Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ছয় দলের শিল্ডে কঠিন লড়াই দিয়ে শুরু ইস্টবেঙ্গলেরপ্রবীর দাসের অবসর, বিদায় বেলাতেও তাঁর মুখে মোহনবাগানপ্রেমের কথা৪০ বছর বয়সে বিশ্বরেকর্ড! সচিনকে পিছনে ফেলে ইতিহাস টেলরের‘আবার ভারতের হয়ে খেলতে পারলে ভালো লাগবে’, জাতীয় দলে ফেরা নিয়ে ভুবনেশ্বরের অকপট স্বীকারোক্তিবুধবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-তে অভিযান শুরু ইস্টবেঙ্গলের, মোমেন্টাম ধরে রাখতে চান হাবাসইমরান খানের পাশে অজি ক্রিকেটের কিংবদন্তিরা, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংকে চিঠি ৭ প্রাক্তন অধিনায়কেরবৈভবকে বাদ দেওয়া নিয়ে তুমুল বিতর্ক, শ্রীকান্ত-কাইফদের নিশানায় টিম ম্যানেজমেন্টহাতে বন্দুক, চোখে সোনা: এশিয়ান গেমসে নতুন ইতিহাসের লক্ষ্যে এশাএইচআইএল (HIL) ফিরে এসেছে, কিন্তু আর্থিক সংকট ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছেসঞ্জু স্যামসন না ১৫ বছরের বৈভব সূর্যবংশী? ভারতের সামনে নতুন নির্বাচনী দ্বন্দ্বছয় দলের শিল্ডে কঠিন লড়াই দিয়ে শুরু ইস্টবেঙ্গলেরপ্রবীর দাসের অবসর, বিদায় বেলাতেও তাঁর মুখে মোহনবাগানপ্রেমের কথা৪০ বছর বয়সে বিশ্বরেকর্ড! সচিনকে পিছনে ফেলে ইতিহাস টেলরের‘আবার ভারতের হয়ে খেলতে পারলে ভালো লাগবে’, জাতীয় দলে ফেরা নিয়ে ভুবনেশ্বরের অকপট স্বীকারোক্তিবুধবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-তে অভিযান শুরু ইস্টবেঙ্গলের, মোমেন্টাম ধরে রাখতে চান হাবাসইমরান খানের পাশে অজি ক্রিকেটের কিংবদন্তিরা, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংকে চিঠি ৭ প্রাক্তন অধিনায়কেরবৈভবকে বাদ দেওয়া নিয়ে তুমুল বিতর্ক, শ্রীকান্ত-কাইফদের নিশানায় টিম ম্যানেজমেন্টহাতে বন্দুক, চোখে সোনা: এশিয়ান গেমসে নতুন ইতিহাসের লক্ষ্যে এশাএইচআইএল (HIL) ফিরে এসেছে, কিন্তু আর্থিক সংকট ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছেসঞ্জু স্যামসন না ১৫ বছরের বৈভব সূর্যবংশী? ভারতের সামনে নতুন নির্বাচনী দ্বন্দ্ব

বৈভবকে বাদ দেওয়া নিয়ে তুমুল বিতর্ক, শ্রীকান্ত-কাইফদের নিশানায় টিম ম্যানেজমেন্ট

প্রাক্তন ভারতীয় অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। ১৫ বছর বয়সি বৈভবের প্রতি সহানুভূতি প্রকাশ করে তিনি মনে করেন, আগের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য বৈভব যথেষ্ট ভালো খেলেছেন। পাশাপাশি, তরুণ ক্রিকেটারকে বারবার দলে নেওয়া এবং বাদ দেওয়ার সিদ্ধান্ত তাঁর আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেন শ্রীকান্ত।

লিখেছেন Adminপ্রকাশিত Sep 15, 2026, 5:52 PM
ShareWhatsAppFacebookX
বৈভবকে বাদ দেওয়া নিয়ে তুমুল বিতর্ক, শ্রীকান্ত-কাইফদের নিশানায় টিম ম্যানেজমেন্ট

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বৈভব সূর্যবংশীকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভারতীয় দলের এই সিদ্ধান্তে প্রাক্তন ক্রিকেটারদের একাংশ প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের পর আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করার সুযোগ বৈভবের প্রাপ্য ছিল।

 

প্রাক্তন ভারতীয় অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। ১৫ বছর বয়সি বৈভবের প্রতি সহানুভূতি প্রকাশ করে তিনি মনে করেন, আগের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য বৈভব যথেষ্ট ভালো খেলেছেন। পাশাপাশি, তরুণ ক্রিকেটারকে বারবার দলে নেওয়া এবং বাদ দেওয়ার সিদ্ধান্ত তাঁর আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেন শ্রীকান্ত।

একই সুর শোনা যায় পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার কামরান আকমলের গলাতেও। "গেম প্ল্যান" পডকাস্টে তিনি প্রশ্ন তোলেন, আফগানিস্তানের মতো দলের বিরুদ্ধে যদি ভারতের বেঞ্চ শক্তি পরীক্ষা না করা হয়, তাহলে সেই সুযোগ আর কখন আসবে? তাঁর মতে, এই সিরিজেই বৈভবকে সুযোগ দেওয়া উচিত ছিল।

 

এদিকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফও বৈভবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে প্লেয়ার অফ দা সিরিজ হওয়ার পরও কেন তাঁকে বাইরে রাখা হল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন কাইফ। সঞ্জু স্যামসনকে ফের ওপেনিংয়ে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি সরাসরি প্রশ্ন করেন, “এর মধ্যে সঞ্জু এমন কী করেছে যে আবার সুযোগ পেল?”

প্রথম ম্যাচেই স্যামসন মাত্র ১০ রানে আউট হওয়ায় বিতর্ক আরও বাড়ে। তাঁর আউটের পর ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মঞ্জরেকর মন্তব্য করেন, স্যামসন “নিজের জন্যই কাজটা কঠিন করে তোলেন”, কারণ তিনি যথেষ্ট ধারাবাহিক নন।

ফলে বৈভবের অপেক্ষা এবং ভারতের টপ অর্ডারে জায়গার লড়াই সিরিজের পরবর্তী ম্যাচগুলিতেও বড় আলোচনার বিষয় হয়ে উঠতে চলেছে।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলSep 15

ছয় দলের শিল্ডে কঠিন লড়াই দিয়ে শুরু ইস্টবেঙ্গলের

এবারের আইএফএ শিল্ডে ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ১-তে রয়েছে ইস্টবেঙ্গল এফসি, মহামেডান এসসি এবং পাঞ্জাব এফসি। অন্যদিকে, গ্রুপ ২-তে রয়েছে মোহনবাগান এসজি, শ্রীনিধি ডেকান এফসিএবং নর্থইস্ট ইউনাইটেড এফসি।

ফুটবলSep 15

প্রবীর দাসের অবসর, বিদায় বেলাতেও তাঁর মুখে মোহনবাগানপ্রেমের কথা

ফুটবল থেকে অবসর নিলেন প্রবীর দাস। মোহনবাগানের প্রাক্তনীর শেষ ক্লাব বেঙ্গালুরু এফসি। সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা জানিয়ে প্রবীর লেখেন, “সত্যি বলতে, কোথা থেকে শুরু করব, সেটাই আমি জানি না। কারণ কখনও ভাবিনি, এই কথাগুলোকে ভাষায় প্রকাশ করা এতটা কঠিন হবে। প্রত্যেক ফুটবলারই জানেন, এই দিনটা একদিন আসবেই। কিন্তু কোনওভাবে, এই দিনের জন্য কেউই পুরোপুরি প্রস্তুত থাকতে পারেন না।

ক্রিকেটSep 15

৪০ বছর বয়সে বিশ্বরেকর্ড! সচিনকে পিছনে ফেলে ইতিহাস টেলরের

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, হারারে স্পোর্টস ক্লাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই এই নজির গড়েন ৪০ বছর বয়সি টেলর। তাঁর ওয়ান ডে কেরিয়ারের সময়কাল এখন ২২ বছর চার মাস। অন্যদিকে, টেন্ডুলকারের ওয়ান ডে কেরিয়ার ছিল ২২ বছর তিন মাস।

ক্রিকেটSep 15

‘আবার ভারতের হয়ে খেলতে পারলে ভালো লাগবে’, জাতীয় দলে ফেরা নিয়ে ভুবনেশ্বরের অকপট স্বীকারোক্তি

ভুবনেশ্বর বলেন, “আমি কিছু প্রমাণ করার জন্য খেলছি না। তবে আবার ভারতের হয়ে খেলতে পারলে অবশ্যই ভালো লাগবে। যে সময় পরের সিরিজের জন্য অপেক্ষা করতাম, সেই সময়টা আমি পেরিয়ে এসেছি।”