Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সপানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১আসিয়ান কাপে খেলবে না ভারত, গুরুত্ব দেওয়া হল ব্রাজিল ম্যাচকেই, জানিয়ে দিল ফেডারেশন টেস্টে ভারতের ধারাবাহিক ব্যর্থতা, কোচ গম্ভীরকে কি আরও সময় দেওয়া উচিত? গুজরাটে যাওয়ার সম্ভাবনা শেষ, কলকাতা না মুম্বই? আইপিএলে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ কী?বেদনায় ভরা, প্রয়াত বাবাকে অশ্রুসজল বার্তা লিও মেসির, নাড়িয়ে দিয়েছে রোনাল্ডোকেওপিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, কুয়েতের আল আরাবিকে ৪-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-র মূলপর্বে ইস্টবেঙ্গলধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সপানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১আসিয়ান কাপে খেলবে না ভারত, গুরুত্ব দেওয়া হল ব্রাজিল ম্যাচকেই, জানিয়ে দিল ফেডারেশন টেস্টে ভারতের ধারাবাহিক ব্যর্থতা, কোচ গম্ভীরকে কি আরও সময় দেওয়া উচিত? গুজরাটে যাওয়ার সম্ভাবনা শেষ, কলকাতা না মুম্বই? আইপিএলে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ কী?বেদনায় ভরা, প্রয়াত বাবাকে অশ্রুসজল বার্তা লিও মেসির, নাড়িয়ে দিয়েছে রোনাল্ডোকেওপিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, কুয়েতের আল আরাবিকে ৪-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-র মূলপর্বে ইস্টবেঙ্গল

ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাংলার ক্রিকেটার তথা দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে জামিন দিল না চুঁচুড়া আদালত। শুক্রবার, ১৪ অগস্ট তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামী শুনানি পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে ২৩ বছর বয়সি এই ক্রিকেটারকে।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 14, 2026, 8:06 PM
ShareWhatsAppFacebookX
ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাংলার ক্রিকেটার তথা দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে জামিন দিল না চুঁচুড়া আদালত। শুক্রবার, ১৪ অগস্ট তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামী শুনানি পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে ২৩ বছর বয়সি এই ক্রিকেটারকে।

গত ১১ অগস্ট মগরা থানার পুলিশ অভিষেককে গ্রেফতার করে। এক মেডিক্যাল পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন এবং অনৈতিক আচরণের অভিযোগে মামলা দায়ের করা হয়। ১১ অগস্টই তাঁকে আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণীর সঙ্গে অভিষেকের প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল। তাঁদের বিয়ের পরিকল্পনাও ছিল বলে জানা যায়। এমনকী তাঁরা একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন বলে সূত্রের খবর। প্রায় দেড় বছর আগে দু’জনের মধ্যে একটি বিবাদকে কেন্দ্র করে পুলিশে বিষয়টি পৌঁছেছিল। তবে সেই সময় কোনও এফআইআর দায়ের হয়নি।

এরপর গত ২৩ জুন কর্নাটকে মেডিক্যাল পড়াশোনা করা ওই তরুণী মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ একাধিকবার অভিষেকের চন্দননগরের বাড়িতে গেলেও তাঁকে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

পরবর্তীতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিযোগকারিণী। আদালত মগরা থানার পুলিশকে অভিষেককে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয়। সেই নির্দেশের পর কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার তাঁকে ফের আদালতে পেশ করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন খারিজ করে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। মামলাটি এখন পুলিশের তদন্তের পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে এগোবে।

অভিষেক পোড়েল বাংলার অন্যতম পরিচিত তরুণ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। এই মামলার পর তাঁর ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়েও স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে প্রশ্ন।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 14

ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাংলার ক্রিকেটার তথা দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে জামিন দিল না চুঁচুড়া আদালত। শুক্রবার, ১৪ অগস্ট তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামী শুনানি পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে ২৩ বছর বয়সি এই ক্রিকেটারকে।

ফুটবলAug 14

১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্স

জামশেদপুর এফসির সঙ্গে টাটা স্টিলের এক দশকেরও বেশি সময়ের সম্পর্কে ইতি। মাত্র ১০০ টাকার বিনিময়ে জামশেদপুর এফসির মালিকানা ছাড়ল টাটা গ্রুপ। জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেডের পুরো শেয়ার গোয়ার চার্চিল ব্রাদার্সের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এর ফলে আইএসএলে খেলার দরজা খুলে যাবে চার্চিলের সামনে।

ক্রিকেটAug 14

পানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের

মর্মান্তিক! পানীয় জল নিয়ে বিবাদের জেরে জীবন চলে গেল শ্রীলঙ্কার এক ক্রিকেট কোচ সুমিথ ফার্নান্দোর। ৬২ বছর বয়সী কোচের মৃত্যু হয় কলম্বোর ব্লমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবে।

ফুটবলAug 14

২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে