Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
জোড়া গোলে কামব্যাক রোনাল্ডোর, ফাইভ স্টারে ঝলমলে পর্তুগালবাংলার ব্লাইন্ড ক্রিকেটে অপূরণীয় ক্ষতি, প্রয়াত গৌরব গোয়েঙ্কা‘ফিফা বিশ্বকাপকে বিক্রি করে দিচ্ছেন ইনফান্তিনো’, ভয়ঙ্কর অভিযোগ জার্মান কিংবদন্তি ফিলিপ লামের প্রচণ্ড ধাক্কায় ভেঙে পড়ে ফোনে কাঁদতে কাঁদতে স্ত্রীকে মনের কথা বললেন রাফিনহাএকই দিনে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন লিও মেসি বেলজিয়ামের লাল কার্ড ঘিরে বিতর্ক: কৃষ্ণাঙ্গ ফুটবলারদের নিয়ে বর্ণবাদী মন্তব্যে তোপের মুখে সার্বিয়ান পণ্ডিত মেসির জোড়া গোলে সহজেই নক আউটে, তবু এখনও খোলস ছেড়ে বেরোয়নি আর্জেন্টিনাভেস্তে যেতে পারে ফ্রান্স-ইরাক ম্যাচ! কিন্তু কেন? জার্মান শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিকো শ্লটারবেক কে সেরা, মেসি না রোনাল্ডো? নিজের মত জানালেন কিলিয়ান এমবাপে জোড়া গোলে কামব্যাক রোনাল্ডোর, ফাইভ স্টারে ঝলমলে পর্তুগালবাংলার ব্লাইন্ড ক্রিকেটে অপূরণীয় ক্ষতি, প্রয়াত গৌরব গোয়েঙ্কা‘ফিফা বিশ্বকাপকে বিক্রি করে দিচ্ছেন ইনফান্তিনো’, ভয়ঙ্কর অভিযোগ জার্মান কিংবদন্তি ফিলিপ লামের প্রচণ্ড ধাক্কায় ভেঙে পড়ে ফোনে কাঁদতে কাঁদতে স্ত্রীকে মনের কথা বললেন রাফিনহাএকই দিনে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন লিও মেসি বেলজিয়ামের লাল কার্ড ঘিরে বিতর্ক: কৃষ্ণাঙ্গ ফুটবলারদের নিয়ে বর্ণবাদী মন্তব্যে তোপের মুখে সার্বিয়ান পণ্ডিত মেসির জোড়া গোলে সহজেই নক আউটে, তবু এখনও খোলস ছেড়ে বেরোয়নি আর্জেন্টিনাভেস্তে যেতে পারে ফ্রান্স-ইরাক ম্যাচ! কিন্তু কেন? জার্মান শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিকো শ্লটারবেক কে সেরা, মেসি না রোনাল্ডো? নিজের মত জানালেন কিলিয়ান এমবাপে

প্রচণ্ড ধাক্কায় ভেঙে পড়ে ফোনে কাঁদতে কাঁদতে স্ত্রীকে মনের কথা বললেন রাফিনহা

হাইতির বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আবারও মাঠের বাইরে ছিটকে গিয়েছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। আর সেই ধাক্কায় ভেঙে পড়েছিলেন তিনি নিজেও। স্ত্রীর কাছে ভেঙে পড়েছিলেন কান্নায়।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 23, 2026, 3:11 PM
ShareWhatsAppFacebookX
 প্রচণ্ড ধাক্কায় ভেঙে পড়ে ফোনে কাঁদতে কাঁদতে  স্ত্রীকে মনের কথা বললেন রাফিনহা

 

এক্সট্রাইম ওয়েব ডেস্ক: চোট, চোট আর চোট। এ যেন পিছু ছাড়ছে না রাফিনহার। আরও এক বার চোটের ধাক্কায় থমকে গেল তাঁর এগিয়ে চলা। দুঃস্বপ্নের মতো কাটছে ব্রাজিলিয়ান তারকার এই মরসুম, আর বিশ্বকাপের মঞ্চেও সেই দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না তাঁকে। হাইতির বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আবারও মাঠের বাইরে ছিটকে গিয়েছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। আর সেই ধাক্কায় ভেঙে পড়েছিলেন তিনি নিজেও। স্ত্রীর কাছে ভেঙে পড়েছিলেন কান্নায়।

রাফিনহার স্ত্রী নাতালিয়া বেলোলি ব্রাজিলের টেলিভিশন অনুষ্ঠান ডোমিঙ্গাও কম হাক-এ দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ম্যাচের পর ফোনে তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাফিনহা।

নাতালিয়া বলেন, "সত্যি বলতে, জীবনে খুব কম বার এমন হয়েছে যখন আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি। ও কাঁদছিল, আমিও কাঁদছিলাম। ফোনে আমাদের কথা হয়েছিল। পরের দিন ও মেডিক্যাল টেস্ট করায় এবং কিছু সময়ের জন্য বাড়িতে এসেছিল। তখন আমরা পুরো বিষয়টি নিয়ে কথা বলি।"

তবে কঠিন সময়ের মধ্যেও মানসিকভাবে দৃঢ় থাকার চেষ্টা করছেন রাফিনহা। তাঁর স্ত্রী জানিয়েছেন, "এখন ও অনেকটাই ভালো আছে। মানসিকভাবে শক্ত রয়েছে এবং নিজের লক্ষ্যেই মনোনিবেশ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক মানসিকতা বজায় রাখা এবং বিশ্বাস রাখা যে সামনে আরও ভালো দিন অপেক্ষা করছে।"

ব্রাজিল ফুটবল ফেডারেশনের মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, রাফিনহার ডান পায়ের উরুর পিছনের অংশে পেশিতে চোট লেগেছে। তিনি নিবিড় চিকিৎসার মধ্যে রয়েছেন। তবে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পাশাপাশি রাউন্ড অব ৩২-এর ম্যাচেও খেলতে পারবেন না। ব্রাজিল পরবর্তী পর্যায়ে উঠলে তবেই তাঁর ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে।

 

চোটের খবর সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি আবেগঘন বার্তা পোস্ট করেন নাতালিয়া বেলোলি।

রাফিনহাকে নিয়ে আবেগঘন বার্তায় নাতালিয়া লেখেন, "আমি কেবল একজন ফুটবলারকে দেখি না, আমি সেই মানুষটাকে চিনি। আমি ওর চরিত্র, বিনয়, শৃঙ্খলা এবং ফুটবল ও ব্রাজিলের প্রতি ওর ভালোবাসা জানি। দেশের কোটি কোটি মানুষের প্রত্যাশা কাঁধে নিয়ে মাঠে নামার আগে ওর নির্ঘুম রাত, নিজের ওপর চাপ—সবই আমি দেখেছি।"

শেষে স্বামীর উদ্দেশে তিনি লেখেন, "তুমি একজন অক্লান্ত ও অদম্য মানুষ। তুমি ফিনিক্স পাখির মতো আবারও ফিরে আসবে, যেমন তুমি বারবার ফিরে এসেছ। যারা তোমাকে ভালোবাসে ও সম্মান করে, তারা তোমার যাত্রাপথকে শ্রদ্ধা করে। তোমার পরিশ্রমের ঘাম ইতিমধ্যেই বহু মানুষের জীবন স্পর্শ করেছে। সবার জন্যই জায়গা আছে, শুধু আমাদের তা ভাগ করে নিতে শিখতে হবে।"

 

 

সর্বশেষ ভিডিও

সব দেখুন
East Bengal এর কোচ হওয়ার দৌড়ে কতটা এগিয়ে Antonio Habas?তালিকায় রয়েছেন Petr Krátký-ও! এগিয়ে কে?
YouTube

East Bengal এর কোচ হওয়ার দৌড়ে কতটা এগিয়ে Antonio Habas?তালিকায় রয়েছেন Petr Krátký-ও! এগিয়ে কে?

XtraTime Bangla

East Bengal এর দেওয়া চুক্তি নাকি Oscar এর নতুন গন্তব্যে Sibille কে দেওয়া বড় অফার! কোথায় যাবেন?
YouTube

East Bengal এর দেওয়া চুক্তি নাকি Oscar এর নতুন গন্তব্যে Sibille কে দেওয়া বড় অফার! কোথায় যাবেন?

XtraTime Bangla

ভারতীর ফুটবলে OCI ফুটবলার আসলে পাল্টে যাবে ভবিষ্যৎ? অকপট Arata Izumi | Exclusive
YouTube

ভারতীর ফুটবলে OCI ফুটবলার আসলে পাল্টে যাবে ভবিষ্যৎ? অকপট Arata Izumi | Exclusive

XtraTime Bangla

৭ মিনিটের জন্য মৃ*ত্যু, তারপর Norway-কে বিশ্বকাপে ফেরানোর অবিশ্বাস্য গল্প: Ståle Solbakken
YouTube

৭ মিনিটের জন্য মৃ*ত্যু, তারপর Norway-কে বিশ্বকাপে ফেরানোর অবিশ্বাস্য গল্প: Ståle Solbakken

XtraTime Bangla

টপ ফর্মে থাকা Japan কিন্তু Brazil, Argentina-কেও হারাতে পারে! Exclusive Interview Arata Izumi
YouTube

টপ ফর্মে থাকা Japan কিন্তু Brazil, Argentina-কেও হারাতে পারে! Exclusive Interview Arata Izumi

XtraTime Bangla

FIFA World Cup 2026 এর সেরা সেলিব্রেশনে এবার মাতলেন Haaland-Odegard সহ গোটা Norway দল
YouTube

FIFA World Cup 2026 এর সেরা সেলিব্রেশনে এবার মাতলেন Haaland-Odegard সহ গোটা Norway দল

XtraTime Bangla

মন জিতলেন Kylian Mbappe! মাঠকর্মীদের কঠোর পরিশ্রমকে সম্মান জানালেন এমবাপ্পে
YouTube

মন জিতলেন Kylian Mbappe! মাঠকর্মীদের কঠোর পরিশ্রমকে সম্মান জানালেন এমবাপ্পে

XtraTime Bangla

Messi-র ইতিহাস গড়ার মুহূর্তে তাঁর স্ত্রী-সন্তানদের সেলিব্রেশন
YouTube

Messi-র ইতিহাস গড়ার মুহূর্তে তাঁর স্ত্রী-সন্তানদের সেলিব্রেশন

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

বিশ্বকাপের খবরJun 23

জোড়া গোলে কামব্যাক রোনাল্ডোর, ফাইভ স্টারে ঝলমলে পর্তুগাল

দুরন্ত কামব্যাক ক্রিস্চিয়ানো রোনাল্ডোর। জোড়া গোল করে বিশ্বকাপ মাতালেন এবার তিনি। কামব্যাক পর্তুগালেরও। ৫-০ গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগিজরা। যে ফুটবল খেলল, তাতে বুঝিয়ে দিল এবার তাদেরও কেন অন্যতম ফেবারিট বলা হচ্ছে।

ক্রিকেটJun 23

বাংলার ব্লাইন্ড ক্রিকেটে অপূরণীয় ক্ষতি, প্রয়াত গৌরব গোয়েঙ্কা

বাংলার ব্লাইন্ড ক্রিকেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক গৌরব গোয়েঙ্কার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের ক্রীড়ামহলে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশ্বকাপের খবরJun 23

‘ফিফা বিশ্বকাপকে বিক্রি করে দিচ্ছেন ইনফান্তিনো’, ভয়ঙ্কর অভিযোগ জার্মান কিংবদন্তি ফিলিপ লামের

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম। তাঁর অভিযোগ, ইনফান্তিনোর নেতৃত্বে ধীরে ধীরে ‘বিক্রি হয়ে যাচ্ছে’ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, ফিফা বিশ্বকাপ।

বিশ্বকাপের খবরJun 23

প্রচণ্ড ধাক্কায় ভেঙে পড়ে ফোনে কাঁদতে কাঁদতে স্ত্রীকে মনের কথা বললেন রাফিনহা

হাইতির বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আবারও মাঠের বাইরে ছিটকে গিয়েছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। আর সেই ধাক্কায় ভেঙে পড়েছিলেন তিনি নিজেও। স্ত্রীর কাছে ভেঙে পড়েছিলেন কান্নায়।