Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপচোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানাযন্তর মন্তর বিতর্কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রতিক্রিয়া জানালেন সাহাল আব্দুল সামাদমদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার আর্সেনালকে খোঁচা, রেকর্ড ট্রান্সফারে মর্গ্যান রজার্সকে দলে নিল চেলসিবাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপচোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানাযন্তর মন্তর বিতর্কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রতিক্রিয়া জানালেন সাহাল আব্দুল সামাদমদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার আর্সেনালকে খোঁচা, রেকর্ড ট্রান্সফারে মর্গ্যান রজার্সকে দলে নিল চেলসিবাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস

মোহনবাগান এসজির কোচের দায়িত্ব নিয়ে প্যানোস জানিয়ে দিলেন, তাঁর লক্ষ্য শৃঙ্খলা ও সাহসিকতা দিয়ে ডার্বি জেতা

মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচের দায়িত্বে এলেন পানাগিওটিস দিলমপেরিস। প্যানোস নামেই তাঁর পরিচিতি। সের্জিও লোবেরার জায়গায় এলেন এই গ্রিক কোচ। তাঁর সঙ্গে এক বছরের চুক্তি হল সবুজ মেরুনের।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 6, 2026, 6:40 PM
ShareWhatsAppFacebookX
মোহনবাগান এসজির কোচের দায়িত্ব নিয়ে প্যানোস জানিয়ে দিলেন, তাঁর লক্ষ্য শৃঙ্খলা ও সাহসিকতা দিয়ে ডার্বি জেতা

ছবি সৌজন্য মোহনবাগান এসজি

 এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচের দায়িত্বে এলেন পানাগিওটিস দিলমপেরিস। প্যানোস নামেই তাঁর পরিচিতি। সের্জিও লোবেরার জায়গায় এলেন এই গ্রিক কোচ। তাঁর সঙ্গে এক বছরের চুক্তি হল সবুজ মেরুনের। গ্রিসের প্রথম ডিভিশনের বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন। ভারতে কোচি করাতে আসেন গত বছর। দায়িত্ব নেন পঞ্জাব এফ সি-র। পঞ্জাবে যথেষ্ট আকর্ষনীয় ও কার্যকর ফুবল উপহার দিয়েছিলেন। হেভিওয়েট দল না হলেও নজর কেডে়ছিল তাঁর স্ট্র্যাটেজি। নজর কেড়েছিল তাঁর ভারসাম্যের ফুটবল। মোহনবাগান সুপার জায়ান্টের চুক্তিতে সই করার পর এমবি এসজি মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে প্যানোস যা বললেন...... 

মোহনবাগান কেবল একটি ফুটবল ক্লাব নয়— একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যার সঙ্গে রয়েছে গৌরবময় ইতিহাস, জয়ের সংস্কৃতি এবং এশিয়ার অন্যতম সেরা আবেগপ্রবণ ও অনুরাগী সদস্য সমর্থক। যা ভারতের আর কোনও ক্লাবের নেই।

দল নিয়েও সন্তুষ্ট তিনি। বলেন, আমি বিশ্বাস করি একটি শক্তিশালী এবং প্রতিভাবান দল হাতে পাচ্ছি, যেখানে অভিজ্ঞতা ও দক্ষতার একটি চমৎকার ভারসাম্য আছে। আমার মূল লক্ষ্য সবাইকে সক্ষমতার শীর্ষে নিয়ে গিয়ে সেরাভাবে ব্যবহার করতে। সাফল্য কখনও একক দক্ষতায় আসে না,  বরং সঠিক মানসিকতা, শৃঙ্খলা এবং দায়বদ্ধতার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ দল গড়ে তোলার মধ্য দিয়েই সাফল্য আসে।

পাঞ্জাবের সঙ্গে মোহনবাগানের তফাৎ আছে এখানে সমর্থকদের প্রত্যাশার চাপ সামলাতে হবে। সে প্রসঙ্গে তিনি বলেন,  একটি কথা আছে, Pressure is a privilege।  বিশ্বের সব বড় ক্লাবগুলোতেই প্রত্যাশা সবসময়ই আকাশচুম্বী থাকে এবং সেটাই স্বাভাবিক। মোহনবাগান সমর্থকদের এই আবেগই ক্লাবের অন্যতম প্রধান শক্তি। আমাদের দায়িত্ব হলো কঠোর পরিশ্রম,  পেশাদারিত্ব এবং এই মহান ক্লাবের মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে প্রতিদিন তাদের বিশ্বাস অর্জন করা। আমরা হয়তো সব সময় জিতব না,,  কিন্তু আমরা এমন একটি দল হয়ে উঠতে চাইব যারা সাহসিকতা, শৃঙ্খলা এবং প্রতিটি ম্যাচ জেতার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামবে, লড়াই করবে। এর আগেও এমন কিছু ক্লাবে কাজ করেছি যেখানে সমর্থকরা সাফল্য ছাড়া কিছু বুঝতেন না,  তবে মোহনবাগান অনন্য।   মোহনবাগান ক্লাবের পরস্পরা হল, আত্মপরিচয়, গর্ব এবং ঐতিহ্যের এক মেলবন্ধন। আমি এখানে কোচিং করতে নামব সেই চ্যালেঞ্জকে সঙ্গে নিয়েই। আমি সেই আবেগের বিস্ফোরিত পরিবেশ অনুভব করার জন্য মুখিয়ে আছি।

 

দায়িত্ব নেওয়ার পরই ডার্বিতে নামতে হবে। সে প্রসঙ্গে প্যানোস জানান, ফুটবল দাঁড়িয়েই আছে চিরপ্রতিদ্বন্দ্বিতার ওপর। আর ভারতে আসার পরই জেনে গিয়েছি কলকাতা ডার্বি বিশ্ব ফুটবলের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে ঐতিহাসিক ম্যাচগুলোর একটি। সমর্থক, খেলোয়াড় এবং ক্লাবের সাথে যুক্ত প্রত্যেকের কাছে এর গুরুত্ব কতটা, তা আমি জানি। এই ধরনের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করার সেরা উপায় কেবল আবেগ নয়, বরং চমৎকার প্রস্তুতি, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা। আমরা মোহনবাগানের ঐতিহ্যের সাথে মানানসই সাহসিকতা নিয়ে এই ডার্বি জিততে চাইব। ক্লাবের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাি আমার লক্ষ্যয়.

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন,   এই ক্লাব আপনাদের কাছে কতটা আবেগের তা আমি জানি। এই ক্লাবের জার্সি গায়ে জড়ানোর পর দায়িত্ব কতটা বেড়ে যায়, তাও আমি বুঝি। ক্লাব ম্যানেজমেন্ট, আমার কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে নিয়ে আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করব যাতে সবুজ মেরুন সমর্থকরা গর্বিত হতে পারেন। আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন, কারণ দল এবং সমর্থকরা যখন এক হয়ে এগিয়ে চলে, তখনই কাঙ্খিত সাফল্য আসে।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাJul 22

কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি

কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের অভিযান শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৩ জুলাই)। শুরুতেই লন বোলসে নামবে ভারতীয় দল। উল্লেখ্য, বার্মিংহাম ২০২২ কমনওয়েলথ গেমসে এই ইভেন্ট থেকেই ভারত একটি সোনা এবং একটি রুপো জিতেছিল।

ফুটবলJul 22

শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপ

কলকাতা ডার্বি দিয়েই শুরু হবে এবারের প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ২৫ জুলাই শনিবার যুবভারতীতে এই ম্যাচ। কলকাতায় হবে দুটি গ্রুপের খেলা। এ ও বি গ্রুপের খেলা হবে যুবভারতী ও কিশোরভারতীতে। মহমেডানও কলকাতাতেই খেলবে।

ক্রিকেটJul 22

চোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল

ইংল্যান্ড সফরে একের পর এক চোটে জর্জরিত হয়েছে ভারতীয় দল। বিশেষ করে হ্যামস্ট্রিং সমস্যায় একাধিক ক্রিকেটার ছিটকে যাওয়ায় দলের পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে ভারতীয় একদিনের দলের অধিনায়ক শুভমন গিল প্রকাশ্যেই দলের ঘনঘন চোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

ফুটবলJul 22

পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা

থিয়াগো বর্তমানে খেলছে ইন্টার মিয়ামির যুব অ্যাকাডেমিতে। সেখানে যেভাবে তার উন্নতি হচ্ছে তাতেই ২০৩০-এ ১৮ বছর বয়সে তাঁকে জাতীয় দলে দেখছেন আর্জেন্টিনার সমর্থকরা।