Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলবৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

জামশেদপুরে টাটা সেন্টারের সামনে ঐক্যবদ্ধ আন্দোলন, দল না তোলার আশ্বাস! স্বদেশীদের নিয়েই আইএসএল!

খোদ জামশেদপুরে টাটা সেন্টারের সামনে সেভ ইন্ডিয়ান ফুটবল ও জামশেদপুর এফসির সমর্থকদের সম্মিলিত ফ্যান ফোরাম ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামল। জামশেদপুর এফসিকে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সমর্থকরা পিটিশন জমা দেন।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 4, 2026, 6:46 PM
ShareWhatsAppFacebookX
 জামশেদপুরে টাটা সেন্টারের সামনে ঐক্যবদ্ধ আন্দোলন, দল না তোলার আশ্বাস! স্বদেশীদের নিয়েই আইএসএল!

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

খোদ জামশেদপুরে টাটা সেন্টারের সামনে সেভ ইন্ডিয়ান ফুটবল ও জামশেদপুর এফসির সমর্থকদের সম্মিলিত ফ্যান ফোরাম ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামল। জামশেদপুর এফসিকে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সমর্থকরা পিটিশন জমা দেন। তাঁদের বক্তব্য, জামশেদপুর এফসি শুধু একটি ফুটবল দল নয়, শহর ও ঝাড়খণ্ড এবং ভারতীয় ফুটবল সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি প্রতিষ্ঠান। আইএসএল জিতেছে তারা।

কয়েকদিন আগেই টাটা কর্তৃপক্ষের তরফে জামশেদপুর এফসি আর আইএসএলে খেলবে না বলে ঘোষণা করা হয়েছিল। সেই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হয় সমর্থক মহলে। কারণ, ভারতীয় ফুটবলের উন্নয়নে টাটা গোষ্ঠীর অবদান দীর্ঘদিনের। শুধু ফুটবল নয়, দেশের বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রেও টাটাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে একাধিক প্রতিভাবান ফুটবলার উঠে এসে দেশের প্রতিনিধিত্ব করেছেন, দেশের ফুটবল একাডেমি সংস্কৃতিতে টিএফএ একটি গুরুত্বপুর্ন নাম।

TFA 1.jfif

এই পরিস্থিতিতে জামশেদপুরে সমর্থকদের আন্দোলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পিটিশন নিয়ে কর্পোরেট কর্তৃপক্ষের প্রতিনিধিরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন। সূত্রের খবর, আলোচনায় সমর্থকদের আশ্বস্ত করা হয়েছে, জামশেদপুর এফসিকে পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়তো কার্যকর হবে না। তবে বিদেশি ফুটবলারের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় ফুটবলারদের নিয়েই দল গড়ার পরিকল্পনা থাকতে পারে।

অর্থাৎ, জামশেদপুর এফসির ভবিষ্যৎ নিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলছে। সমর্থকদের আন্দোলনের চাপ এবং ফুটবলের প্রতি টাটাদের দীর্ঘদিনের দায়বদ্ধতার কথা মাথায় রেখে সিদ্ধান্তে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। যদিও এখনও কোনও চূড়ান্ত সরকারি ঘোষণা হয়নি।

আগামী কয়েক দিনের মধ্যেই টাটা কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানাতে পারে। জামশেদপুরের ফুটবলপ্রেমীদের আশা, শেষ পর্যন্ত আইএসএলে জামশেদপুর এফসির পথচলা থামবে না বরং নতুন কাঠামো ও স্বদেশি ফুটবলারদের হাত ধরে আরও শক্তিশালী হয়ে ফিরবে দল।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 25

বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেট

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল তৃতীয় দিনের খেলা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি ভারতের হাতে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের এখনও ২ উইকেট বাকি এবং ভারত থেকে তারা পিছিয়ে রয়েছে ২৩৮ রানে। দিনের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে শ্রীলঙ্কা।  ফলে অধিনায়ক শুভমন গিলের সামনে এখন ফলো-অন করানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় টেস্টেও জয় পেলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে যাবে ভারত।

ফুটবলAug 25

কোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরা

আধুনিক ফুটবলের দ্রুত পরিবর্তনশীল ধারা, নতুন কোচিং পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ভারতীয় কোচদের আরও সমৃদ্ধ করতে চার দিনের Elite Coaches Refresher Programme আয়োজন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সোমবার নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে শেষ হয় এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

ফুটবলAug 25

লাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবল

লাদাখ, যার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বিভোর হয়ে যাই, প্রত্যেক ভারতীয়ের ইচ্ছে থাকে একবার অন্তত লে-লাদাখ ঘুরে আসার। তবে লাদাখের দিকে যদি আপনি নজর দেন জানতে পারবেন গত ৫ বছরে লাদাখে ঘটে গেছে রিভোলিউশন, ফুটবলের রিভোলিউশন। ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করে ১ লাদাখ এফসি নামে এক ফুটবল ক্লাব, প্রথম প্রফেশনাল টুর্নামেন্টেই তারা একটি ম্যাচ ড্র করে এবং দৃষ্টি নন্দন ফুটবল খেলে সকলের নজর কেড়ে নেন। তবে এখানেই শেষ হয়ে যায়নি লাদাখের ফুটবল কাহিনি।

ফুটবলAug 24

ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ

ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।