Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলপাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সসেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলপাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্স

পাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত

বৃষ্টির দাপটে প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হলেও গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দাপট বজায় রাখল ভারত। দেবদত্ত পাডিক্কাল ও ধ্রুব জুরেলের ব্যাটে ভর করে দিনের শেষে ৯ উইকেটে ৪৬০ রান তুলল টিম ইন্ডিয়া।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 16, 2026, 7:59 PM
ShareWhatsAppFacebookX
পাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

বৃষ্টির দাপটে প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হলেও গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দাপট বজায় রাখল ভারত। দেবদত্ত পাডিক্কাল ও ধ্রুব জুরেলের ব্যাটে ভর করে দিনের শেষে ৯ উইকেটে ৪৬০ রান তুলল টিম ইন্ডিয়া।

বৃষ্টির কারণে খেলা শুরু হয় দুপুর ২টো ৩৫ মিনিটে। প্রথম দিনের ২৮৮/২ রান নিয়ে ব্যাট করতে নামার পর শ্রীলঙ্কার স্পিনাররা আগের দিনের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত বোলিং করেন। দ্রুত ফিরে যান ঋষভ পন্থ ও কেএল রাহুল। ৩৯ রানে পন্থ অফস্পিনার কেশরা নুয়ান্থার বলে মিড-অফে ক্যাচ দেন। এরপর ৮১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা রাহুল আর মাত্র চার রান যোগ করেই নুয়ান্থার বলে শর্ট লেগে ক্যাচ দেন।

তবে একদিকে উইকেট পড়লেও অবিচল ছিলেন পাডিক্কাল। প্রথম দিনের ১৩১ রান থেকে এগিয়ে গিয়ে ২১৫ বলে কেরিয়ারের প্রথম ১৫০ পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১৬৭ রানে তাঁর দুরন্ত ইনিংস থামে প্রভাত জয়সূর্যের বলে।

এরপর রবীন্দ্র জাদেজাও ফিরে গেলেও শ্রীলঙ্কার উপর পাল্টা চাপ তৈরি করেন ধ্রুব জুরেল। ৬৮ বলে ঝোড়ো ৫১ রান করে ভারতকে ৪৫০ পার করান তিনি। ২৯ রানে তাঁর ক্যাচ ফস্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। পরে অবশ্য জয়সূর্য ও ধনঞ্জয়ার যুগলবন্দিতে জুরেলের ইনিংস শেষ হয়।

শেষদিকে দ্রুত রান তুলতে গিয়ে আরও দুই উইকেট হারায় ভারত। তবে দিনশেষে ১২ রানে কুলদীপ যাদব এবং ১ রানে প্রসিদ্ধ কৃষ্ণা অপরাজিত থাকেন। শ্রীলঙ্কা ভালো বোলিং করলেও ৪৬০/৯ স্কোরে ভারত এখনও চালকের আসনেই।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 16

সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলও হয়ত ভাবেনি ম্যাচটা এত কঠিন হবে। কিন্তু সেনাদের দুরন্ত লড়াই ম্যাচটা জমিয়ে দিল এবং রীতিমত ঘাম ঝরিয়ে জিততে হল লালহলুদকে। পিভি বিষ্ণুর একমাত্র গোলে ম্যাচ জিতে ডুরান্ড সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

ক্রিকেটAug 16

পাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত

বৃষ্টির দাপটে প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হলেও গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দাপট বজায় রাখল ভারত। দেবদত্ত পাডিক্কাল ও ধ্রুব জুরেলের ব্যাটে ভর করে দিনের শেষে ৯ উইকেটে ৪৬০ রান তুলল টিম ইন্ডিয়া।

ক্রিকেটAug 16

বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়

ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিল তারা। ৯ উইকেটে বিশাল জয়। এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিলেন মেহিদি হাসান মিরাজ। ব্যাটে বলে দুরন্ত মেহিদি। বাংলাদেশের প্রথম ইনিংসে অর্ধশতরানের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। পাশাপাশি বাংলাদেশি জোরে বোলার হাসান মামুদ দু ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ভাঙেন অস্ট্রেলিয়াকে।

ক্রিকেটAug 15

পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিলেন ব্যাটসম্যানরা। বলা ভাল দেবদত্ত পাড়িক্কলের দুরন্ত শতরানে খেলার নিয়ন্ত্রণ নিয়েছে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ২৮৮। পাড়িক্কল ১৩১ রানে অপরাজিত। এটি কেরিয়ারের প্রথম শতরান পাড়িক্কলের।