পাঞ্জাবের প্রেসিং ফুটবলের টোটকা তৈরি, জানিয়ে দিলেন মোহনবাগান কোচ পানোস
শিল্ডে দুই দল মুখোমুখি হয়েছিল। হাড্ডাহাড্ডি লড়াইও হয়েছিল। তবে আইসএলের মঞ্চে পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান কোচ পানোস জানিয়ে দিলেন, শিল্ডের ম্যাচ আর এই ম্যাচ সম্পূর্ণ আলাদা। সেই সময় তাঁর দল যে তৈরি ছিল না, চোট আঘাত ফিটনেসের অনেক সমস্যা ছিল। তাই শনিবার অন্য ম্যাচ হবে, জানিয়ে দিলেন পানোস।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
শনিবার আইএসএলে আবার ঘরের মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার প্রতিপক্ষ পঞ্জাব। এখনও পর্যন্ত দল হিসাবে দানা বাঁধেনি মোহনবাগানের খেলা। তাই শনিবার মাঠে নামার আগে বেশ চাপেই আছে পানোসের দল।
শিল্ডে দুই দল মুখোমুখি হয়েছিল। হাড্ডাহাড্ডি লড়াইও হয়েছিল। তবে আইসএলের মঞ্চে পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান কোচ পানোস জানিয়ে দিলেন, শিল্ডের ম্যাচ আর এই ম্যাচ সম্পূর্ণ আলাদা। সেই সময় তাঁর দল যে তৈরি ছিল না, চোট আঘাত ফিটনেসের অনেক সমস্যা ছিল। তাই শনিবার অন্য ম্যাচ হবে, জানিয়ে দিলেন পানোস।
পঞ্জাবের রক্ষণ সংগন বেশ ভাল, এবং প্রেসিং ফুটবল খেলে এটা মেনে নিয়ে মোহনবাগান কোচ জানিয়ে দিলেন, তাঁদের পরিকল্পনা সারা। কীভাবে এই পঞ্জাবকে মোকাবিলা করতে হবে, সেটা নিয়ে তাঁরা প্রস্তুতিও নিয়েছেন।
লাখ টাকার প্রশ্ন, মিগুয়েল – ম্যাকলরেনরা কি খেলতে পারবেন ? পানোস জানান, ম্যাকলরেনকে শুক্রবার অনুশীলনে দেখেই সিদ্ধান্ত নেবেন, তবে মিগুয়েল ও আপুইয়াকে হয়ত পাওয়া যাবে না। দলের চোট আঘাত নিয়ে অবশ্য তিনি কোনও অজুহাত দিতে রাজি নন, স্পষ্টই জানিয়ে দিলেন, দলে ২২ জন ফুটবলার আছে। ব্যালান্স নষ্ট হবে না।
পঞ্জাবের কোচ থাকার সময় তিনি অনেক তরুণ ফুটবলারকে সুযোগ দিয়েছিলেন। মোহনবাগানেও তিনি সেটা করতে দ্বিধা করবেন না। প্রয়োজন হলেই বা সম্ভব হলেই তিনি সায়নদের নামিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন।
অন্যান্য বারের মত এবার মোহনবাগান ডমিনেট করতে পারছে না। এটা মানতে চান না পানোস। বলেন, তাঁরা দুবার ইস্টবেঙ্গল ম্যাচে ডমিনেট করেছেন। একবার তিনটি সুযোগ পেযে ইস্টবেঙ্গল চারটি গোল পেয়েছিল। নর্থ ইস্ট, দিল্লি ম্যাচেও তাঁরা ডমিনেট করেছেন। তবে শেষ ম্যাচটা ভাল খেলতে পারেননি , মেনে নিলেন সেটা।
সমীর জেলকোভিচের পুরনো দল পাঞ্জাব এফসি। পুরনো দলের বিরুদ্ধে ম্যাচে আবেগকে সরিয়ে রেখে পেশাদারের মত খেলতে হবে জানান তিনি। বলেন আমি ওদের অনেককেই চিনি, জানি। ওদের দলে ভাল বিদেশিও আছে। ম্যাচটার জন্য অপেক্ষা করছেন জেলকোভিচ।








