গল টেস্টে ধুঁকছে শ্রীলঙ্কা, বিরাট জয়ের মুখে ভারত
গল টেস্টে বিরাট জয়ের মুখে ভারত। চতুর্থ দিনের শেষ বেলায় ভারতীয় বোলারদের ধাক্কায় ভেঙে পড়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের ৩৭২ রানের টার্গেট দিয়েছিল ভারত। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৮৪। তারা এখনও পিছিয়ে ২৮৮ রানে।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
গল টেস্টে বিরাট জয়ের মুখে ভারত। চতুর্থ দিনের শেষ বেলায় ভারতীয় বোলারদের ধাক্কায় ভেঙে পড়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের ৩৭২ রানের টার্গেট দিয়েছিল ভারত। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৮৪। তারা এখনও পিছিয়ে ২৮৮ রানে।
এর আগে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করে দ্বিতীয় ইনিংসে ভারত করে ১৯৮ রান। নিজস্ব ভঙ্গিতে ঋষভ পন্থ করেন ৬৬ রান। দেবদত্ত পাড়িক্কল ৪৪ ও কেএল রাহুল করেন ৩৫ রান।
৪ উইকেট হারিয়ে রীতিমত বেকায়দায় শ্রীলঙ্কা। দিনের শেষে অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ৩১ রানে ও প্রথম ইনিংসে শতরান করা ব্যাটসম্যান সোনল দিনুশা ২৫ রানে অপরাজিত আছেন।
ভারতের নতুন সেনসেশন মানব সুতার দ্বিতীয় ইনিংসেও ২টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।