পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারত
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিলেন ব্যাটসম্যানরা। বলা ভাল দেবদত্ত পাড়িক্কলের দুরন্ত শতরানে খেলার নিয়ন্ত্রণ নিয়েছে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ২৮৮। পাড়িক্কল ১৩১ রানে অপরাজিত। এটি কেরিয়ারের প্রথম শতরান পাড়িক্কলের।

ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিলেন ব্যাটসম্যানরা। বলা ভাল দেবদত্ত পাড়িক্কলের দুরন্ত শতরানে খেলার নিয়ন্ত্রণ নিয়েছে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ২৮৮। পাড়িক্কল ১৩১ রানে অপরাজিত। এটি কেরিয়ারের প্রথম শতরান পাড়িক্কলের।
তাঁকে যোগ্য সঙ্গত দেন কেএল রাহুল। দ্বিতীয় উইকেটের জুটিতে দুজনে তোলেন ১৫০ রান। তারপর ব্যক্তিগত ৭৭ রানে অসুস্থতার জন্য মাঠ ছাড়েন রাহুল। ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়েত হয় তাঁকে। পাড়িক্কলের সঙ্গে ক্রিজে আছেন ঋষভ পন্থ। শুভমন গিল ১৬ রানে আউট হওয়ার পর মাঠে নামেন তিনি। জয়সওয়াল আউট হন ৩২ রানে। বৃষ্টির কারণে ১৭ ওভার আগেই দিনের খেলা বন্ধ হয়ে যায়.
স্পিনের বিরুদ্ধে ভারতীয়দের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। তবে প্রথম দিন সেই আশঙ্কা অনেকটাই দূর করলেন ভারতীয় ব্যাটাররা। যদিও প্রথম দিন স্পিনাররা তেন সুবিধা পাননি। তবে সিরিজের শুরুতেই এই ব্যাটিং দাপট অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে ভারতীয় ব্যাটারদের।