Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
কোকেন পরীক্ষায় পজিটিভ, টেনিস থেকে নির্বাসিত নিক গিরগিয়সআইএসএলে নেই ডায়মন্ডহারবার, ১৩ দলকে নিয়েই অক্টোবরে হবে দেশের সেরা লিগনায়ক প্রভসুখন গিল, টাইব্রেকারে স্পোর্টিং দিল্লিকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গলপাকিস্তানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ভারত বিশ্বকাপ থেকে তাদের বিদায় করে দিল এবং পরবর্তী রাউন্ডে উন্নীত হলো।দুরন্ত সুতার, শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারতভারতীয় স্পিনের নতুন সেনসেশন, কে এই মানব সুতারসিঙ্গল মিসিং, উইকেট কিসিং, পন্থের মজাদার মন্তব্যে হাসির রোলগল টেস্টে ধুঁকছে শ্রীলঙ্কা, বিরাট জয়ের মুখে ভারতএএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ইরাক, জর্ডন ও ওমানের ক্লাবের সঙ্গে এক গ্রুপে ইস্টবেঙ্গলবল হাতে জাদেজা ও মানব সুতারের দাপট, গল টেস্টে চালকের আসনে ভারতকোকেন পরীক্ষায় পজিটিভ, টেনিস থেকে নির্বাসিত নিক গিরগিয়সআইএসএলে নেই ডায়মন্ডহারবার, ১৩ দলকে নিয়েই অক্টোবরে হবে দেশের সেরা লিগনায়ক প্রভসুখন গিল, টাইব্রেকারে স্পোর্টিং দিল্লিকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গলপাকিস্তানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ভারত বিশ্বকাপ থেকে তাদের বিদায় করে দিল এবং পরবর্তী রাউন্ডে উন্নীত হলো।দুরন্ত সুতার, শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারতভারতীয় স্পিনের নতুন সেনসেশন, কে এই মানব সুতারসিঙ্গল মিসিং, উইকেট কিসিং, পন্থের মজাদার মন্তব্যে হাসির রোলগল টেস্টে ধুঁকছে শ্রীলঙ্কা, বিরাট জয়ের মুখে ভারতএএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ইরাক, জর্ডন ও ওমানের ক্লাবের সঙ্গে এক গ্রুপে ইস্টবেঙ্গলবল হাতে জাদেজা ও মানব সুতারের দাপট, গল টেস্টে চালকের আসনে ভারত

নায়ক প্রভসুখন গিল, টাইব্রেকারে স্পোর্টিং দিল্লিকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল

আগের দিন বিশাল কাইথ মোহনবাগানকে সেমিফাইনালে তুলেছিলেন, এদিন প্রভসুখন গিল ইস্টবেঙ্গলকে ফাইনালে তুললেন। নির্ধারিত ৯০ মিনিটে একটি ও টাইব্রেকারে একটি ম্যাচে মোট দুটি পেনাল্টি সেভ করে ইস্টবেঙ্গলকে ডুরান্ডের ফাইনালে তুললেন তিনি। স্পোর্টিং দিল্লিকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে রবিবার ফাইনালে নামার টিকিট সংগ্রহ করে নিল লালহলুদ।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 19, 2026, 9:23 PM
ShareWhatsAppFacebookX
নায়ক প্রভসুখন গিল, টাইব্রেকারে স্পোর্টিং দিল্লিকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

আগের দিন বিশাল কাইথ মোহনবাগানকে সেমিফাইনালে তুলেছিলেন, এদিন প্রভসুখন গিল ইস্টবেঙ্গলকে ফাইনালে তুললেন। নির্ধারিত ৯০ মিনিটে একটি ও টাইব্রেকারে একটি ম্যাচে মোট দুটি পেনাল্টি সেভ করে ইস্টবেঙ্গলকে ডুরান্ডের ফাইনালে তুললেন তিনি। স্পোর্টিং দিল্লিকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে রবিবার ফাইনালে নামার টিকিট সংগ্রহ করে নিল লালহলুদ।  

স্পোর্টিং দিল্লির একটাই উদ্দেশ্য ছিল, যেহেতু অতিরিক্ত সময় নেই, তাই খেলাটাকে কোনও রকমে টাইব্রেকারে টেনে নিয়ে যাওয়া। সে কারণেই একমাত্র রডরিগোকে সামনে রেখে ডিফেন্সিভ মোডে দল সাজিয়ে ছিলেন দিল্লি কোচ। সে লক্ষ্যে তারা সফল। অবিন্যস্ত ইস্টবেঙ্গলকে পেয়ে তাদের কাজটা আরও সহজ হয়ে যায়। তবু তাদের শেষরক্ষা হল না ওই গিলের জন্যই। দিল্লির দুই সেরা ফুটবলার পেনা ও রডিরগোর পেনাল্টি রুখে নায়ক হয়ে গেলেন ইস্টবেঙ্গল গোলরক্ষক।

তারই মধ্যে প্রথমার্ধে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল ইস্টবেঙ্গলেরই দখলে। পাশাপাশি আত্মবিশ্বাসের অভাবে ভুগছিল দিল্লি রক্ষণ। চাপের মুখে ভুলও করছিল। রশিদের নেতৃত্বে তার পুরো সুযোগ নিয়ে বার কয়েক গোলের সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল।

একেবারে শুরুতেই বাঁদিক থেকে জেসন টিকের ক্রসে পা ছোঁয়াতে পারলেন না বিপিন সিং। রশিদের দুর্দান্ত ফ্রিকিক লাগল বারে। জেসন টিকের শটও বারে আছড়ে পড়ল। এরই মধ্যে ছিটকে বেরিয়ে দ্বিতীয় পোস্টে মাটি ঘেষা শট নেন দিল্লির ব্রাজিলীয় রডরিগো। কিন্তু গোলের ঠিকানা খুঁজে পায়নি সে প্রয়াস।

তবে খেলার গতির বিরুদ্ধেই ৩৩ মিনিটে পেনাল্টি পায় দিল্লি। সেই সন্দীপ মান্ডি আবার বক্সে ফাউল করে বসেন। কিন্তু দিল্লির হাইপ্রোফাইল রডরিগোর স্পট কিক ডানদিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন প্রভসুখন গিল। তবে ইস্টবেঙ্গলের অধিকাংশ আক্রমণই উঠে আসছিল বাঁদিক দিয়ে। এদিন ডানদিকে ততটা কার্যকর ছিলেন না হার্দিক ও বিপিন।  

দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের অনেকটা গুছিয়ে নেয় দিল্লি। সেবাস্তিয়ান পেনারা বেশ ঝাঁকুনি দিয়ে যান লালহলুদ রক্ষণে। একবার আনোয়ার সময়মত ট্যাকলে গিয়ে রুখে দেন রডরিগোকে।

ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের তাগিদ যেন বাড়ে। রশিদের ২৫ গজের দুরন্ত শট আছড়ে পড়ল পোস্টে। সহজ সুযোগটা নষ্ট করলেন ডেভিড। ৬ গজের মাথা থেকে বল মারলেন গোলরক্ষকের গায়ে। এভাবেই গোলশূন্য অবস্থায় শেষ হয়ে যায় নির্ধারিত নব্বই মিনিট। তারপর টাইব্রেকারে বাজিমাত ইস্টবেঙ্গলের। লালহলুদের পাঁচটি শটেই গোল করেন আনোয়ার, দানু, নুঙ্গা, ইকোনোমিডিস ও রশিদ। অন্যদিকে দিল্লির হয়ে প্রথম শট নিতে আসা পেনাকে বিমুখ করে দিল্লিকেও ছিটকে দিলেন গিল।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাAug 19

কোকেন পরীক্ষায় পজিটিভ, টেনিস থেকে নির্বাসিত নিক গিরগিয়স

কোকেন পরীক্ষায় পজিটিভ নিক কিরগিয়স। সে কারণে টেনিস থেকে নির্বাসিত হলেন তিনি। মালোরকা ওপেন চলাকালীন তাঁর শরীরে নিষিদ্ধ কোকেনের অস্তিত্ব পাওয়া যায়। ফলে প্রভিশনারি সাসপেন্ড করা হয়েছে।

ফুটবলAug 19

আইএসএলে নেই ডায়মন্ডহারবার, ১৩ দলকে নিয়েই অক্টোবরে হবে দেশের সেরা লিগ

ডায়মন্ডহারবার এফসিকে বাদ দিয়েই হবে এবারের আইএসএল। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পার্টিসিপেশন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারল না ডায়মন্ডহারবার এফসি। বুধবারই ছিল জমা দেওয়ার শেষ দিন।

ফুটবলAug 19

নায়ক প্রভসুখন গিল, টাইব্রেকারে স্পোর্টিং দিল্লিকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল

আগের দিন বিশাল কাইথ মোহনবাগানকে সেমিফাইনালে তুলেছিলেন, এদিন প্রভসুখন গিল ইস্টবেঙ্গলকে ফাইনালে তুললেন। নির্ধারিত ৯০ মিনিটে একটি ও টাইব্রেকারে একটি ম্যাচে মোট দুটি পেনাল্টি সেভ করে ইস্টবেঙ্গলকে ডুরান্ডের ফাইনালে তুললেন তিনি। স্পোর্টিং দিল্লিকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে রবিবার ফাইনালে নামার টিকিট সংগ্রহ করে নিল লালহলুদ।

অন্য খেলাAug 19

পাকিস্তানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ভারত বিশ্বকাপ থেকে তাদের বিদায় করে দিল এবং পরবর্তী রাউন্ডে উন্নীত হলো।

এই জয়ের ফলে, অপরাজিত ইংল্যান্ড দলের ঠিক পরেই 'গ্রুপ ডি'-তে দ্বিতীয় স্থান অধিকার করে টুর্নামেন্টের নতুন ফরম্যাটের পরবর্তী পর্যায়ে নিজেদের জায়গা নিশ্চিত করল হরমনপ্রীত সিংয়ের দল