Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে রিয়ালে নয়, বার্সেলোনাতেই খেলার ব্যাপারে সম্মতি দিলেন রড্রি, সিটির সঙ্গে বার্সার চুক্তি বাকিবিতর্কিত সিদ্ধান্ত, অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েও প্রত্যাখ্যান রঞ্জিত বাজাজের তিনবার চেক বাউন্স! সংবিধান দেখিয়ে বিতাড়িত বাবরি খ্যাত হুমায়ুন কবীর মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হিসেবে গজল উজ জাফরবিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন ১৫ জুলাইকে প্রতি বছর উদযাপন করবে আর্জেন্টিনা এবার টাটা গোষ্ঠীকে আইএসএল থেকে নাম তুলে না নেওয়ার আবেদন জানালেন ফেডারেশন প্রসিডেন্টফুটবল নয়, ব্রাজিল-পেরু ক্রিকেট ম্যাচ নিয়েও উন্মাদনাদলীপ ট্রফি ২০২৬-২৭: ঘরোয়া ক্রিকেটে ফিরছে লাল বলের যুদ্ধহর্ষিতা জাখর: ট্যুর ডি ফ্রান্স ফেমেসে ইতিহাস তৈরি করেছেন ভারতের নতুন সাইক্লিং প্রতিভা এই পাকিস্তান ক্রিকেট তারকা সবেমাত্র ব্রিটিশ নাগরিক হয়েছেন; আগামী বছর কি আইপিএল খেলবেন? গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে রিয়ালে নয়, বার্সেলোনাতেই খেলার ব্যাপারে সম্মতি দিলেন রড্রি, সিটির সঙ্গে বার্সার চুক্তি বাকিবিতর্কিত সিদ্ধান্ত, অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েও প্রত্যাখ্যান রঞ্জিত বাজাজের তিনবার চেক বাউন্স! সংবিধান দেখিয়ে বিতাড়িত বাবরি খ্যাত হুমায়ুন কবীর মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হিসেবে গজল উজ জাফরবিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন ১৫ জুলাইকে প্রতি বছর উদযাপন করবে আর্জেন্টিনা এবার টাটা গোষ্ঠীকে আইএসএল থেকে নাম তুলে না নেওয়ার আবেদন জানালেন ফেডারেশন প্রসিডেন্টফুটবল নয়, ব্রাজিল-পেরু ক্রিকেট ম্যাচ নিয়েও উন্মাদনাদলীপ ট্রফি ২০২৬-২৭: ঘরোয়া ক্রিকেটে ফিরছে লাল বলের যুদ্ধহর্ষিতা জাখর: ট্যুর ডি ফ্রান্স ফেমেসে ইতিহাস তৈরি করেছেন ভারতের নতুন সাইক্লিং প্রতিভা এই পাকিস্তান ক্রিকেট তারকা সবেমাত্র ব্রিটিশ নাগরিক হয়েছেন; আগামী বছর কি আইপিএল খেলবেন?

বিতর্কিত সিদ্ধান্ত, অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েও প্রত্যাখ্যান রঞ্জিত বাজাজের

রঞ্জিত বাজাজের সিদ্ধান্তে ভারতীয় ফুটবল মহল অবাক। অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপের জন্য ভারতীয় ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছিল বাজাজকে, কিন্তু সেই প্রস্তাব তিন ফিরিয়ে দিলেন।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 7, 2026, 3:38 PM
ShareWhatsAppFacebookX
বিতর্কিত সিদ্ধান্ত, অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েও প্রত্যাখ্যান রঞ্জিত বাজাজের

এক্সট্রাইম ওয়েব ডেস্ক

রঞ্জিত বাজাজের সিদ্ধান্তে ভারতীয় ফুটবল মহল অবাক। অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপের জন্য ভারতীয় ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছিল বাজাজকে, কিন্তু সেই প্রস্তাব তিন ফিরিয়ে দিলেন। একই সঙ্গে কোচের দায়িত্ব দেওয়া হয় বিবিয়ানো ফার্নান্ডেজকে। বাজাজ জানিয়েছেন, বিবিয়ানো ও তাঁর দলকে খেলানোর স্টাইল আলাদা, তাই তিনি বিবিয়ানোর সঙ্গে কাজ করতে অসম্মত হয়েছেন। এই যুক্তি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।   

এমনিতে তাঁর মিনার্ভা অ্যাকাডেমির দলকে নিয়ে সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্যের জন্যই ফেডারেশন তাঁকে এই দায়িত্ব দিয়েছিল। বাজাজ ভারতীয় ফুটবলে প্রথম সাড়া ফেলেন, যখন তাঁর মিনার্ভা পঞ্জাব ফুটবল ক্লাব ২০১৭-১৮ সালে আইলিগে চ্যাম্পিয়ন হয়। তবে তাঁর অ্যাকাডেমির সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্যই  তাঁকে আবার লাইমলাইটে নিয়ে আসে। ফুটবলে বিশ্বের প্রথম সারির দেশের অ্যাকাডেমি দলগুলিকে হারিয়ে পরপর দুবার সুইডেনের গোথিয়া কাপে চ্যাম্পিয়ন মিনার্ভা অ্যাকাডেমি। এবার তো আবার তার সঙ্গে হেলসিঙ্কি কাপেও চ্যাম্পিয়ন। ইউরোপের এই ডাবলের পর ইউরোপজুড়েও হেডলাইন পেয়ে যায়, আলোচনায় উঠে আসে বাজাজের মিনার্ভা অ্যাকাডেমি। এই টুর্নামেন্টগুলিতে ম্যানেজার তো বটেই, টেকনিক্যাল ব্যাপারও সামলে ছিলেন বাজাজ নিজেই।

এই সাফল্যের পরই নড়েচড়ে বসে ফেডারেশন। তাঁকে অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ দলের ম্যানেজর করে দেওয়া হয়। কিন্তু গ্রহণ না করে অবাঞ্ছিত বিতর্ক তৈরি করলেন তিনি। গোথিয়া কাপ জিতে আসার পর ফেডারেশনের কাছে তিনি আবেদন করেছিলেন, তাঁকে একবার অনূর্ধ্ব ১৫ দলের দায়িত্ব দেওয়া হোক, তিনি সাফল্য এনে দেবেন। এরপর তিন লক্ষ মানুষও ভোট দিয়ে বাজাজকে দায়িত্ব দেওয়ার ব্যাপারকে সমর্থন করেছিলেন। শেষ পর্যন্ত ফেডারেশনও তাতে সাড়া দিল। তাঁকে দায়িত্ব দেওয়া হল। কিন্তু অদ্ভুত যুক্তি দেখিয়ে পিছিয়ে গেলেন রঞ্জিত বাজাজ। প্রশ্ন তো উঠছেই, তাহলে কেন বলে আসছিলেন তাঁকে দায়িত্ব দেওয়া হোক! অদ্ভুত সিদ্ধান্ত। যুক্তিটাও অদ্ভুত, যা বোধগম্য হচ্ছে না।

 

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 7

গম্ভীরকে খোঁচা কাইফের! ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের প্রশংসা, আঙুল তুললেন টিম কম্বিনেশনে

"ভিভিএস লক্ষ্মণ জিম্বাবোয়েতে দুর্দান্ত কাজ করেছেন। তিনি সাতজন বিশেষজ্ঞ ব্যাটার এবং চারজন বিশেষজ্ঞ বোলারের ঐতিহ্যগত কম্বিনেশনেই আস্থা রেখেছিলেন। শুধু আট নম্বরে একজন অলরাউন্ডার খেলানোর জন্য দলের ভারসাম্য নষ্ট করেননি। নিজের একাদশের উপর পূর্ণ বিশ্বাস রেখেছিলেন। নতুন কোচ হিসেবে সহজ ম্যাচ জেতা প্রত্যাশিত, কিন্তু বিদেশ সফরের কঠিন চ্যালেঞ্জই আসল পরীক্ষা।"

ফুটবলAug 7

রিয়ালে নয়, বার্সেলোনাতেই খেলার ব্যাপারে সম্মতি দিলেন রড্রি, সিটির সঙ্গে বার্সার চুক্তি বাকি

বার্সেলোনার পথে এক পা বাড়িয়ে দিলেন রড্রি। কাতালান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টরকে তিনি সেখানে খেলার ব্যাপারে সম্মতি দিয়ে দিলেন। এর ফলে রড্রির রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল। যদিও স্প্যানিশ মিডফিল্ডারের বর্তমান ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে এখনও কোনও চুক্তি হয়নি বার্সার।

ফুটবলAug 7

বিতর্কিত সিদ্ধান্ত, অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েও প্রত্যাখ্যান রঞ্জিত বাজাজের

রঞ্জিত বাজাজের সিদ্ধান্তে ভারতীয় ফুটবল মহল অবাক। অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপের জন্য ভারতীয় ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছিল বাজাজকে, কিন্তু সেই প্রস্তাব তিন ফিরিয়ে দিলেন।

ফুটবলAug 7

তিনবার চেক বাউন্স! সংবিধান দেখিয়ে বিতাড়িত বাবরি খ্যাত হুমায়ুন কবীর মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হিসেবে গজল উজ জাফর

কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, হুমায়ুন কবীরকে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত ৬ আগস্ট ২০২৬ থেকেই কার্যকর হয়েছে।