Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১আসিয়ান কাপে খেলবে না ভারত, গুরুত্ব দেওয়া হল ব্রাজিল ম্যাচকেই, জানিয়ে দিল ফেডারেশন টেস্টে ভারতের ধারাবাহিক ব্যর্থতা, কোচ গম্ভীরকে কি আরও সময় দেওয়া উচিত? গুজরাটে যাওয়ার সম্ভাবনা শেষ, কলকাতা না মুম্বই? আইপিএলে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ কী?বেদনায় ভরা, প্রয়াত বাবাকে অশ্রুসজল বার্তা লিও মেসির, নাড়িয়ে দিয়েছে রোনাল্ডোকেওপিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, কুয়েতের আল আরাবিকে ৪-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-র মূলপর্বে ইস্টবেঙ্গলআফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজের দিন ঘোষণা, কী হবে বাংলাদেশের? অবশেষে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোএএফসি: হাবাস মেনে নিলেন, তাঁরা তৈরি নন, স্টিমাচের কাছে ইস্টবেঙ্গল ফুটবলারদের সম্পর্কে তথ্য নিয়ে এসেছে আল আরবি সুশীল কুমারের জামিনের আবেদন বাতিল করে দিল দিল্লি হাইকোর্টঅস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১আসিয়ান কাপে খেলবে না ভারত, গুরুত্ব দেওয়া হল ব্রাজিল ম্যাচকেই, জানিয়ে দিল ফেডারেশন টেস্টে ভারতের ধারাবাহিক ব্যর্থতা, কোচ গম্ভীরকে কি আরও সময় দেওয়া উচিত? গুজরাটে যাওয়ার সম্ভাবনা শেষ, কলকাতা না মুম্বই? আইপিএলে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ কী?বেদনায় ভরা, প্রয়াত বাবাকে অশ্রুসজল বার্তা লিও মেসির, নাড়িয়ে দিয়েছে রোনাল্ডোকেওপিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, কুয়েতের আল আরাবিকে ৪-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-র মূলপর্বে ইস্টবেঙ্গলআফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজের দিন ঘোষণা, কী হবে বাংলাদেশের? অবশেষে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোএএফসি: হাবাস মেনে নিলেন, তাঁরা তৈরি নন, স্টিমাচের কাছে ইস্টবেঙ্গল ফুটবলারদের সম্পর্কে তথ্য নিয়ে এসেছে আল আরবি সুশীল কুমারের জামিনের আবেদন বাতিল করে দিল দিল্লি হাইকোর্ট

পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, কুয়েতের আল আরাবিকে ৪-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-র মূলপর্বে ইস্টবেঙ্গল

দুরন্ত প্রত্যাবর্তন। অসাধারণ লড়াই। পিছিয়ে পড়েও যেভাবে কুয়েতের শক্তিশালী আল আরাবিকে হারাল ইস্টবেঙ্গল, কোনও প্রশংসাই যথেষ্ট নয়। প্রথমে গোল খেয়েও ৪-১ গোলে দুরন্ত জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-র মূলপর্বে চলে গেল  লালহলুদ ব্রিগেড।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 12, 2026, 10:41 PM
ShareWhatsAppFacebookX
পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, কুয়েতের আল আরাবিকে ৪-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-র মূলপর্বে ইস্টবেঙ্গল

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

দুরন্ত প্রত্যাবর্তন। অসাধারণ লড়াই। পিছিয়ে পড়েও যেভাবে কুয়েতের শক্তিশালী আল আরাবিকে হারাল ইস্টবেঙ্গল, কোনও প্রশংসাই যথেষ্ট নয়। প্রথমে গোল খেয়েও ৪-১ গোলে দুরন্ত জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-র মূলপর্বে চলে গেল  লালহলুদ ব্রিগেড।

ম্যাচের আগে এমন ফল কেউ কল্পনাও করতে পারেনি। হাজার প্রতিকূলতা নিয়ে নেমেছিল হাবাসের দল। চোট আঘাত ফিটনেল সমস্যায় জর্জরিত। প্রথম দলে দু জনের বেশি বিদেশি রাখা যায়নি, সেখানে কুয়েতি দলটির পাঁচ বিদেশি। কিন্তু ইসল্টবেঙ্গল আবার বুঝিয়ে দিল যে কোনও পরিস্থিতিতে বিদেশি দলের বিরুদ্ধে কেন তারা সব সময়ই ভয়ঙ্কর। এদিন যুবভারতীতে আল জাওরা ম্যাচের স্মৃতি ফেরালো তারা। এভাবেই একদিন সবাইকে চমকে দিয়ে ইরাকের আল জাওরাকে ৬ গোল দিয়েছিল। এদিন কুয়েতের প্রিমিয়র লিগের রানার্স আল আরাবিকে দিল ৪ গোল।

প্রথমার্ধে ভারি মাঠে দুই দলই আক্রমণাত্মক খেললেও খেলাটা সেভাবে দানা বাঁধেনি। তারই মধ্যে প্রভসুখন গিল বার দুয়েক ইস্টবেঙ্গলের পতন রোখেন। খেলাটা জমল বিরতির পর। সন্দীপ মান্ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় আরাবি। পেনাল্টি থেকে গোল করে এগিয়েও যায়। তারপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। রশিদের পিন পয়েন্ট ফ্রিকিক থেকে হেডে গোল করে সমতা ফেরান জয় গুপ্ত। ৯০ মিনিটে ওই ১-১। নির্ধারিত সময়ে খেলার গতি বাড়ল। তবে শেষ ১৫ মিনিটে যেন ম্যাজিক দেখালেন লালহলুদ ফুটবলাররা। ওই শেষ লগ্নে আরাবিকে চমকে দিয়ে পরপর তিন গোল।

প্রথমে ড্রপ ভলিতে ২-১ করেন। তারপর মাথা ঠান্ডা রেখে দারুণ পরিণতিবোধের পরিচয় দিয়ে ৩-১ করেন ডেভিড। আর শেষ গোলটি ডেভিডের পাস থেকে করে যান রোহিত দানু। তবে রশিদের মত একজন ফুটবলার হাতে থাকলে মাঝমাঠ নিয়ে কোচের চিন্তা অনেকটাই যে কমে যায় সেটা এদিন আবার বোঝা গেল। কিছুক্ষণের জন্য মাঠে নেমে প্রথম দিন হতাশ করেননি ইকোনোমিডিস। সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে ইস্টবেঙ্গল রক্ষণকে। যদিও ম্যাচের আগে আ্ল আরাবিকে নিয়ে যতটা হাইপ উঠেছিল, বোঝা গেল সেটা একেবারেই ফানুসের হাওয়া ছিল। তাদের বিদেশিরাও একেবারে মাঝারি মানের। তবু ইস্টবেঙ্গলের এই জয়ের কৃতিত্ব তাতে কমে না। চ্যাম্পিয়নস্ লিগ টু-র মূলপর্বে তো চলে গেলই একই সঙ্গে ওই শেষ ১৫ মিনিটের ফুটবল গোটা মরসুমের জন্য অনেকটাই অক্সিজেন দিয়ে গেল লালহলুদকে।  

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 13

অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১

ডারউইনের সবুজ পিচে অস্ট্রেলিয়াকে রীতিমতো চমকে দিল বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে দেয় টাইগাররা। দিনের শেষে বাংলাদেশের স্কোর ৯৬/১। ফলে প্রথম দিনেই ম্যাচে চালকের আসনে বাংলাদেশ।

ফুটবলAug 13

আসিয়ান কাপে খেলবে না ভারত, গুরুত্ব দেওয়া হল ব্রাজিল ম্যাচকেই, জানিয়ে দিল ফেডারেশন

ব্রাজিলের বিরুদ্ধে খেলার জন্য আসিয়ান কাপে দল পাঠাবে না ভারত,জানিয়ে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ফেডারেশন জানিয়েছে, তারা আসিয়ান কাপের চেয়ে ব্রাজিল ম্যাচকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

ক্রিকেটAug 13

টেস্টে ভারতের ধারাবাহিক ব্যর্থতা, কোচ গম্ভীরকে কি আরও সময় দেওয়া উচিত?

সাদা বলের ক্রিকেটে যাই হোক, লাল বলের ক্রিকেটে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই হতাশাজনক। ঘরের মাঠে একের পর এক সিরিজ হার। আর এই পরিস্থিতিতে টেস্ট দলের কোচ হিসাবে গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। পাশাপাশি অবশ্য এটাও উঠে আসছে, এই ব্যর্থতার জন্য একা কোচকেই কি দায়ি করা যায়?

ক্রিকেটAug 13

গুজরাটে যাওয়ার সম্ভাবনা শেষ, কলকাতা না মুম্বই? আইপিএলে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ কী?

এর আগে শোনা গিয়েছিল, হার্দিক তাঁর পুরনো দল গুজরাট টাইটান্সে ফিরে যেতে পারেন। তবে অধিনায়কত্ব নিয়ে মতপার্থক্যের কারণে সেই সম্ভাবনা নাকি আর বাস্তবায়িত হয়নি। ঠিক সেই সময়েই সামনে এসেছে আরও বড় এক জল্পনা—কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) হার্দিকের যোগদান।