স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাস
ভয়ঙ্কর অভিযোগ! স্ত্রীকে খুনের অভিযোগে গ্রফতার প্রাক্তন ফুটবলার মানস দাস। রবিবার ডার্বির আগে সকালেই গ্রেফতার হন এই প্রাক্তন ডিফেন্ডার। মোহনবাগান, মহমেডানসহ একাধিক ক্লাবে খেলেছেন তিনি। সেই মানস এবার স্ত্রীকে খুনের দায়ে জড়িয়ে গেলন।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ভয়ঙ্কর অভিযোগ! স্ত্রীকে খুনের অভিযোগে গ্রফতার প্রাক্তন ফুটবলার মানস দাস। রবিবার ডার্বির আগে সকালেই গ্রেফতার হন এই প্রাক্তন ডিফেন্ডার। মোহনবাগান, মহমেডানসহ একাধিক ক্লাবে খেলেছেন তিনি। সেই মানস এবার স্ত্রীকে খুনের দায়ে জড়িয়ে গেলন।
জানা গিয়েছে, মাস তিনেক আগে দ্বিতীয় বিয়ে হয়েছিল মানসের। কিন্তু দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না বলেই জানিয়েছেন স্থানীয়রা। বরানগরের অশোকগড়ে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। স্থানীয়দের আরও অভিযোগ, স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন ওই প্রাক্তন ফুটবলার। রবিবার বাড়ি থেকে মানসের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়. তারপরই রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের এও অভিযোগ পুলিশ নাকি চুপিসাড়ে মৃতদেহ সরিয়ে ফেলতে চেয়েছিল।তাতে নাকি বাধা দেন স্থানীয়রা। লাঠিচার্জও হয়। পরে অবশ্য মানসকে গ্রেফতার করা হয়.
টিএফএ-র ২০০২ সালের ব্যাচের সদস্য তিনি। ময়দানের অন্যান্য ক্লাব ঘুরে ২০০৫ সালে তিনি সই করেন মোহনবাগানে। সবুজ মেরুন জার্সিতে খেলেছেন দু বছর। শেষ পর্যন্ত ভয়ঙ্কর অভিযোগ উঠল, গ্রেফতারও হলেন মানস দাস।