Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
AIFF ডেভেলপমেন্ট প্রোগ্রামেরই ফসল আমি, বলছেন কলকাতা ডার্বির নায়ক এডমুন্ড লালরিংডিকাবৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকাAIFF ডেভেলপমেন্ট প্রোগ্রামেরই ফসল আমি, বলছেন কলকাতা ডার্বির নায়ক এডমুন্ড লালরিংডিকাবৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেটকোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরালাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবলইস্টবেঙ্গলে যোগ দিলেন ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার দিয়েগো জিভুলিচস্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত, গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলার মানস দাসইমরান খানের মানবিক চিকিৎসার দাবিতে সরব কপিল দেব, পাশে ২২ প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কমোহনবাগানের পথে স্কটিশ স্ট্রাইকার লি এরউইন, চুক্তি হতে পারে ১+১ বছরেরবাংলার প্রতিভাকে মর্যাদা দিলেন রঞ্জিত বাজাজ! সেরা কোচ শ্রীতনু দাস,আজ কেন দিল্লিতে?বাইচুংয়ের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে, এতেই গর্বিত হ্যাটট্রিককারী গোল্ডেন বলজয়ী এডমুন্ড লালরিনডিকা

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের প্রথম পদক নিশ্চিত, ইতিহাস গড়লেন লাভলিনা

এখনও উদ্বোধনী অনুষ্ঠানও হয়নি, তার আগেই ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে নিশ্চিত হয়ে গেল প্রথম পদক। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে চলা ২৩তম কমনওয়েলথ গেমসে ভারতের তারকা বক্সার লাভলিনা বরগোহাঁই মহিলাদের ৭৫ কেজি বিভাগে সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 23, 2026, 4:29 PM
ShareWhatsAppFacebookX
 কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের প্রথম পদক নিশ্চিত, ইতিহাস গড়লেন লাভলিনা

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: এখনও উদ্বোধনী অনুষ্ঠানও হয়নি, তার আগেই ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে নিশ্চিত হয়ে গেল প্রথম পদক। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে চলা ২৩তম কমনওয়েলথ গেমসে ভারতের তারকা বক্সার লাভলিনা বরগোহাঁই মহিলাদের ৭৫ কেজি বিভাগে সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন।

অসমের এই অলিম্পিক পদকজয়ী বক্সারকে প্রথম রাউন্ডে খেলতেই হয়নি। ড্র-এ সরাসরি বাই পাওয়ায় তিনি কোনও ম্যাচ না খেলেই শেষ চারে পৌঁছে গিয়েছেন। কমনওয়েলথ গেমসের বক্সিং নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে পরাজিত দুই বক্সারই ব্রোঞ্জ পদক পান। ফলে রিংয়ে নামার আগেই লাভলিনার অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেছে।

মহিলাদের ৭৫ কেজি মিডলওয়েট বিভাগে মোট পাঁচজন বক্সার অংশ নিয়েছেন। তাই ড্র-এর নিয়ম অনুযায়ী তিনজন বক্সার, যার মধ্যে লাভলিনাও রয়েছেন, সরাসরি সেমিফাইনালে জায়গা পেয়েছেন। বাকি দুই প্রতিযোগী একমাত্র কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন, সেখানকার বিজয়ী সেমিফাইনালে লাভলিনার প্রতিপক্ষ হবেন।

আগামী ৩১ জুলাই সেমিফাইনালে তাফাকি-র বিরুদ্ধে লড়াইয়ে নামবেন লাভলিনা। এই ম্যাচে জিততে পারলেই তিনি ফাইনালে উঠে অন্তত রুপোর পদক নিশ্চিত করবেন। আর ফাইনাল জিততে পারলে গলায় উঠবে সোনার পদক। তবে সেমিফাইনালে হারলেও গ্লাসগো থেকে ব্রোঞ্জ পদক নিয়েই দেশে ফিরবেন ভারতের এই তারকা বক্সার।

ভারতের জন্য এটি নিঃসন্দেহে কমনওয়েলথ গেমস শুরুর আগেই বড় সুখবর। অলিম্পিকের পর আবারও আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে পদক জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী লাভলিনা, আর তাঁর দিকেই এখন তাকিয়ে দেশের ক্রীড়াপ্রেমীরা।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 26

AIFF ডেভেলপমেন্ট প্রোগ্রামেরই ফসল আমি, বলছেন কলকাতা ডার্বির নায়ক এডমুন্ড লালরিংডিকা

তাঁর ফেসবুক বায়োতে এখনও সেই পুরনো দিনের নীরব স্মৃতি জ্বল জ্বল করছে “AIFF Regional Football Academy।”

ক্রিকেটAug 25

বৃষ্টিতে থামল তৃতীয় দিনের খেলা, শ্রীলঙ্কাকে ফলো অন করাতে  ভারতের দরকার আর ২ উইকেট

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল তৃতীয় দিনের খেলা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি ভারতের হাতে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের এখনও ২ উইকেট বাকি এবং ভারত থেকে তারা পিছিয়ে রয়েছে ২৩৮ রানে। দিনের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে শ্রীলঙ্কা।  ফলে অধিনায়ক শুভমন গিলের সামনে এখন ফলো-অন করানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় টেস্টেও জয় পেলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে যাবে ভারত।

ফুটবলAug 25

কোচিংয়ে AI প্রযুক্তির প্রয়োগ, আধুনিক কোচিং নিয়ে নিজেদের আপডেট করলেন সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী-সহ অভিজ্ঞ কোচেরা

আধুনিক ফুটবলের দ্রুত পরিবর্তনশীল ধারা, নতুন কোচিং পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ভারতীয় কোচদের আরও সমৃদ্ধ করতে চার দিনের Elite Coaches Refresher Programme আয়োজন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সোমবার নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে শেষ হয় এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

ফুটবলAug 25

লাদাখ: যেখানে ৬ মাস স্নো ফল হয় আর বাকি ৬ মাস ফুটবল

লাদাখ, যার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বিভোর হয়ে যাই, প্রত্যেক ভারতীয়ের ইচ্ছে থাকে একবার অন্তত লে-লাদাখ ঘুরে আসার। তবে লাদাখের দিকে যদি আপনি নজর দেন জানতে পারবেন গত ৫ বছরে লাদাখে ঘটে গেছে রিভোলিউশন, ফুটবলের রিভোলিউশন। ২০২৫ ডুরান্ড কাপে অংশগ্রহণ করে ১ লাদাখ এফসি নামে এক ফুটবল ক্লাব, প্রথম প্রফেশনাল টুর্নামেন্টেই তারা একটি ম্যাচ ড্র করে এবং দৃষ্টি নন্দন ফুটবল খেলে সকলের নজর কেড়ে নেন। তবে এখানেই শেষ হয়ে যায়নি লাদাখের ফুটবল কাহিনি।