Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
কোকেন পরীক্ষায় পজিটিভ, টেনিস থেকে নির্বাসিত নিক গিরগিয়সআইএসএলে নেই ডায়মন্ডহারবার, ১৩ দলকে নিয়েই অক্টোবরে হবে দেশের সেরা লিগনায়ক প্রভসুখন গিল, টাইব্রেকারে স্পোর্টিং দিল্লিকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গলপাকিস্তানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ভারত বিশ্বকাপ থেকে তাদের বিদায় করে দিল এবং পরবর্তী রাউন্ডে উন্নীত হলো।দুরন্ত সুতার, শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারতভারতীয় স্পিনের নতুন সেনসেশন, কে এই মানব সুতারসিঙ্গল মিসিং, উইকেট কিসিং, পন্থের মজাদার মন্তব্যে হাসির রোলগল টেস্টে ধুঁকছে শ্রীলঙ্কা, বিরাট জয়ের মুখে ভারতএএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ইরাক, জর্ডন ও ওমানের ক্লাবের সঙ্গে এক গ্রুপে ইস্টবেঙ্গলবল হাতে জাদেজা ও মানব সুতারের দাপট, গল টেস্টে চালকের আসনে ভারতকোকেন পরীক্ষায় পজিটিভ, টেনিস থেকে নির্বাসিত নিক গিরগিয়সআইএসএলে নেই ডায়মন্ডহারবার, ১৩ দলকে নিয়েই অক্টোবরে হবে দেশের সেরা লিগনায়ক প্রভসুখন গিল, টাইব্রেকারে স্পোর্টিং দিল্লিকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গলপাকিস্তানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ভারত বিশ্বকাপ থেকে তাদের বিদায় করে দিল এবং পরবর্তী রাউন্ডে উন্নীত হলো।দুরন্ত সুতার, শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারতভারতীয় স্পিনের নতুন সেনসেশন, কে এই মানব সুতারসিঙ্গল মিসিং, উইকেট কিসিং, পন্থের মজাদার মন্তব্যে হাসির রোলগল টেস্টে ধুঁকছে শ্রীলঙ্কা, বিরাট জয়ের মুখে ভারতএএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ইরাক, জর্ডন ও ওমানের ক্লাবের সঙ্গে এক গ্রুপে ইস্টবেঙ্গলবল হাতে জাদেজা ও মানব সুতারের দাপট, গল টেস্টে চালকের আসনে ভারত

ভারতীয় স্পিনের নতুন সেনসেশন, কে এই মানব সুতার

একেই বোধহয় বলে এলেন, দেখলেন আর জয় করলেন! মানব সুতারের সম্পর্কে এটাই এই মুহূর্তে এই কথাটাই সবচেয়ে বেশি প্রযোজ্য। গল টেস্টে মাতিয়ে দিলেন ভারতীয় দলে নবাগত এই স্পিন সেনসেশন। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও নিলেন ৬ উইকেট। শেষ ১০ বলে চার উইকেট নিয়ে চমকেও দিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত অভিষেকের পর নেমেছিলেন গলে। বুঝিয়ে দিলেন তিনি এসে গেছেন। ভারতের বাঁহাতি স্পিনের নতুন দিশা মানব সুথার।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 19, 2026, 4:54 PM
ShareWhatsAppFacebookX
ভারতীয় স্পিনের নতুন সেনসেশন, কে এই মানব সুতার

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

একেই বোধহয় বলে এলেন, দেখলেন আর জয় করলেন! মানব সুতারের সম্পর্কে এটাই এই মুহূর্তে এই কথাটাই সবচেয়ে বেশি প্রযোজ্য। গল টেস্টে মাতিয়ে দিলেন ভারতীয় দলে নবাগত এই স্পিন সেনসেশন। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও নিলেন ৬ উইকেট। শেষ ১০ বলে চার উইকেট নিয়ে চমকেও দিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত অভিষেকের পর নেমেছিলেন গলে। বুঝিয়ে দিলেন তিনি এসে গেছেন। ভারতের বাঁহাতি স্পিনের নতুন দিশা মানব সুথার।

পাকিস্তানের সীমান্তবর্তী রাজস্থানের শ্রীগঙ্গানগরে ২০০২ সালে জন্ম সুতারের। বাবা জগদীশ সুতার শারীরিক শিক্ষার শিক্ষক। তিনি ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহী। ছেলের মধ্যে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে চেয়েছেন। ১১ বছর বয়সে মানবকে ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করে দেন।

শুরুতে তিনি ছিলেন ব্যাটার। বাবাও চেয়েছিলেন ছেলে বড় ব্যাটসম্যান হোক। কিন্তু কোচ ধীরজ শর্মা কয়েক দিনেই বুঝে যান মানবের বাঁহাতি বোলিংয়ে রয়েছে স্বাভাবিক দক্ষতা। তিনি মানবের বাবাকে বলেন এই দক্ষতাকেই আরও ধারালো করার করে তোলার চেষ্টা করা উচিত।

ছোট থেকেই নিষ্ঠা ছিল চোখে পড়ার মত। সকালে বাড়ি থেকে বেরিয়ে প্র্যাতটিশ সেরে ফিরতেন সন্ধ্যায়. দিনের পর দিন একই জায়গায় বল করে যাওয়ার অনুশীলন, ফ্লাইট, ড্রিফট আর স্পিনে গড়ে ওঠা তাঁর নিজস্ব বোলিং স্টাইল।

রঞ্জি ট্রফিতে তাঁর বিস্ফোরক উথ্থান। ছয় ম্যাচে ৩৯ উইকেট নিয়ে সকলের নজরে চলে আসেন। আসতে থাকে সুযোগ। ২০২৩-এ ইমার্জিং এশিয়া কাপের দলে সুযোগ পান। বোলিংয়ের পাশাপাশি নজর টানতে থাকেন ব্যাটিংয়েও। ২০২৪ সালে সুযোগ পান আইপিএলে। গুজরাট টাইটানসে। তারপর আন্তর্জাতিক ক্রিকেটে সোরগোল ফেলে দেওয়া শুরু। গল টেস্টে তিনি বুঝিয়ে দিলেন, তিনি ভবিষ্যতের তারকা। তিনি অশ্বিন-জাদেজার জুতোয় পা গলানোর জন্য এখনই তৈরি।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাAug 19

কোকেন পরীক্ষায় পজিটিভ, টেনিস থেকে নির্বাসিত নিক গিরগিয়স

কোকেন পরীক্ষায় পজিটিভ নিক কিরগিয়স। সে কারণে টেনিস থেকে নির্বাসিত হলেন তিনি। মালোরকা ওপেন চলাকালীন তাঁর শরীরে নিষিদ্ধ কোকেনের অস্তিত্ব পাওয়া যায়। ফলে প্রভিশনারি সাসপেন্ড করা হয়েছে।

ফুটবলAug 19

আইএসএলে নেই ডায়মন্ডহারবার, ১৩ দলকে নিয়েই অক্টোবরে হবে দেশের সেরা লিগ

ডায়মন্ডহারবার এফসিকে বাদ দিয়েই হবে এবারের আইএসএল। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পার্টিসিপেশন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারল না ডায়মন্ডহারবার এফসি। বুধবারই ছিল জমা দেওয়ার শেষ দিন।

ফুটবলAug 19

নায়ক প্রভসুখন গিল, টাইব্রেকারে স্পোর্টিং দিল্লিকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল

আগের দিন বিশাল কাইথ মোহনবাগানকে সেমিফাইনালে তুলেছিলেন, এদিন প্রভসুখন গিল ইস্টবেঙ্গলকে ফাইনালে তুললেন। নির্ধারিত ৯০ মিনিটে একটি ও টাইব্রেকারে একটি ম্যাচে মোট দুটি পেনাল্টি সেভ করে ইস্টবেঙ্গলকে ডুরান্ডের ফাইনালে তুললেন তিনি। স্পোর্টিং দিল্লিকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে রবিবার ফাইনালে নামার টিকিট সংগ্রহ করে নিল লালহলুদ।

অন্য খেলাAug 19

পাকিস্তানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ভারত বিশ্বকাপ থেকে তাদের বিদায় করে দিল এবং পরবর্তী রাউন্ডে উন্নীত হলো।

এই জয়ের ফলে, অপরাজিত ইংল্যান্ড দলের ঠিক পরেই 'গ্রুপ ডি'-তে দ্বিতীয় স্থান অধিকার করে টুর্নামেন্টের নতুন ফরম্যাটের পরবর্তী পর্যায়ে নিজেদের জায়গা নিশ্চিত করল হরমনপ্রীত সিংয়ের দল