Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনেসাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

ব্রাজিলের বিরুদ্ধে ভারত, রোমাঞ্চের পাশাপাশি প্রশ্নও আছে প্রাক্তন ফুটবলারদের

গোটা ব্যাপারটাই স্বপ্নের মত। নীল জার্সিতে যাঁরা খেলবেন, তাঁদের কাছে যেমন, যুবভারতীর ৬৫ হাজার দর্শকের কাছেও তেমনই। আর এমন একটা ব্যাপারকে কী চোখে দেখছেন আমাদের প্রাক্তন ফুটবলাররা?

লিখেছেন Adminপ্রকাশিত Jul 31, 2026, 12:40 AM
ShareWhatsAppFacebookX
 ব্রাজিলের বিরুদ্ধে ভারত, রোমাঞ্চের পাশাপাশি প্রশ্নও আছে প্রাক্তন ফুটবলারদের

ছবি সৌজন্য এক্স

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

পুজোর আগেই বাঙালির কাছে্ আর একটা উৎসব – ফুটবল উৎসব। কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে ধরা দিচ্ছে তাদের স্বপ্নের, আবেগের দল – ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র – কুনহাদের আটকানোর চেষ্টা করবেন সন্দেশ-আনোয়ররা। গোটা ব্যাপারটাই স্বপ্নের মত। নীল জার্সিতে যাঁরা খেলবেন, তাঁদের কাছে যেমন, যুবভারতীর ৬৫ হাজার দর্শকের কাছেও তেমনই। আর এমন একটা ব্যাপারকে কী চোখে দেখছেন আমাদের প্রাক্তন ফুটবলাররা?

মানস ভট্টাচার্য- খুব ভাল খবর। আমাদের ফুটবলাররা যত এমন ম্যাচ খেলতে পারবে, তত আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা বাড়বে। পাশাপাশি তারা কোন জায়গায় আছে, সেটা নিজেরা যাচাই করে নিতে পারবে। ভারতীয় ফুটবল অনুপ্রাণিত হবে। যদি কিছু শিখতে পারে আমাদের ফুটবলাররা, তাতে লাভবান হবে দেশের ফুটবল।

অলোক মুখার্জি – কলকাতার লোক দেখে আনন্দ পাবে। কিন্তু ভারতী. ফুটবলের কতটা লাভ হবে? ভারতীয় দল খুব খারাপ জায়গায় আছে। কতটা আর যুঝতে পারবে? আমরা তো আর বিশ্বকাপ খেলতে পারব না, ওদের দেখেই খুশি হব।

দীপেন্দু বিশ্বাস – এটা বড় ব্যাপার। আমরা আগেও মেসির আর্জেন্টিনাকে যুবভারতীতে দেখেছি। তবে ওরা ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিল। কিন্তু ব্রাজিল খেলবে ভারতের বিরুদ্ধে। এটা দারুণ গর্বের। যুবভারতীর দর্শকরা দেখতে পাবেন, এটাও বড় ব্যাপার।

মেহতাব হোসেন – ভারতীয় ফুটবলের জন্য ভাল খবর, তবে একটা ম্যাচ দিয়ে কিছু হবে না। ডেভলপমেন্ট দরকার। আগেও তো নেহরু কাপে বিশ্বের সেরা ফুটবলাররা খেলে গেছে। যারা খেলার সুযোগ পাবে, তারা ভাগ্যবান। তবে এর ফলে ফুটবলের একটা জোয়ার আসবে, সেটাকে ধরে রাখতে হবে।

রহিম নবি – দারুণ ব্যাপার। শুধু আমি কেন, ব্রাজিলের সব সমর্থক দেখতে পাবে। ফুটবলাররা শিখতে পারবে। কলকাতার জন্য খুব ভাল খবর।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 10

সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার সিআইএসএফ প্রোটেক্টরকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল প্যানাজিওটিসের দল। সাহালের দুরন্ত হ্যাটট্রিক। অন্য গোলগুলি করেন মনবীর, ম্যাকলরেন ও অভিষেক।

ক্রিকেটAug 10

বাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসি

বাবার শেষকৃত্যের মতো একান্ত ব্যক্তিগত মুহূর্তে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে লিওনেল মেসির আইনি দল। আর্জেন্টিনার রোজারিওতে প্রয়াত বাবা হোর্হে মেসির শেষকৃত্যে মেসি ও তাঁর পরিবারের সদস্যদের ছবি প্রকাশিত হওয়ার পরই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

ক্রিকেটAug 10

বিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরি

সুভাষ গুপ্তের কোনও দোষ ছিল না। তাঁর একমাত্র অপরাধ ছিল তিনি কৃপাল সিংয়ের রুমমেট ছিলেন এবং কেন তিনি এর প্রতিবাদ করে কৃপালকে বাধা দেননি। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক নরি কনট্র্যাক্টর গুপ্তেকে সমর্থন করে জানিয়ে ছিলেন ঘটনা ঘটার সময় গুপ্তে অন্য আরও ৬ জন ক্রিকেটারের সঙ্গে তাঁর ঘরে তাস খেলছিলেন। তবু তাঁকে শাস্তি দেওয়া হয়।

ক্রিকেটAug 9

ভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক

রবিবার বেঙ্গালুরুতে এই বিষয়েই উচ্চপর্যায়ের বৈঠক করেন BCCI সচিব দেবজিৎ সইকিয়া এবং CoE প্রধান ভিভিএস লক্ষ্মণ। জাতীয় দলের ক্রিকেটারদের চোট, রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া এবং ভবিষ্যতে কীভাবে চোটের সংখ্যা কমানো যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়।