Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
AIFF ডেভেলপমেন্ট প্রোগ্রামেরই ফসল আমি, বলছেন কলকাতা ডার্বির নায়ক এডমুন্ড লালরিংডিকাবৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাAIFF ডেভেলপমেন্ট প্রোগ্রামেরই ফসল আমি, বলছেন কলকাতা ডার্বির নায়ক এডমুন্ড লালরিংডিকাবৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকা

প্রয়াত কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি, ৬৬ বছরেই থামল ইতালির এক ফুটবল-অধ্যায়

ফুটবলবিশ্বে নেমে এল শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তি ইতালীয় ডিফেন্ডার ও এসি মিলানের প্রাক্তন অধিনায়ক ফ্রাঙ্কো বারেসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। শুক্রবার বারেসির প্রয়াণের খবর জানায় তাঁর প্রাক্তন ক্লাব এসি মিলান।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 31, 2026, 2:05 PM
ShareWhatsAppFacebookX
প্রয়াত কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি, ৬৬ বছরেই থামল ইতালির এক ফুটবল-অধ্যায়

ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম

এক্সট্রাটাইম নিউজডেস্ক: ফুটবলবিশ্বে নেমে এল শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তি ইতালীয় ডিফেন্ডার ও এসি মিলানের প্রাক্তন অধিনায়ক ফ্রাঙ্কো বারেসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। শুক্রবার বারেসির প্রয়াণের খবর জানায় তাঁর প্রাক্তন ক্লাব এসি মিলান। ক্লাবের তরফে শোকবার্তায় বলা হয়েছে, “ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে মিলান আজ অশ্রুসিক্ত। তাঁর আদর্শ ও সততা চিরকাল ক্লাবের ডিএনএ-তে অমলিন থাকবে, ঠিক যেমন অমর হয়ে রয়েছে তাঁর ঐতিহাসিক ৬ নম্বর জার্সি।”

এসি মিলান এবং ইতালীয় ফুটবলে বারেসির অবদান ছিল অপরিসীম। ১৯৮২ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। ক্লাব ফুটবলে এসি মিলানের জার্সিতে একাধিক সেরি আ এবং ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন এই কিংবদন্তি ডিফেন্ডার।

১৯৬০ সালের মে মাসে লোম্বার্ডিতে জন্ম ফ্রাঙ্কো বারেসির। ১৯৭৪ সালে এসি মিলানের যুব দলে যোগ দেন তিনি। মাত্র ১৮ বছর বয়স হওয়ার আগেই ১৯৭৮ সালে জায়গা করে নেন মূল দলে। খুব দ্রুতই নিজেকে প্রথম একাদশের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেন। মাত্র ১৮ বছর বয়সেই নিয়মিত হয়ে ওঠেন এবং ২২ বছর বয়সে পান অধিনায়কের আর্মব্যান্ড।

মাঠে বারেসির সবচেয়ে বড় শক্তি ছিল তাঁর অসাধারণ টেকনিক, আগাম পরিস্থিতি বুঝে নেওয়ার ক্ষমতা, নিখুঁত ট্যাকল এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা। তাঁর নেতৃত্বেই এসি মিলানের রক্ষণভাগ হয়ে উঠেছিল ইউরোপের অন্যতম সেরা। পাওলো মালদিনি, মাউরো তাসোত্তি এবং আলেসান্দ্রো কোস্তাকুর্তার সঙ্গে মিলে যে রক্ষণদুর্গ গড়ে তুলেছিলেন বারেসি, তা ইউরোপের তাবড় স্ট্রাইকারদের কাছেই ছিল আতঙ্কের।

১৯৯৭ সালে ফুটবলকে বিদায় জানান বারেসি। এসি মিলানের হয়ে মোট ৭১৯টি ম্যাচ খেলেছেন তিনি। ক্লাবের হয়ে ম্যাচ খেলার সংখ্যায় তাঁর রেকর্ড পরে শুধুমাত্র পাওলো মালদিনি অতিক্রম করতে পেরেছেন।

এসি মিলানের লাল-কালো জার্সির পাশাপাশি ইতালির জাতীয় দলের নীল জার্সিতেও বারেসির ছিল দীর্ঘ অধ্যায়। ইতালির হয়ে ৮১টি ম্যাচ খেলেছেন তিনি। ১৯৮২ বিশ্বকাপে ইতালির ঐতিহাসিক শিরোপাজয়ের দলের সদস্য ছিলেন বারেসি, যদিও সেই টুর্নামেন্টে তাঁকে মূলত বেঞ্চেই থাকতে হয়েছিল। ১৯৮৬ বিশ্বকাপে অবশ্য জাতীয় দলের কোচের সঙ্গে মতবিরোধের কারণে মেক্সিকো বিশ্বকাপে যাওয়া হয়নি তাঁর।

১৯৯০ এবং ১৯৯৪ বিশ্বকাপেও শিরোপার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন বারেসি। ১৯৯০ সালের সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে ইতালির স্বপ্নভঙ্গ হয়। চার বছর পর ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালেও পেনাল্টি শুটআউটই তাঁর আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ করে দেয়।

তবু ফুটবল ইতিহাসে ফ্রাঙ্কো বারেসির জায়গা চিরস্থায়ী। এসি মিলানের অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্ব, অসাধারণ ডিফেন্ডিং এবং মাঠের ব্যক্তিত্ব তাঁকে শুধু ইতালি নয়, গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে কিংবদন্তিতে পরিণত করেছে। তাঁর প্রয়াণে শেষ হল ইতালীয় ফুটবলের এক গৌরবময় অধ্যায়।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 26

AIFF ডেভেলপমেন্ট প্রোগ্রামেরই ফসল আমি, বলছেন কলকাতা ডার্বির নায়ক এডমুন্ড লালরিংডিকা

তাঁর ফেসবুক বায়োতে এখনও সেই পুরনো দিনের নীরব স্মৃতি জ্বল জ্বল করছে “AIFF Regional Football Academy।”

ক্রিকেটAug 25

বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেট

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল তৃতীয় দিনের খেলা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি ভারতের হাতে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের এখনও ২ উইকেট বাকি এবং ভারত থেকে তারা পিছিয়ে রয়েছে ২৩৮ রানে। দিনের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে শ্রীলঙ্কা।  ফলে অধিনায়ক শুভমন গিলের সামনে এখন ফলো-অন করানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় টেস্টেও জয় পেলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে যাবে ভারত।

ফুটবলAug 25

কোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরা

আধুনিক ফুটবলের দ্রুত পরিবর্তনশীল ধারা, নতুন কোচিং পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ভারতীয় কোচদের আরও সমৃদ্ধ করতে চার দিনের Elite Coaches Refresher Programme আয়োজন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সোমবার নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে শেষ হয় এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

ফুটবলAug 25

লাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবল

লাদাখ, যার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বিভোর হয়ে যাই, প্রত্যেক ভারতীয়ের ইচ্ছে থাকে একবার অন্তত লে-লাদাখ ঘুরে আসার। তবে লাদাখের দিকে যদি আপনি নজর দেন জানতে পারবেন গত ৫ বছরে লাদাখে ঘটে গেছে রিভোলিউশন, ফুটবলের রিভোলিউশন। ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করে ১ লাদাখ এফসি নামে এক ফুটবল ক্লাব, প্রথম প্রফেশনাল টুর্নামেন্টেই তারা একটি ম্যাচ ড্র করে এবং দৃষ্টি নন্দন ফুটবল খেলে সকলের নজর কেড়ে নেন। তবে এখানেই শেষ হয়ে যায়নি লাদাখের ফুটবল কাহিনি।