Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলবৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাসাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

দুর্দান্ত ৮১ রানে জয়ের ভিত গড়লেন বৈভব সূর্যবংশী, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-০ ব্যবধানেই সিরিজ জিতল ভারত

৩-০ ম্যাচেই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতল ভারত। রবিবার হারারেতে তৃতীয় ম্যাচে জিম্বাবোয়েকে ৩৫ রানে হারাল টিম ইন্ডিয়া। বৈভব সূর্যবংশীর দুর্দান্ত ৮১ রানের ইনিংসই জয়ের ভিত গড়ে দেয়।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 26, 2026, 8:17 PM
ShareWhatsAppFacebookX
দুর্দান্ত ৮১ রানে জয়ের ভিত গড়লেন বৈভব সূর্যবংশী, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-০ ব্যবধানেই সিরিজ জিতল ভারত

ছবি সৌজন্য - এক্স - বিসিসিআই

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

না, কোনও অঘটন ঘটল না। পরিস্কার ৩-০ ম্যাচেই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতল ভারত। রবিবার হারারেতে তৃতীয় ম্যাচে জিম্বাবোয়েকে ৩৫ রানে হারাল টিম ইন্ডিয়া। বৈভব সূর্যবংশীর দুর্দান্ত ৮১ রানের ইনিংসই জয়ের ভিত গড়ে দেয়।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ভারত করে ৫ উইকেটে ১৯২ রান। সূর্যবংশী ৪৯ বলে ৮১ রান করেন। তিন ম্যাচের সিরিজে এটি তাঁর দ্বিতীয় অর্ধশতরান। প্রথম ম্যাচে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে অর্ধশতরান করার রেকর্ড গড়েছিলেন। এদিনও খেললেন ম্যাচ জেতানো ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে আবার মায়াঙ্ক যাদবের প্রথম বলেই আউট হয়ে গেলেন বেনেট। সিরিজের প্রথম ম্যাচেও মায়াঙ্কের প্রথম বলে আউট হয়ে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত জিম্বাবোয়ে ২০ ওভারে করল ৭ উইকেটে ১৫৭ রান।

মায়াঙ্ক ২৯ রানে নিলেন ৩ উইকেট। যশ ঠাকুর নেন দুটি উইকেট। তবে এদিন জঘন্য ফিল্ডিং করল ভারতীয় দল। পাঁচটি ক্যাচ ফেললেন মায়াঙ্ক, ঈশান, তিলক, সূর্যবংশী ও হর্য দুবে। নাহলে হয়ত আরও আগেই শেষ হয়ে যেত জিম্বাবোয়ের ইনিংস। ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ দুটি পুরষ্কারই তুলে নিলেস ওই টিনএজার বৈভব সূর্যবংশী।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে টি টোয়েন্টি সিরিজ হারার পর এই সিরিজে জয় পেল ভারত। অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ জিতলেন শ্রেয়স আইয়ার।  

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 25

বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেট

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল তৃতীয় দিনের খেলা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি ভারতের হাতে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের এখনও ২ উইকেট বাকি এবং ভারত থেকে তারা পিছিয়ে রয়েছে ২৩৮ রানে। দিনের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে শ্রীলঙ্কা।  ফলে অধিনায়ক শুভমন গিলের সামনে এখন ফলো-অন করানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় টেস্টেও জয় পেলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে যাবে ভারত।

ফুটবলAug 25

কোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরা

আধুনিক ফুটবলের দ্রুত পরিবর্তনশীল ধারা, নতুন কোচিং পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ভারতীয় কোচদের আরও সমৃদ্ধ করতে চার দিনের Elite Coaches Refresher Programme আয়োজন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সোমবার নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে শেষ হয় এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

ফুটবলAug 25

লাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবল

লাদাখ, যার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বিভোর হয়ে যাই, প্রত্যেক ভারতীয়ের ইচ্ছে থাকে একবার অন্তত লে-লাদাখ ঘুরে আসার। তবে লাদাখের দিকে যদি আপনি নজর দেন জানতে পারবেন গত ৫ বছরে লাদাখে ঘটে গেছে রিভোলিউশন, ফুটবলের রিভোলিউশন। ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করে ১ লাদাখ এফসি নামে এক ফুটবল ক্লাব, প্রথম প্রফেশনাল টুর্নামেন্টেই তারা একটি ম্যাচ ড্র করে এবং দৃষ্টি নন্দন ফুটবল খেলে সকলের নজর কেড়ে নেন। তবে এখানেই শেষ হয়ে যায়নি লাদাখের ফুটবল কাহিনি।

ফুটবলAug 24

ইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচ

ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফুটবলার দিয়েগো Živulić। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে এক মরশুমের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি।