Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনেসাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টবাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসিবিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরিভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক টেস্টে তিন নম্বরে পাড়িক্কাল? ১৪২ রানে জোরালো দাবি ভারতীয় ব্যাটারেরপঞ্চম জ্যাভলিন ডে : সেরা নাদিয়া ডিএসএ, নজরকাড়া পারফরম্যান্স মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রয়াত মেসির বাবা, কিংবদন্তি লিওর কেরিয়ারে সবচেয়ে বড় অবদান বাবা হোর্হে মেসিরই পোলার্ডের রেকর্ড ভেঙে ইতিহাস বাটলারের, ১৫ বছরের বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণীবিধ্বংসী ক্যাম্পবেলের ২৫ রানে ৮ উইকেট, বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ৫৪ রানে গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপ

কলকাতা ডার্বি দিয়েই শুরু হবে এবারের প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ২৫ জুলাই শনিবার যুবভারতীতে এই ম্যাচ। কলকাতায় হবে দুটি গ্রুপের খেলা। এ ও বি গ্রুপের খেলা হবে যুবভারতী ও কিশোরভারতীতে। মহমেডানও কলকাতাতেই খেলবে।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 22, 2026, 11:32 PM
ShareWhatsAppFacebookX
 শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপ

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার কলকাতায় শেষ হয়েছে ট্রফি ট্যুর। বুধবার সাংবাদিক সম্মেলন করে টুর্নামেন্টের বিস্তারিত জানিয়ে দিল ডুরান্ড কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তরের মন্ত্রী ডঃ ইন্দ্রনীল খান ও আয়োজক সম্মানীয় সেনা কর্তারা।  

কলকাতা ডার্বি দিয়েই শুরু হবে এবারের প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ২৫ জুলাই শনিবার যুবভারতীতে এই ম্যাচ। কলকাতায় হবে দুটি গ্রুপের খেলা। এ ও বি গ্রুপের খেলা হবে যুবভারতী ও কিশোরভারতীতে। মহমেডানও কলকাতাতেই খেলবে। কলকাতার পাশাপাশি আরও চারটি ভেন্যুতে হবে এবারের টুর্নামেন্ট। রাঁচি, গুয়াহাটি, ইম্ফল ও শিলংয়ে। রাঁচি এবারই প্রথমবার আয়োজক হিসাবে ম্যাচ করবে। ফাইনাল ২৩ অগাস্ট।

দুটি বিদেশি দলসহ মোট ২৪টি দল অংশ নিচ্ছে। কলকাতার তিন প্রাধান ছাড়াও আইএসএলের জামশেদপুর এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড ও স্পোর্টিং ক্লাব দিল্লি অংশ নিচ্ছে। সেনাবাহিনীর দল ও ইন্ডিয়ান ফুটবল লিগের বিভিন্ন দল অংশ নিচ্ছে। ২৪টি দলকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। ২৫ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। ৬টি গ্রুপের সেরা ছয় দল ও দুটি সেরা দ্বিতীয় স্থানাধিকারি দল খেলবে কোয়ার্টার ফাইনাল। এই পর্ব শুরু হবে ১৬ অগাস্ট। দুটি সেমিফাইনাল ১৯ ও ২০ অগাস্ট। ফাইনাল ২৩ অগাস্ট যুবভারতীতে।

এশিয়ার প্রাচীনতম এই টুর্নামেন্ট নিয়ে বাড়ছে উৎসাহ। ডার্বির উত্তাপ ক্রমশ বাড়ছে। আপাতত অপেক্ষা কিক অফের।

 

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 10

সাহালের দুরন্ত হ্যাটট্রিক, ডুরান্ডে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

ডুরান্ডে গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার সিআইএসএফ প্রোটেক্টরকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল প্যানাজিওটিসের দল। সাহালের দুরন্ত হ্যাটট্রিক। অন্য গোলগুলি করেন মনবীর, ম্যাকলরেন ও অভিষেক।

ক্রিকেটAug 10

বাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন! আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে মেসি

বাবার শেষকৃত্যের মতো একান্ত ব্যক্তিগত মুহূর্তে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে লিওনেল মেসির আইনি দল। আর্জেন্টিনার রোজারিওতে প্রয়াত বাবা হোর্হে মেসির শেষকৃত্যে মেসি ও তাঁর পরিবারের সদস্যদের ছবি প্রকাশিত হওয়ার পরই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

ক্রিকেটAug 10

বিনা দোষে শাস্তি, ক্রকেট জীবন অকালে শেষ, অভিমানে দেশত্যাগ, সুভাষ গুপ্তের সেই  ট্র্যাজিক স্টোরি

সুভাষ গুপ্তের কোনও দোষ ছিল না। তাঁর একমাত্র অপরাধ ছিল তিনি কৃপাল সিংয়ের রুমমেট ছিলেন এবং কেন তিনি এর প্রতিবাদ করে কৃপালকে বাধা দেননি। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক নরি কনট্র্যাক্টর গুপ্তেকে সমর্থন করে জানিয়ে ছিলেন ঘটনা ঘটার সময় গুপ্তে অন্য আরও ৬ জন ক্রিকেটারের সঙ্গে তাঁর ঘরে তাস খেলছিলেন। তবু তাঁকে শাস্তি দেওয়া হয়।

ক্রিকেটAug 9

ভারতের ক্রিকেটে চোটের ছড়াছড়ি! কেন বারবার চোটে পড়ছেন ক্রিকেটাররা? শইকিয়া-লক্ষ্মণ বৈঠক

রবিবার বেঙ্গালুরুতে এই বিষয়েই উচ্চপর্যায়ের বৈঠক করেন BCCI সচিব দেবজিৎ সইকিয়া এবং CoE প্রধান ভিভিএস লক্ষ্মণ। জাতীয় দলের ক্রিকেটারদের চোট, রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া এবং ভবিষ্যতে কীভাবে চোটের সংখ্যা কমানো যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়।