Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপচোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানাযন্তর মন্তর বিতর্কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রতিক্রিয়া জানালেন সাহাল আব্দুল সামাদমদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার আর্সেনালকে খোঁচা, রেকর্ড ট্রান্সফারে মর্গ্যান রজার্সকে দলে নিল চেলসিবাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপচোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা লর্ডসে রোহিতের ঐতিহাসিক শতরান, আইসিসি ODI ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াই আরও জমজমাট আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানাযন্তর মন্তর বিতর্কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে প্রতিক্রিয়া জানালেন সাহাল আব্দুল সামাদমদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার, নতুন বিতর্কে ওয়ার্নার আর্সেনালকে খোঁচা, রেকর্ড ট্রান্সফারে মর্গ্যান রজার্সকে দলে নিল চেলসিবাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস

উপেক্ষার জবাব জাতীয় মঞ্চে! VVS Laxman-এর বোর্ডের ডাকে আবার বড় দায়িত্বে কোচ সৌরাশিস

বাংলার ক্রিকেটে জায়গা হয়নি তাঁর। অথচ গত সাত-আট বছরে বাংলার একমাত্র সর্বভারতীয় ট্রফি জয়ের অন্যতম কারিগর তিনিই। সেই সৌরাশিস লাহিড়িকেই কোচ হিসেবে যোগ্য মনে করেনি সিএবি। কিন্তু রাজ্য সংস্থা না ভাবলেও, আস্থা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

লিখেছেন Adminপ্রকাশিত Jun 20, 2026, 9:36 PM
ShareWhatsAppFacebookX
উপেক্ষার জবাব জাতীয় মঞ্চে! VVS Laxman-এর বোর্ডের ডাকে আবার বড় দায়িত্বে কোচ সৌরাশিস

 

সব্যসাচী বাগচী

 

বাংলার ক্রিকেটে জায়গা হয়নি তাঁর। অথচ গত সাত-আট বছরে বাংলার একমাত্র সর্বভারতীয় ট্রফি জয়ের অন্যতম কারিগর তিনিই। সেই সৌরাশিস লাহিড়িকেই কোচ হিসেবে যোগ্য মনে করেনি সিএবি। কিন্তু রাজ্য সংস্থা না ভাবলেও, আস্থা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

 

জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির প্রধান VVS Laxman-এর নেতৃত্বাধীন বোর্ডের পরিকল্পনায় ফের বড় দায়িত্ব পেলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ি।

 

আগামী ৬ জুলাই থেকে শুরু হতে চলা বিসিসিআইয়ের ‘ইমার্জিং মেন্স টুর্নামেন্টে’ কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

 

যে সৌরাশিসকে বাংলার কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এমনকি সংবাদমাধ্যমে মুখ খোলার পর যাঁর বিরুদ্ধে তদন্ত কমিটিও বসেছিল—আজ সেই সৌরাশিসই জাতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের গড়ার দায়িত্বে।

 

শনিবারই বোর্ডের তরফে সরকারি বার্তা পেয়েছেন সৌরশিস।

তাঁকে আগামী ৫ জুলাই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিপোর্ট করতে বলা হয়েছে।

 

Sourashis 1.jpeg

এই দায়িত্বটি ভারতীয় দলের ‘রেড বল প্রজেক্ট’-এর অংশ। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ভারতের পারফরম্যান্স নিয়ে উদ্বেগের পর তরুণ প্রতিভাদের তৈরি করতে এই উদ্যোগ নিয়েছে বোর্ড।

 

কয়েক সপ্তাহ আগে দেশজুড়ে লাল বলের ক্রিকেটে ভালো করা অনূর্ধ্ব-২৫ ক্রিকেটারদের নিয়ে যে বিশেষ শিবির হয়েছিল, সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সৌরাশিসের। এবার সেই ক্রিকেটারদের নিয়েই হবে ইমার্জিং মেন্স টুর্নামেন্ট, যা চলবে ২৪ জুলাই পর্যন্ত।

 

এই টুর্নামেন্টের পর বেছে নেওয়া হবে ‘ইমার্জিং ইন্ডিয়া’ দল। আর সেই পুরো প্রক্রিয়াতেই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন সৌরাশিস—ভারত ‘এ’ দলের সহকারী কোচ হিসেবে।

 

বাংলায় না হলেও, জাতীয় স্তরে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন সৌরাশিস। নতুন দায়িত্ব শুরুর আগে কেমন লাগছে? এক্সট্রা টাইম বাংলাকে ফোনে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি।

"একটা সময় এমনই চ্যালেঞ্জার ট্রফি থেকে আমার উত্থান ঘটেছিল। গৌতম গম্ভীরের নেতৃত্বে আমরা শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিলাম। আমরাই ছিলাম এনসিএ-র প্রথম ব্যাচ। এবার সেখানেই কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করব। দারুণ অনুভূতি হচ্ছে। "

 

প্রাক্তন এই অফ স্পিনার আরও বলেন, "বোর্ডের ডাক নিঃসন্দেহে আমার কাছে বড় প্রাপ্তি। খুব সাধারণ পরিবার থেকে উঠে এসে বাংলার হয়ে ১৬ বছর খেলেছি—এই পথটা কখনও সহজ ছিল না। এই অবস্থায় প্রায় ৩৫ বছর ধরে নানা ভূমিকায় বাংলা ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছি। আজ আমার পরিচয়, আমার স্বপ্ন—সবটাই কোচিংকে ঘিরে। এটাই আমার জীবিকা, এটাই আমার ভালোবাসা। কঠিন সময় অনেক কিছু শেখায়। এই লড়াইয়ের সময়ে আমার বাবা-মা, স্ত্রী ও ছেলে যে সমর্থন দিয়েছে, সেটা আমার সবচেয়ে বড় শক্তি।"

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাJul 22

কমনওয়েলথ গেমস ২০২৬: বৃহস্পতিবার থেকে ভারতের অভিযান শুরু, নজরে নীরজ চোপড়া, মীরাবাই চানু ও লভলিনা; রইল ভারতের পূর্ণ সূচি

কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের অভিযান শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৩ জুলাই)। শুরুতেই লন বোলসে নামবে ভারতীয় দল। উল্লেখ্য, বার্মিংহাম ২০২২ কমনওয়েলথ গেমসে এই ইভেন্ট থেকেই ভারত একটি সোনা এবং একটি রুপো জিতেছিল।

ফুটবলJul 22

শনিবার ডার্বি দিয়ে শুরু এবারের ডুরান্ড কাপ, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তাপ

কলকাতা ডার্বি দিয়েই শুরু হবে এবারের প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ২৫ জুলাই শনিবার যুবভারতীতে এই ম্যাচ। কলকাতায় হবে দুটি গ্রুপের খেলা। এ ও বি গ্রুপের খেলা হবে যুবভারতী ও কিশোরভারতীতে। মহমেডানও কলকাতাতেই খেলবে।

ক্রিকেটJul 22

চোটে জর্জরিত টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের মেডিক্যাল ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুললেন শুভমন গিল

ইংল্যান্ড সফরে একের পর এক চোটে জর্জরিত হয়েছে ভারতীয় দল। বিশেষ করে হ্যামস্ট্রিং সমস্যায় একাধিক ক্রিকেটার ছিটকে যাওয়ায় দলের পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে ভারতীয় একদিনের দলের অধিনায়ক শুভমন গিল প্রকাশ্যেই দলের ঘনঘন চোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

ফুটবলJul 22

পরের বিশ্বকাপে ছেলে থিয়াগোর সঙ্গে খেলবেন মেসি? সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনীয়রা

থিয়াগো বর্তমানে খেলছে ইন্টার মিয়ামির যুব অ্যাকাডেমিতে। সেখানে যেভাবে তার উন্নতি হচ্ছে তাতেই ২০৩০-এ ১৮ বছর বয়সে তাঁকে জাতীয় দলে দেখছেন আর্জেন্টিনার সমর্থকরা।