Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সুযোগ তৈরি হচ্ছে, এবার বেশি গোল চাই: চেন্নাইয়িন ম্যাচের আগে ডিলমপেরিসের বার্তা ফুটবলারদের◆“তোমার ওপর গোটা ভারতের বিশ্বাস আছে”, গম্ভীরের এই বার্তা পেয়েছিলেন তিলক ভার্মা◆ভুবনেশ্বরের রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন অর্শদীপ সিং◆মিডল অর্ডারের ব্যর্থতা ঢেকে ভারতকে জেতালেন তিলক ভার্মা◆নিজেদের উপর বিশ্বাস রাখো’, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আগে খুদেদের পাশে ২০১৭-র তারকারা◆তরুণ তুর্কিদের বড় চমক! অনূর্ধ্ব ১৫ ফিফা বিশ্বকাপে লাওসকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত◆হার্দিক পাণ্ডিয়ার বিকল্প? বেঙ্গালুরু থেকে ক্রাইস্টচার্চ - ম্যাচের পর ম্যাচ নিজেকে প্রমাণ করছেন নমন ধির◆ফুটবলারদের ফর্মের শীর্ষে রাখাই কোচের কাজ, জানিয়ে দিলেন হাবাস◆ম্যাচ শেষে রীতিমত বোমা ফাটালেন আন্তোনিও লোপেজ হাবাস◆ইন্টার কাশিকে নিয়ে ছেলেখেলা করে পাঁচ গোল ইস্টবেঙ্গলের◆সুযোগ তৈরি হচ্ছে, এবার বেশি গোল চাই: চেন্নাইয়িন ম্যাচের আগে ডিলমপেরিসের বার্তা ফুটবলারদের◆“তোমার ওপর গোটা ভারতের বিশ্বাস আছে”, গম্ভীরের এই বার্তা পেয়েছিলেন তিলক ভার্মা◆ভুবনেশ্বরের রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন অর্শদীপ সিং◆মিডল অর্ডারের ব্যর্থতা ঢেকে ভারতকে জেতালেন তিলক ভার্মা◆নিজেদের উপর বিশ্বাস রাখো’, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আগে খুদেদের পাশে ২০১৭-র তারকারা◆তরুণ তুর্কিদের বড় চমক! অনূর্ধ্ব ১৫ ফিফা বিশ্বকাপে লাওসকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত◆হার্দিক পাণ্ডিয়ার বিকল্প? বেঙ্গালুরু থেকে ক্রাইস্টচার্চ - ম্যাচের পর ম্যাচ নিজেকে প্রমাণ করছেন নমন ধির◆ফুটবলারদের ফর্মের শীর্ষে রাখাই কোচের কাজ, জানিয়ে দিলেন হাবাস◆ম্যাচ শেষে রীতিমত বোমা ফাটালেন আন্তোনিও লোপেজ হাবাস◆ইন্টার কাশিকে নিয়ে ছেলেখেলা করে পাঁচ গোল ইস্টবেঙ্গলের◆

সুযোগ তৈরি হচ্ছে, এবার বেশি গোল চাই: চেন্নাইয়িন ম্যাচের আগে ডিলমপেরিসের বার্তা ফুটবলারদের

আক্রমণাত্মক ফুটবলের ছবি বদলাতে চান না মোহনবাগান সুপার জায়ান্টের কোচ পানাগিওতিস ডিলমপেরিস। তবে তাঁর চাওয়া একটাই সুযোগ তৈরি করার পাশাপাশি সেই সুযোগকে গোলে পরিণত করতে হবে। পরের আইএসএল ম্যাচে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হওয়ার আগে দলের এই জায়গাটিতেই আরও ধার চান মোহনবাগান কোচ।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 25, 2026, 6:36 PM
ShareWhatsAppFacebookX
সুযোগ তৈরি হচ্ছে, এবার বেশি গোল চাই: চেন্নাইয়িন ম্যাচের আগে ডিলমপেরিসের বার্তা ফুটবলারদের

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: আক্রমণাত্মক ফুটবলের ছবি বদলাতে চান না মোহনবাগান সুপার জায়ান্টের কোচ পানাগিওতিস ডিলমপেরিস। তবে তাঁর চাওয়া একটাই সুযোগ তৈরি করার পাশাপাশি সেই সুযোগকে গোলে পরিণত করতে হবে। পরের আইএসএল ম্যাচে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হওয়ার আগে দলের এই জায়গাটিতেই আরও ধার চান মোহনবাগান কোচ।

চলতি মরশুমে বল দখলে রেখে আক্রমণ তৈরি করা, প্রতিপক্ষের বক্সের কাছে পৌঁছে সুযোগ তৈরি করা এই পরিকল্পনাতেই এগোচ্ছে সবুজ-মেরুন। কিন্তু একের পর এক সুযোগ তৈরি করেও গোলের সংখ্যা প্রত্যাশামতো না বাড়ায় চিন্তা রয়েছে। ডিলমপেরিস তাই দলের মৌলিক নীতিতে কোনও বদল না এনে শুধু সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে আরও কার্যকর হতে চাইছেন।

ডিলমপেরিস বলেন, “মোহনবাগানের হিসেবে আমাদের মৌলিক নীতিগুলিই অগ্রাধিকার। আমরা বল দখলে রাখতে চাই, বল পায়ে রেখে খেলতে চাই, প্রতিপক্ষের বক্সের কাছে পৌঁছে সুযোগ তৈরি করতে চাই এবং অবশ্যই গোল করতে চাই।”

একটি সাম্প্রতিক ম্যাচের উদাহরণ টেনে মোহনবাগান কোচ আরও স্পষ্ট করে দেন তাঁর অসন্তোষ। সেই ম্যাচে ২৬টি শট নিয়েও গোলের দেখা পায়নি দল। ডিলমপেরিসের মতে, এতগুলি সুযোগ তৈরি করার পর গোলশূন্য থাকা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর হিসেব অনুযায়ী, এমন পারফরম্যান্স থেকে অন্তত তিন-চারটি গোল আসা উচিত ছিল।

চেন্নাইয়িন ম্যাচের আগে অবশ্য দলের চোট-অসুস্থতার পরিস্থিতির দিকেও নজর রয়েছে। হ্যামস্ট্রিংয়ের সমস্যার পর এখনও পর্যবেক্ষণে রয়েছেন জেমি ম্যাকলারেন। দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অসুস্থ হয়ে পড়েছিলেন লালেংমাওইয়া রালতে বা আপুইয়া। অনুশীলনের পরই তাঁদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাড়াহুড়ো করে কাউকে মাঠে নামানোর পক্ষপাতী নন কোচ।

আন্তর্জাতিক বিরতির পর দলের আত্মবিশ্বাস বাড়ার দিকটিও গুরুত্বপূর্ণ। অনিরুদ্ধ থাপা মনে করেন, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা ভারতীয় ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেই অভিজ্ঞতা এবার মোহনবাগানের হয়ে আইএসএলে কাজে লাগাতে চান তিনি।

গোলের দায়িত্ব কোনও এক জনের উপর নির্ভর করা উচিত নয় বলেও স্পষ্ট করেছেন থাপা। তাঁর মতে, দলের একাধিক ফুটবলারের গোল করার এবং সুযোগ তৈরি করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ আক্রমণে সাফল্য পেতে হলে গোটা দলকেই দায়িত্ব নিতে হবে।

ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও নিজের মত জানিয়েছেন থাপা। তাঁর মতে, ১৬-১৭ বছর বয়স থেকেই তরুণ ফুটবলারদের নিয়মিত ক্লাব ফুটবলে খেলার সুযোগ দেওয়া প্রয়োজন। তবেই তাঁদের জন্য সিনিয়র স্তরে ওঠার আরও শক্তিশালী পথ তৈরি হবে।

ডিলমপেরিসের বার্তা স্পষ্ট সুযোগ তৈরি হচ্ছে, এবার সেগুলিকে গোলে পরিণত করতে হবে। আর থাপার বিশ্বাস, সেই দায়িত্ব এক জনের নয়, গোটা দলের। চেন্নাইয়িনের বিরুদ্ধে সেই সমন্বয়ই মোহনবাগানকে কাঙ্ক্ষিত জয়ের দিকে এগিয়ে দিতে পারে।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
Mohun Bagan-এর চাপ বাড়ছে Maclaren, Apuia দের নিয়ে!চেন্নাই ম্যাচের আগে চাপে Panos? দেখুন অনুশীলন
YouTube

Mohun Bagan-এর চাপ বাড়ছে Maclaren, Apuia দের নিয়ে!চেন্নাই ম্যাচের আগে চাপে Panos? দেখুন অনুশীলন

XtraTime Bangla

Mohun Bagan-এ খেললে অসাধারণ তো হতেই হবে! নিজের ট্রান্সফার ফি নিয়ে একী বললেন Thapa?
YouTube

Mohun Bagan-এ খেললে অসাধারণ তো হতেই হবে! নিজের ট্রান্সফার ফি নিয়ে একী বললেন Thapa?

XtraTime Bangla

Mohun Bagan খেলোয়াড়দের পজিশন বদল করে চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাটাকিং মোডে Panos
YouTube

Mohun Bagan খেলোয়াড়দের পজিশন বদল করে চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাটাকিং মোডে Panos

XtraTime Bangla

ইয়ে নয়া ভারত হ্যায়! ধীরে ধীরে সত্যিই কি ঘুম ভাঙছে ঘুমন্ত দৈত্যের? India VS Cameroon
YouTube

ইয়ে নয়া ভারত হ্যায়! ধীরে ধীরে সত্যিই কি ঘুম ভাঙছে ঘুমন্ত দৈত্যের? India VS Cameroon

XtraTime Bangla

U15 World Cup  এ গ্রুপ টপ  হবে কি ভারত? খাতায় কলমে সেরা দল Cameroon পরাজিত! India জিতল 2-1 গোলে!
YouTube

U15 World Cup এ গ্রুপ টপ হবে কি ভারত? খাতায় কলমে সেরা দল Cameroon পরাজিত! India জিতল 2-1 গোলে!

XtraTime Bangla

সৌমজিৎ সরকার বিধাননগর মিউনিসিপ্যাল একাডেমিতে যে কোচের কাছে বড় হয়েছে। আজও মেসেজে কী কথা হল?
YouTube

সৌমজিৎ সরকার বিধাননগর মিউনিসিপ্যাল একাডেমিতে যে কোচের কাছে বড় হয়েছে। আজও মেসেজে কী কথা হল?

XtraTime Bangla

Mohun Bagan শিবিরে Apuia কে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ঘরের মাঠে প্রথম ম্যাচে কি ফিরছেন Maclaren?
YouTube

Mohun Bagan শিবিরে Apuia কে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ঘরের মাঠে প্রথম ম্যাচে কি ফিরছেন Maclaren?

XtraTime Bangla

IFA তে বাজল নির্বাচনী দামামা! কবে হবে নির্বাচন! বিস্তারিত জানুন
YouTube

IFA তে বাজল নির্বাচনী দামামা! কবে হবে নির্বাচন! বিস্তারিত জানুন

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলOct 25

সুযোগ তৈরি হচ্ছে, এবার বেশি গোল চাই: চেন্নাইয়িন ম্যাচের আগে ডিলমপেরিসের বার্তা ফুটবলারদের

আক্রমণাত্মক ফুটবলের ছবি বদলাতে চান না মোহনবাগান সুপার জায়ান্টের কোচ পানাগিওতিস ডিলমপেরিস। তবে তাঁর চাওয়া একটাই সুযোগ তৈরি করার পাশাপাশি সেই সুযোগকে গোলে পরিণত করতে হবে। পরের আইএসএল ম্যাচে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হওয়ার আগে দলের এই জায়গাটিতেই আরও ধার চান মোহনবাগান কোচ।

ক্রিকেটOct 24

“তোমার ওপর গোটা ভারতের বিশ্বাস আছে”, গম্ভীরের এই বার্তা পেয়েছিলেন তিলক ভার্মা

তিলক জানান, ম্যাচের আগে তিনি ওই দুই কোচের সঙ্গে কথা বলেছিলেন। তখন তাঁরা তিলককে বলেন, “তোমার ওপর আমাদের সকলের বিশ্বাস আছে। গোটা ভারতের বিশ্বাস আছে। যদি শেষ পর্যন্ত উইকেটে থাকো, তাহলে আমাদের জন্য ম্যাচটা জিতিয়ে এসো।“

ক্রিকেটOct 24

ভুবনেশ্বরের রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন অর্শদীপ সিং

টি টোয়েন্টি ক্রিকেটে দৌড় চলছে অর্শদীপ সিংয়ের। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে আরও একটি মাইলফলক পেরোলেন। এক ক্যালেন্ডার ইয়ারে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেলেন। টপকে গেলেন ভুবনেশ্বর কুমারকে।

ক্রিকেটOct 24

মিডল অর্ডারের ব্যর্থতা ঢেকে ভারতকে জেতালেন তিলক ভার্মা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে ধাক্কা সামলে ৪ উইকেটে জয় তুলে নিল ভারত। মিডল অর্ডারে ধস নামার পর তা সামাল দিয়ে ভারতকে লক্ষ্যে পৌঁছে দিলেন তিলক ভার্মা ও নমন ধির। এবং পরে নীতীশ কুমার রেড্ডি। সিরিজে ২-০ ম্যাচে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।