বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়
ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিল তারা। ৯ উইকেটে বিশাল জয়। এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিলেন মেহিদি হাসান মিরাজ। ব্যাটে বলে দুরন্ত মেহিদি। বাংলাদেশের প্রথম ইনিংসে অর্ধশতরানের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

আগের দিনের ৪ উইকেটে ১৬১ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রিলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৮৪ রানে। তার ফলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৫৭ রান। অস্ট্রিলায়র হয়ে শতরান করে লড়াই চালিয়ে ক্যামেরন গ্রিন। তিনি ২০১ বলে করেন ১০৪ রান। তবে হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিং করতে পাঠানোর পর থেকেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ১৯৮ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রপথম ইনিংস। স্টিভ স্মিথ করেন ৭১ রান। তারপর বাংলাদেশ ৪২৬ রানের বিশাল ইনিংস গড়ে প্রথম ইনিংসের ফলে এগিয়ে যায় ২২৮ রানে।
দ্বিতীয় ইনিংসে যেখানে ঘুরে দাড়াঁনো দরকার ছিল, কিন্তু মেহিদি হাসানের সামনে আবার চাপে পড়ে যায়। এই হার অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য বড় ধাক্কা। তাদের ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে অন্যতম বড় হার। এর ফলে নির্বাচকদের ওপরও চাপ বাড়ল। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে ২০১৭ সালে ঢাকায় তারা হারিয়েছিল অজিদের।
এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বেশ চাপে পড়ল অস্ট্রেলিয়া। আগামি এক বছরে তাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে।