Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব◆শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা◆ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুই মেরুতে কার্তিক ও রাহানে◆একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা◆দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ◆অভিজ্ঞতাকে হারানো যায় না, ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্ত নিয়ে জানান ভারতীয় দলের ব্যাটিং কোচ◆দলীপ থেকে ইরানি কাপ, লাল বলের রাজত্বে জাতীয় দলে ফেরার স্বপ্নে নতুন গতি মুকেশের◆০-৪ গোলে হার ভারতের, তবু ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা রাশিয়ার কোচের◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব◆শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা◆ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুই মেরুতে কার্তিক ও রাহানে◆একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা◆দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ◆অভিজ্ঞতাকে হারানো যায় না, ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্ত নিয়ে জানান ভারতীয় দলের ব্যাটিং কোচ◆দলীপ থেকে ইরানি কাপ, লাল বলের রাজত্বে জাতীয় দলে ফেরার স্বপ্নে নতুন গতি মুকেশের◆০-৪ গোলে হার ভারতের, তবু ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা রাশিয়ার কোচের◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆

অবাক করা অদ্ভুত ম্যাচে ৯০ মিনিটে ১০ গোল, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড

অদ্ভুতভাবে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু কেন এমন হল? কারণ ফরাসি ফুটবলারদের প্রথমার্ধে খেলার ইচ্ছা ছিল না। তাদের কোচ ম্যাচের আগে বলেছিলেন এই তৃতীয় স্থানের ম্যাচটা আমরা খেলতে চাইনি। ইংল্যান্ডও চায়নি। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল দুদলই প্রথম দলে ৫-৭টি পরিবর্তন করলেও ইংল্যান্ড ফুটবলাররা অন্তত পেশাদারিত্বের সঙ্গে সিরিয়াসলি ম্যাচটাকে নিল। কিন্তু ফরাসিরা মাঠে যেন প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছেন। গোটা প্রথমার্ধ হেঁটে বেড়ালেন। মোটিভেশন নেই। লক্ষ্য নেই। তাই কোনও তাগিদও নেই।

লিখেছেন Admin•প্রকাশিত Jul 19, 2026, 5:05 AM
ShareWhatsAppFacebookX
 অবাক করা অদ্ভুত ম্যাচে ৯০ মিনিটে ১০ গোল, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড

ছবি সৌজন্য - এক্স

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

স্কোর লাইন দেখে মনে হতে পারে দুর্ধর্ষ ম্যাচ হয়েছে। ৯০ মিনিটে ১০টি গোল। ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড। এই স্কোর লাইন দেখে যৈাি মনে হোক, অবাক করার মত একটা ম্যাচ হল। নাটক ছিল ঠিকই, উল্লেখযোগ্য ঘটনাও ছিল। যেমন বুকায়ো সাকার হ্যাটট্রিক। যেমন দুটি গোল করে মেসিকে টপকে বিশ্বকাপে মোট গোলের সংখ্যায় শীর্যে চলে গেলেন এমবাপে। তাঁর গোল সংখ্যা হল ২২। মেসি করেছেন ২১ গোল। আর এই বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন ফরাসি তারকা। মেসির গোল সংখ্যা ৮।

অদ্ভুতভাবে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু কেন এমন হল? কারণ ফরাসি ফুটবলারদের প্রথমার্ধে খেলার ইচ্ছা ছিল না। তাদের কোচ ম্যাচের আগে বলেছিলেন এই তৃতীয় স্থানের ম্যাচটা আমরা খেলতে চাইনি। ইংল্যান্ডও চায়নি। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল দুদলই প্রথম দলে ৫-৭টি পরিবর্তন করলেও ইংল্যান্ড ফুটবলাররা অন্তত পেশাদারিত্বের সঙ্গে সিরিয়াসলি ম্যাচটাকে নিল। কিন্তু ফরাসিরা মাঠে যেন প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছেন। গোটা প্রথমার্ধ হেঁটে বেড়ালেন। মোটিভেশন নেই। লক্ষ্য নেই। তাই কোনও তাগিদও নেই। সেই সুযোগেই ইংল্যান্ড প্রথমার্ধে চার গোল করে গেল। রাইস, কনসা একটি করে গোল করলেন। সাকা করলেন দুটি গোল।

এর ফলেই হয়ত আঁতে ঘা লাগল ফ্রান্সের। দ্বিতীয়ার্ধে যেমন দেশঁ নিয়মিত প্রথম দলের কয়েকজনকে নামালেন, তেমনি সম্মান পুনরুদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়লেন ফরাসি ফুটবলাররা। ফলও মিলল। পরপর তিনটি গোল শোধ। এমবাপে দুটি ও বারকোলা একটি গোল করলেন। তখনই চতুর্থ গোলটিও শোধ হয়ে যেত যদি দেম্বেলে গোলরক্ষকের হাতে না মারতেন কিংবা ওলিজে পরপর দুটি বল বাইরে মারতেন। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে ৫-৩ করে দেন সাকা। সম্পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। এরপরই দেম্বেলে স্কোরলাইন ৫-৪ করে দেন। কিন্তু ইনজুরি সময়ের শেষ দিকে নিজের জাত চিনিয়ে ৬-৪ করে দেন পরিবর্ত হিসাবে নামা বেলিংহ্যাম।

এটাই ছিল ফ্রান্সের কোচ হিসাবে দিদিয়ের দেশঁর শেষ ম্যাচ। এবার শুরু হবে জিদান জমানা।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাOct 10

ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব

ভারতীয় অলিম্পিক সংস্থার ২০২৬ সালের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান পরিষদের মেয়াদ ১০ ডিসেম্বর শেষ হওয়ার মাত্র পাঁচ দিন আগে এই নির্বাচন হতে চলেছে। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার শ্রীবাস্তব।

ক্রিকেটOct 10

শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা

তিনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, দলে ওপেনাররা ছাড়া কারও পজিশনই স্থায়ী নয়। তাঁর ব্যাখ্যা, টি টোয়েন্টিতে দলের প্রয়োজন অনুযায়ী যে কাউকে যে কোনও পজিশনে নামতে হতে পারে। এবং ভারত প্রয়োজন অনুযায়ী এভাবে পজিশনের বদল করে যাবে।

ক্রিকেটOct 9

একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন রবীন্দ্র জাডেজা। রঞ্জি ট্রফিতে তাঁর প্রত্যাবর্তন শুধু ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ নয়, বরং টেস্ট ক্রিকেটের প্রস্তুতি আরও মজবুত করার পাশাপাশি নিজের রাজ্য সৌরাষ্ট্রের পাশে দাঁড়ানোরও গুরুত্বপূর্ণ সুযোগ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে ব্যাট ও বল হাতে ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্য থাকবে ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

ক্রিকেটOct 9

দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ

মূলত টপ অর্ডারের ব্যর্থতাতেই ডুবল ভারতীয় দল। জস ফিলিপে ও সাম কনসটানসের অর্ধশতরানে ভর করে অস্ট্রেলিয়া এ তোলে ২৭৫ রান। এরপর ভারতের ইনিংসে পেসার স্পেনসের জনসন বড় ধাক্কা দেন। তুলে নেন তিনটি উইকেট। রজত পাতিদারের লড়াকু ৬৭ রান সত্ত্বেও ৪৫.২ ওভারে ২০৬ রানেই থেমে যায় ভারত এ দলের ইনিংস।