আসিয়ান কাপে খেলবে না ভারত, গুরুত্ব দেওয়া হল ব্রাজিল ম্যাচকেই, জানিয়ে দিল ফেডারেশন
ব্রাজিলের বিরুদ্ধে খেলার জন্য আসিয়ান কাপে দল পাঠাবে না ভারত,জানিয়ে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ফেডারেশন জানিয়েছে, তারা আসিয়ান কাপের চেয়ে ব্রাজিল ম্যাচকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ব্রাজিলের বিরুদ্ধে খেলার জন্য আসিয়ান কাপে দল পাঠাবে না ভারত,জানিয়ে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ফেডারেশন জানিয়েছে, তারা আসিয়ান কাপের চেয়ে ব্রাজিল ম্যাচকেই বেশি গুরুত্ব দিচ্ছে। আগামি ২১ সেপ্টেম্বর থেক ৬ অগাস্ট হবে আশিয়ান কাপ টুর্নামেন্ট। ভাবা হয়েছিল সেখানে অন্য দলকে পাঠানো হবে, কিন্তু সেটা সম্ভব নয় জানিয়ে দিলফেডারেশন।
এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা দলগুলির সঙ্গে খেলার সুষোগ হারাল। ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ন জানান, তাঁরা একসঙ্গে দুটি জায়গায় খেলতে পারবেন না, তাই আসিয়ান কাপ থেকে পিছিয়ে আসতে হল।
ভারত নন আসিয়ান দল হিসাবে এই টুর্নামেন্টে খেলার ডাক পেয়েছিল। গ্রুপ ওয়ানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ওমানের সঙ্গে ছিল ভারত। ভারত চাইছে এই ফিফা উইন্ডোয় কিছু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ষদি খেলা যায়.
