকে উড়ে আসা ফ্রিকিক বক্সের মধ্যে হিল করে ক্লিয়ার করার চেষ্টা করেন ইংল্যান্ড ডিফেন্ডার এজরি কোনসা। ফাঁকায় বল পেয়ে যান কুইনোনেস। সঙ্গে সঙ্গে কামান দাগেন তিনি। ২-১।

তখন ইংল্যান্ড বক্সে ঝড় চলছে মেক্সিকোর। রাউল জিমেনেজ সহজ বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন। জিমেনেজের হেড ঝাঁপিয়ে সেভ করলেন ইংল্যান্ড গোলরক্ষক পিকফোর্ড। ৬ গজের মধ্যে মন্টেসের পা থেকে বল ক্লিয়ার করে নিশ্চিত গোল বাঁচালেন বেলিংহ্যাম। এ সবই ঘটে গেল মিনিট পাঁচেকের মধ্যে।

নাটকীয় ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ড দেখে ইংল্যান্ডকে বিপদে ফেলে দেন কোনসা। তারপর টুচেল সাকার জায়গায় স্টোনসকে মানিয়ে রক্ষণ জোরদার করেন। আবার নাটকীয়ভাবে পেনাল্টি পায় ইংল্যান্ড। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে গর্ডনের পায়ে মেক্সিকো গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লে পেনাল্টি। গোল করে ব্যবধান বাড়ান কেন।

এবার মেক্সিকোর পালা। নিজেদের বক্সে হ্যারি কেন মেক্সিকো অ্যাটাকারকে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। গোল করে ব্যবধান কমিয়ে ৩-২ করেন রাউল জিমেনেজ।

এরপর মেক্সিকোর ক্রমাগত আক্রমণ আর ১০ জনের ইংল্যান্ডের রক্ষণ করে যাওয়া। ভিড়ের মধ্যে মেক্সিকো ফুটবলাররা নাগাড়ে ইংল্যান্ড বক্সে উঁচু করে বল ফেলে যেতে থাকলেন। কিন্তু উঁচু বলে ইংরেজদের টলানো গেল না। পিকফোর্ড, স্টোনসদের কাছে বারবার ধাক্কা খেয়ে ফিরে এসেই বিশ্বকাপ অভিযান শেষ হল অ্যাডভেঞ্চেরাস মেক্সিকোর।

আগের ম্যাচে ব্রাজিলকে বধ করে কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করছে নরওয়ে। সেখানে ইংল্যান্ডকে থামাতে হবে আর একটা অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চারাস নরওয়ের আর্লিং হালান্ড কিন্তু ব্রাজিলকে ক্ষত বিক্ষত করে এখন থাবা নাচাচ্ছেন!

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাJul 27

ব্রোঞ্জ জিতলেন বিন্দ্যারানী দেবী, কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে পঞ্চম পদক ভারতের

কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে ভারতের ঘরে আরও পদক। এবার ব্রোঞ্জ পদক জিতলেন বিন্দ্যারানী দেবী। মহিলাদের ৫৮ কেজি বিভাগে তাঁর ব্রোঞ্জজয়। ভারোত্তোলনে এটি এখনও পর্যন্ত ভারতের পঞ্চম পদক। এর আগে মীরাবাই চানু, ঋষিকান্ত সিং, মুথুপান্ডি রাজা ও জ্ঞানেশ্বরী যাদব নিজেদের বিভাগে পদক জিতেছেন।

ফুটবলJul 27

ইন্ডিয়ান ফুটবল লিগ শুরু ১৬ অক্টোবর

২০২৬-২৭ ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল) মরসুম আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে। একই সঙ্গে, দেশীয় ফুটবলারদের আরও বেশি সুযোগ করে দিতে প্রতিটি ক্লাবকে তাদের প্রথম একাদশে সর্বাধিক তিনজন বিদেশি ফুটবলার খেলানোর অনুমতি দেওয়া হয়েছে।

ফুটবলJul 27

বড় জয়ে ডুরান্ড শুরু, খুশি মেহরাজ, ট্রান্সফার ব্যান ওঠায় আবার নতুন আশায় মহমেডান

দিনটা মহমেডানের ভালই গেল। আগের দিনই ফিফার ট্র্যান্সফার ব্যান উঠে গিয়েছিল। তারপর নতুন আশার কথা জানিয়ে দিলেন সচিব। আবার ডুরান্ডে বড় জয় দিয়ে অভিযান শুরু করল সাদাকালো ব্রিগেড। দলের পারফরম্যান্সে যে খুশি সেটাও জানিয়ে দিলেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু।

অন্য খেলাJul 27

অল্পের জন্য সোনা হাতছাড়া, কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে রুপো জিতলেন জ্ঞীনেশ্বরী যাদব

অল্পের জন্য সে্ানার পদক হাতছাড়া হল জ্ঞানেশ্বরী যাদবের। মহিলাদের ভারোত্তোলনের ৫৩ কেজি বিভাগে রুপো জিতলেন জ্ঞানেশ্বরী। নিজের সেরা ওজন ১৯৯ কেজি তুলে রুপোজয়। স্ন্যাচে তোলেন ৮৯ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১১০ কেজি।