Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনেসাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

হাবাস দলের খেলায় খুশি, ফলে নয়, পানোস ফলে খুশি, দলের খেলায় নয়

ডুরান্ড ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। আর ম্যাচের পর দুই কোচের দুই রকম মত। ইস্টবেঙ্গল কোচ হাবাস বলছেন, দলের খেলায় খিশি, কিন্তু ফলে অখুশি। অন্যদিকে মোহনবাগানের গ্রিক কোচ পানোস বলছেন, ফলাফলে খুশি কিন্তু দলের খেলায় অখুশি।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 25, 2026, 11:25 PM
ShareWhatsAppFacebookX
 হাবাস দলের খেলায় খুশি, ফলে নয়, পানোস ফলে খুশি, দলের খেলায় নয়

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

ডুরান্ড ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। আর ম্যাচের পর দুই কোচের দুই রকম মত। ইস্টবেঙ্গল কোচ হাবাস বলছেন, দলের খেলায় খিশি, কিন্তু ফলে অখুশি। অন্যদিকে মোহনবাগানের গ্রিক কোচ পানোস বলছেন, ফলাফলে খুশি কিন্তু দলের খেলায় অখুশি।

আসলে গোল খাওয়ার পর প্রচণ্ড চাপ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। কয়েকটি সুযোগও তৈরি করেছিল। তাই তো হাবাস বললেন, “আমরা ৭-৮ টা সুযোগ পেয়েছি। আর ওরা একটা সুযোগে গোল করে গেছে। আমাদের কেউই গোলটা করতে পারল না।“

পানোস আবার বলছেন, “৬০ মিনিট পর্যন্ত আমাদেরই দাপট ছিল।“ তারপর সম্ভবত ক্লান্তির জন্য খেলা থেকে তাঁরা সরে গিযেছেন। শেষ দিকে মোহনবাগান অতি রক্ষণাত্মক হয়ে পড়া নিয়ে অনেক প্রশ্ন উঠছে। মোহনবাগান কোচ অবশ্য জানান, ক্লান্তির জন্যই তাঁর দল অত রক্ষণাত্মক হয়ে পড়েছিল। প্রস্তুতি ঠিকমত হয়নি বলেই এই সমস্যা হয়েছে বলে জানান তিনি। পানোস মেনে নেন অনেক উন্নতি করতে হবে তাঁর দলকে।

আবার অন্যদিকে পুরনো ছাত্র বিশাল কাইথের ভূয়সী প্রশংসা করলেন হাবাস। জানান, বিশাল সেরা গোলরক্ষক। তাঁর হাতেই আটকে গেল তাঁর দল। তবে রেফারিং নিয়ে ক্ষোভ ঝরে পড়ল তাঁর গলায়। পেনাল্টির দাবি যদিও করছেন না, স্পষ্টই বলছেন ঘটনা থেকে তিনি অনেক দূরে ছিলেন, তবে শুভাশিসকে কেন লাল কার্ড দেখানো হল না, সে প্রশ্নই তুলছেন ইস্টবেঙ্গল কোচ।

হাবাস অবশ্য সমর্থকদের বার্তা দিলেন, মরসুম সবে শুরু। মাত্র একটা ম্যাচ হল। এখনই ভেঙে পড়ার কিছু নেই। সামনে আরও ম্যাচ আছে। আইএসএল আছে। এএফসি কাপ আছে। দল ঘুরে দাঁড়াবেই।

শুধু মরসুম নয়, ডুরান্ডও সবে শুরু। আর দুটি গ্রুপের সেরা দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। তাই ইস্টবেঙ্গল যদি গুছিয়ে নিতে পারে, তাহলে হয়ত হতাশার কিছু থাকবে না। সেক্ষেত্রে ফাইনালে কি আবার ডার্বি? সম্ভাবনা কিন্তু আছে।  

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 10

সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার সিআইএসএফ প্রোটেক্টরকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল প্যানাজিওটিসের দল। সাহালের দুরন্ত হ্যাটট্রিক। অন্য গোলগুলি করেন মনবীর, ম্যাকলরেন ও অভিষেক।

ক্রিকেটAug 10

বাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসি

বাবার শেষকৃত্যের মতো একান্ত ব্যক্তিগত মুহূর্তে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে লিওনেল মেসির আইনি দল। আর্জেন্টিনার রোজারিওতে প্রয়াত বাবা হোর্হে মেসির শেষকৃত্যে মেসি ও তাঁর পরিবারের সদস্যদের ছবি প্রকাশিত হওয়ার পরই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

ক্রিকেটAug 10

বিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরি

সুভাষ গুপ্তের কোনও দোষ ছিল না। তাঁর একমাত্র অপরাধ ছিল তিনি কৃপাল সিংয়ের রুমমেট ছিলেন এবং কেন তিনি এর প্রতিবাদ করে কৃপালকে বাধা দেননি। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক নরি কনট্র্যাক্টর গুপ্তেকে সমর্থন করে জানিয়ে ছিলেন ঘটনা ঘটার সময় গুপ্তে অন্য আরও ৬ জন ক্রিকেটারের সঙ্গে তাঁর ঘরে তাস খেলছিলেন। তবু তাঁকে শাস্তি দেওয়া হয়।

ক্রিকেটAug 9

ভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক

রবিবার বেঙ্গালুরুতে এই বিষয়েই উচ্চপর্যায়ের বৈঠক করেন BCCI সচিব দেবজিৎ সইকিয়া এবং CoE প্রধান ভিভিএস লক্ষ্মণ। জাতীয় দলের ক্রিকেটারদের চোট, রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া এবং ভবিষ্যতে কীভাবে চোটের সংখ্যা কমানো যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়।