Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনেসাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

চোট না থাকলে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনড্রিকদের নিয়ে সেরা ব্রাজিল দলই কলকাতায় আসবে, জানালো ফেডারেশন

এআইএফএফ কর্তারা ও জাতীয় ফুটবল দলের ডিরেক্টর সুব্রত পাল নিশ্চিত করেছেন যে চোট আঘাত না থাকলে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনড্রিকের মত প্রথম সারির ফুটবলারদের নিয়েই কলকাতায় আসবে ব্রাজিল। ডাগ আউটে থাকবেন হেড কোচ কার্লো আনসেলোত্তি।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 4, 2026, 4:31 PM
ShareWhatsAppFacebookX
চোট না থাকলে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনড্রিকদের নিয়ে সেরা ব্রাজিল দলই কলকাতায় আসবে, জানালো ফেডারেশন

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

ভারতীয় ফুটবলের এক ঐতিহাসিক ঘটনা থেকে আমরা আর ঠিক দু মাস পিছনে আছি। আগামি ৩ অক্টোবর কলকাতার যুবভারতীতে ভারতের বিরুদ্ধে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এত বড় একটা ইভেন্ট নিয়ে কাজে নেমে পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। চারিদিকে উত্তেজনা, উন্মাদনা। পুজোর আগেই ফুটবল উৎসব বাংলায়। এখন থেকেই টিকিটের খোঁজ। কোথায় পাওয়া যাবে কবে থেকে পাওয়া যাবে কত দাম হবে টিকিটের কৌতুহল, আগ্রহ তুঙ্গে।

ম্যাচ আয়োজন নিয়ে রবিবার রাজ্য সরকারের সঙ্গে একপ্রস্থ মিটিং সেরে নিলেন এআইএফএফ কর্তারা। মিটিংয়ে যেমন ছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, ছিলেন খোদ মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী। এমন একটা ম্যাচ আয়োজনকরার জন্য ফেডারেশনকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। জানানো হয়েছে ফিফার প্রোটোকল ও এসওপি কঠোরভাবে মেনেই ম্যাচটি আয়োজন করা হবে। খুব শীঘ্রই ফেডারেশন ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল যুবভারতীর পরিকাঠামো খতিয়ে দেখতে স্টেডিয়াম পরিদর্শন করবেন।

এআইএফএফ কর্তারা ও জাতীয় ফুটবল দলের ডিরেক্টর সুব্রত পাল নিশ্চিত করেছেন যে চোট আঘাত না থাকলে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনড্রিকের মত প্রথম সারির ফুটবলারদের নিয়েই কলকাতায় আসবে ব্রাজিল। ডাগ আউটে থাকবেন হেড কোচ কার্লো আনসেলোত্তি।

ম্যাচের টিকিট বিক্রি এখনও শুরু হয়নি, তবে এই ধরণের মেগা ম্যাচের টিকিট যেহেতু মাস দুয়েক আগে থেকেই পাওয়া যায় তাই আশা করা যায়, খুব শীঘ্রই অনলাইনে টিকিট পাওয়ার ঘোষণা হয়ে যাবে।  সাধারণ টিকিটের মূল্য নাগালের বাইরে থাকবে না, তেমন ইঙ্গিতও পাওয়া গিয়েছে।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 10

সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার সিআইএসএফ প্রোটেক্টরকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল প্যানাজিওটিসের দল। সাহালের দুরন্ত হ্যাটট্রিক। অন্য গোলগুলি করেন মনবীর, ম্যাকলরেন ও অভিষেক।

ক্রিকেটAug 10

বাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসি

বাবার শেষকৃত্যের মতো একান্ত ব্যক্তিগত মুহূর্তে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে লিওনেল মেসির আইনি দল। আর্জেন্টিনার রোজারিওতে প্রয়াত বাবা হোর্হে মেসির শেষকৃত্যে মেসি ও তাঁর পরিবারের সদস্যদের ছবি প্রকাশিত হওয়ার পরই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

ক্রিকেটAug 10

বিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরি

সুভাষ গুপ্তের কোনও দোষ ছিল না। তাঁর একমাত্র অপরাধ ছিল তিনি কৃপাল সিংয়ের রুমমেট ছিলেন এবং কেন তিনি এর প্রতিবাদ করে কৃপালকে বাধা দেননি। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক নরি কনট্র্যাক্টর গুপ্তেকে সমর্থন করে জানিয়ে ছিলেন ঘটনা ঘটার সময় গুপ্তে অন্য আরও ৬ জন ক্রিকেটারের সঙ্গে তাঁর ঘরে তাস খেলছিলেন। তবু তাঁকে শাস্তি দেওয়া হয়।

ক্রিকেটAug 9

ভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক

রবিবার বেঙ্গালুরুতে এই বিষয়েই উচ্চপর্যায়ের বৈঠক করেন BCCI সচিব দেবজিৎ সইকিয়া এবং CoE প্রধান ভিভিএস লক্ষ্মণ। জাতীয় দলের ক্রিকেটারদের চোট, রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া এবং ভবিষ্যতে কীভাবে চোটের সংখ্যা কমানো যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়।