ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?
ডুরান্ড কাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালের আটটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। গ্রুপ পর্বের লড়াই শেষে শেষ আটে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট—তবে কোয়ার্টার ফাইনালে দুই কলকাতা প্রধানের মুখোমুখি লড়াই হচ্ছে না।

ছবি সৌজন্য ফেসবুক
ডুরান্ড কাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালের আটটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। গ্রুপ পর্বের লড়াই শেষে শেষ আটে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট—তবে কোয়ার্টার ফাইনালে দুই কলকাতা প্রধানের মুখোমুখি লড়াই হচ্ছে না।
১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। প্রথম ম্যাচে বিকেল ৪টেয় রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে মুখোমুখি হবে এসসি দিল্লি ও এফসি রায়েংদাই।
এরপর সন্ধ্যা ৭টায় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে কোয়ার্টার ফাইনালে নামবে ইস্টবেঙ্গল ও ইন্ডিয়ান আর্মি এফটি। অর্থাৎ লাল-হলুদ শিবিরের সামনে শেষ আটের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জ।
১৭ আগস্ট রয়েছে আরও দুই কোয়ার্টার ফাইনাল। বিকেল ৪টেয় যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে জামশেদপুর এফসির। একই দিন সন্ধ্যা ৭টায় শিলংয়ে খেলবে শিলং লাজং ও নর্থইস্ট ইউনাইটেড এফসি।
অর্থাৎ, কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ইন্ডিয়ান আর্মি, আর মোহনবাগানের প্রতিপক্ষ জামশেদপুর এফসি।
দুই দলই যদি নিজেদের কোয়ার্টার ফাইনাল জিততে পারে, তাহলে সেমিফাইনালে তাদের পথ আলাদা। ইস্টবেঙ্গল জিতলে সেমিফাইনালে খেলবে এসসি দিল্লি অথবা এফসি রায়েংদাইয়ের বিরুদ্ধে। অন্যদিকে মোহনবাগান জিতলে সেমিফাইনালে তাদের সামনে থাকবে শিলং লাজং অথবা নর্থইস্ট ইউনাইটেড।
ফলে দুই দলই যদি সেমিফাইনালেও জয় পায়, তাহলে ২৩ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে ফের হতে পারে বহু প্রতীক্ষিত ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি।
