Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ছয় দলের শিল্ডে কঠিন লড়াই দিয়ে শুরু ইস্টবেঙ্গলেরপ্রবীর দাসের অবসর, বিদায় বেলাতেও তাঁর মুখে মোহনবাগানপ্রেমের কথা৪০ বছর বয়সে বিশ্বরেকর্ড! সচিনকে পিছনে ফেলে ইতিহাস টেলরের‘আবার ভারতের হয়ে খেলতে পারলে ভালো লাগবে’, জাতীয় দলে ফেরা নিয়ে ভুবনেশ্বরের অকপট স্বীকারোক্তিবুধবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-তে অভিযান শুরু ইস্টবেঙ্গলের, মোমেন্টাম ধরে রাখতে চান হাবাসইমরান খানের পাশে অজি ক্রিকেটের কিংবদন্তিরা, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংকে চিঠি ৭ প্রাক্তন অধিনায়কেরবৈভবকে বাদ দেওয়া নিয়ে তুমুল বিতর্ক, শ্রীকান্ত-কাইফদের নিশানায় টিম ম্যানেজমেন্টহাতে বন্দুক, চোখে সোনা: এশিয়ান গেমসে নতুন ইতিহাসের লক্ষ্যে এশাএইচআইএল (HIL) ফিরে এসেছে, কিন্তু আর্থিক সংকট ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছেসঞ্জু স্যামসন না ১৫ বছরের বৈভব সূর্যবংশী? ভারতের সামনে নতুন নির্বাচনী দ্বন্দ্বছয় দলের শিল্ডে কঠিন লড়াই দিয়ে শুরু ইস্টবেঙ্গলেরপ্রবীর দাসের অবসর, বিদায় বেলাতেও তাঁর মুখে মোহনবাগানপ্রেমের কথা৪০ বছর বয়সে বিশ্বরেকর্ড! সচিনকে পিছনে ফেলে ইতিহাস টেলরের‘আবার ভারতের হয়ে খেলতে পারলে ভালো লাগবে’, জাতীয় দলে ফেরা নিয়ে ভুবনেশ্বরের অকপট স্বীকারোক্তিবুধবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-তে অভিযান শুরু ইস্টবেঙ্গলের, মোমেন্টাম ধরে রাখতে চান হাবাসইমরান খানের পাশে অজি ক্রিকেটের কিংবদন্তিরা, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংকে চিঠি ৭ প্রাক্তন অধিনায়কেরবৈভবকে বাদ দেওয়া নিয়ে তুমুল বিতর্ক, শ্রীকান্ত-কাইফদের নিশানায় টিম ম্যানেজমেন্টহাতে বন্দুক, চোখে সোনা: এশিয়ান গেমসে নতুন ইতিহাসের লক্ষ্যে এশাএইচআইএল (HIL) ফিরে এসেছে, কিন্তু আর্থিক সংকট ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছেসঞ্জু স্যামসন না ১৫ বছরের বৈভব সূর্যবংশী? ভারতের সামনে নতুন নির্বাচনী দ্বন্দ্ব

৪০ বছর বয়সে বিশ্বরেকর্ড! সচিনকে পিছনে ফেলে ইতিহাস টেলরের

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, হারারে স্পোর্টস ক্লাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই এই নজির গড়েন ৪০ বছর বয়সি টেলর। তাঁর ওয়ান ডে কেরিয়ারের সময়কাল এখন ২২ বছর চার মাস। অন্যদিকে, টেন্ডুলকারের ওয়ান ডে কেরিয়ার ছিল ২২ বছর তিন মাস।

লিখেছেন Adminপ্রকাশিত Sep 15, 2026, 6:39 PM
ShareWhatsAppFacebookX
৪০ বছর বয়সে বিশ্বরেকর্ড! সচিনকে পিছনে ফেলে ইতিহাস টেলরের

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ইতিহাসের পাতায় নতুন কীর্তি গড়লেন জিম্বাবোয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পিছনে ফেলে পুরুষদের ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ সময় ধরে খেলা ক্রিকেটার হয়ে উঠেছেন টেলর।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, হারারে স্পোর্টস ক্লাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই এই নজির গড়েন ৪০ বছর বয়সি টেলর। তাঁর ওয়ান ডে কেরিয়ারের সময়কাল এখন ২২ বছর চার মাস। অন্যদিকে, টেন্ডুলকারের ওয়ান ডে কেরিয়ার ছিল ২২ বছর তিন মাস।

২০০৪ সালে জিম্বাবোয়ের হয়ে ওয়ান ডে অভিষেক হয়েছিল টেলরের। এরপর দীর্ঘ কেরিয়ারে দেশের অন্যতম সফল ব্যাটার হয়ে উঠেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নামার আগে ২০৭টি ওয়ান ডে-তে তাঁর সংগ্রহ ৬,৭০৪ রান। এর মধ্যে রয়েছে জিম্বাবোয়ের হয়ে রেকর্ড ১১টি শতরান।

তবে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও শচীন টেন্ডুলকারের দখলেই রয়েছে। ভারতীয় কিংবদন্তি ৪৬৩টি ম্যাচে ১৮,৪২৬ রান করেছেন। ১৯৮৯ সালে ওয়ান ডে অভিষেকের পর ২০১২ সালে শেষবার এই ফরম্যাটে খেলেছিলেন তিনি।

টেলরের ক্রিকেট কেরিয়ারে অবশ্য উত্থানের পাশাপাশি কঠিন সময়ও এসেছে। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। পরে আবার ক্রিকেটে ফেরেন। ২০২২ সালে আইসিসির অ্যান্টি-করাপশন এবং অ্যান্টি-ডোপিং নিয়ম ভঙ্গের কারণে তাঁর বিরুদ্ধে তিন বছর ও সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা জারি হয়েছিল। শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন টেলর।

এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য তাঁকে জিম্বাবোয়ে দলে ফেরানো হয়েছে। চোটের কারণে ক্লাইভ মাদান্ডে দলে না থাকায় টেলরকে উইকেটকিপিংয়ের দায়িত্বও নিতে হতে পারে।

ফেরার পরই শচীনের দীর্ঘদিনের রেকর্ড পেরিয়ে ইতিহাসে জায়গা করে নিলেন টেলর।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলSep 15

ছয় দলের শিল্ডে কঠিন লড়াই দিয়ে শুরু ইস্টবেঙ্গলের

এবারের আইএফএ শিল্ডে ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ১-তে রয়েছে ইস্টবেঙ্গল এফসি, মহামেডান এসসি এবং পাঞ্জাব এফসি। অন্যদিকে, গ্রুপ ২-তে রয়েছে মোহনবাগান এসজি, শ্রীনিধি ডেকান এফসিএবং নর্থইস্ট ইউনাইটেড এফসি।

ফুটবলSep 15

প্রবীর দাসের অবসর, বিদায় বেলাতেও তাঁর মুখে মোহনবাগানপ্রেমের কথা

ফুটবল থেকে অবসর নিলেন প্রবীর দাস। মোহনবাগানের প্রাক্তনীর শেষ ক্লাব বেঙ্গালুরু এফসি। সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা জানিয়ে প্রবীর লেখেন, “সত্যি বলতে, কোথা থেকে শুরু করব, সেটাই আমি জানি না। কারণ কখনও ভাবিনি, এই কথাগুলোকে ভাষায় প্রকাশ করা এতটা কঠিন হবে। প্রত্যেক ফুটবলারই জানেন, এই দিনটা একদিন আসবেই। কিন্তু কোনওভাবে, এই দিনের জন্য কেউই পুরোপুরি প্রস্তুত থাকতে পারেন না।

ক্রিকেটSep 15

৪০ বছর বয়সে বিশ্বরেকর্ড! সচিনকে পিছনে ফেলে ইতিহাস টেলরের

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, হারারে স্পোর্টস ক্লাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই এই নজির গড়েন ৪০ বছর বয়সি টেলর। তাঁর ওয়ান ডে কেরিয়ারের সময়কাল এখন ২২ বছর চার মাস। অন্যদিকে, টেন্ডুলকারের ওয়ান ডে কেরিয়ার ছিল ২২ বছর তিন মাস।

ক্রিকেটSep 15

‘আবার ভারতের হয়ে খেলতে পারলে ভালো লাগবে’, জাতীয় দলে ফেরা নিয়ে ভুবনেশ্বরের অকপট স্বীকারোক্তি

ভুবনেশ্বর বলেন, “আমি কিছু প্রমাণ করার জন্য খেলছি না। তবে আবার ভারতের হয়ে খেলতে পারলে অবশ্যই ভালো লাগবে। যে সময় পরের সিরিজের জন্য অপেক্ষা করতাম, সেই সময়টা আমি পেরিয়ে এসেছি।”