Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
অভিষেকে উজ্জ্বল সেওয়াগ, দ্রাবিড় ঝড়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ রানে জয় যুব ভারতেরএশিয়াডে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের থাকার জন্য নিজেরা আলাদা ব্যবস্থা করছে বিসিসিআই২০২৭ বিশ্বকাপের আগে কেন ভারত নীতীশ কুমার রেড্ডিকে আরও বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা দিতে চায়বিএফসি ব্লু থেকে ইন্ডিয়া ব্লু: কান্তিরাভায় বিশেষ প্রত্যাবর্তনের অপেক্ষায় রায়ান উইলিয়ামসবয়সের অঙ্কে শাস্ত্রীর ‘গুগলি’! ৭৬-এর মোদী পেলেন ৭০-এর শুভেচ্ছাঅবিশ্বাস্য অভিষেক শো, ৩০ বলে শতরান, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া৩৬ দিনের বন্দিদশার অবসান, জামিন পেলেন অভিষেক পোড়েল“ঈশ্বর প্রদত্ত প্রতিভা”,  বৈভবকে নিয়ে এবার বিস্ময় প্রকাশ করলেন রশিদ খানএশিয়ান গেমস ২০২৬: আবহাওয়া সংকট এখন আর কেবল একদিনের সমস্যা নয়; আবহাওয়াজনিত ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে আইচি-নাগোয়া।তিন দিনে পাঁচটি ম্যাচ: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের উদ্বোধনী আসরে কঠিন পরীক্ষার মুখে ভারতঅভিষেকে উজ্জ্বল সেওয়াগ, দ্রাবিড় ঝড়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ রানে জয় যুব ভারতেরএশিয়াডে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের থাকার জন্য নিজেরা আলাদা ব্যবস্থা করছে বিসিসিআই২০২৭ বিশ্বকাপের আগে কেন ভারত নীতীশ কুমার রেড্ডিকে আরও বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা দিতে চায়বিএফসি ব্লু থেকে ইন্ডিয়া ব্লু: কান্তিরাভায় বিশেষ প্রত্যাবর্তনের অপেক্ষায় রায়ান উইলিয়ামসবয়সের অঙ্কে শাস্ত্রীর ‘গুগলি’! ৭৬-এর মোদী পেলেন ৭০-এর শুভেচ্ছাঅবিশ্বাস্য অভিষেক শো, ৩০ বলে শতরান, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া৩৬ দিনের বন্দিদশার অবসান, জামিন পেলেন অভিষেক পোড়েল“ঈশ্বর প্রদত্ত প্রতিভা”,  বৈভবকে নিয়ে এবার বিস্ময় প্রকাশ করলেন রশিদ খানএশিয়ান গেমস ২০২৬: আবহাওয়া সংকট এখন আর কেবল একদিনের সমস্যা নয়; আবহাওয়াজনিত ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে আইচি-নাগোয়া।তিন দিনে পাঁচটি ম্যাচ: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের উদ্বোধনী আসরে কঠিন পরীক্ষার মুখে ভারত

বয়সের অঙ্কে শাস্ত্রীর ‘গুগলি’! ৭৬-এর মোদী পেলেন ৭০-এর শুভেচ্ছা

১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন উপলক্ষে X-এ একটি পোস্ট করেন শাস্ত্রী। সেখানে তিনি লেখেন, “entered his 70s in some style” অর্থাৎ, মোদী নাকি দারুণ স্টাইলে ৭০-এর ঘরে প্রবেশ করেছেন। পাশাপাশি তাঁর এনার্জি ও উদ্যমেরও প্রশংসা করেন শাস্ত্রী।

লিখেছেন Adminপ্রকাশিত Sep 18, 2026, 2:30 PM
ShareWhatsAppFacebookX
বয়সের অঙ্কে শাস্ত্রীর ‘গুগলি’! ৭৬-এর মোদী পেলেন ৭০-এর শুভেচ্ছা

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে নাম বা তারিখ ভুল হলে একরকম, কিন্তু বয়সের অঙ্কে গণ্ডগোল হলে ব্যাপারটা একটু বেশিই গোলমেলে হয়ে যায়! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এবার সেই মজার পরিস্থিতিতেই পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী।

১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন উপলক্ষে X-এ একটি পোস্ট করেন শাস্ত্রী। সেখানে তিনি লেখেন, “entered his 70s in some style” অর্থাৎ, মোদী নাকি দারুণ স্টাইলে ৭০-এর ঘরে প্রবেশ করেছেন। পাশাপাশি তাঁর এনার্জি ও উদ্যমেরও প্রশংসা করেন শাস্ত্রী।

সমস্যাটা অন্য জায়গায়। মোদী যে ৭০-এর ঘরে রয়েছেন, সেটা ঠিক। কিন্তু তিনি ২০২৬ সালে নতুন করে সত্তরের ঘরে প্রবেশ করেননি! প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইট অনুযায়ী, নরেন্দ্র মোদীর জন্ম ১৭ সেপ্টেম্বর, ১৯৫০। ফলে ১৭ সেপ্টেম্বর ২০২৬-এ তাঁর বয়স হয়েছে ৭৬ বছর।

অর্থাৎ, শাস্ত্রীর বক্তব্যকে পুরোপুরি ভুল বলা যায় না, মোদী সত্যিই ৭০-এর দশকে রয়েছেন। কিন্তু “entered his 70s” কথাটাই তৈরি করেছে মজার পরিস্থিতি। ক্রিকেট মাঠে রবি শাস্ত্রীর মজার মুহূর্ত

কম নেই। কমেন্ট্রি বক্সেও তাঁর রসবোধ বহুবার দর্শকদের মুখে হাসি ফুটিয়েছে। এবার মাঠের বাইরে তাঁর X পোস্টও সেই তালিকায় জায়গা করে নিল।

শাস্ত্রীর মূল বার্তা ছিল মোদীর এনার্জি ও উদ্যমের প্রশংসা করা। কিন্তু সোশ্যাল মিডিয়ার নজর আটকে গেল বয়সের অঙ্কেই।

২০২৪ সালের এপ্রিল মাসে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি স্টাইলিশ ছবি পোস্ট করেছিলেন রবি শাস্ত্রী। ছবির সঙ্গে তাঁর ক্যাপশন ছিল “I am hottie, I am naughty, I am sixtyyyy”। ৬১ বছর বয়সে পা দেওয়ার পর নিজের বয়স নিয়েই এমন মজার ছলে পোস্ট করেছিলেন শাস্ত্রী। তাঁর আত্মবিশ্বাসী ভঙ্গি এবং ক্যাপশনের শব্দের খেলায় পোস্টটি দ্রুত নজর কাড়ে। এরপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা মিম ও মজার প্রতিক্রিয়া। শাস্ত্রীর ক্রিকেটীয় ক্যারিয়ারের পাশাপাশি তাঁর রসিকতার সঙ্গেও ভক্তরা বেশ পরিচিত। তাই বয়সকে নিয়েই তাঁর এই মজার পোস্ট ঘিরে নেটদুনিয়ায় হাসির রব উঠেছে।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটSep 18

অভিষেকে উজ্জ্বল সেওয়াগ, দ্রাবিড় ঝড়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ রানে জয় যুব ভারতের

অভিষেকেই নজর টানলেন আর্যবীর সেওয়াগ। একই সঙ্গে ঝোড়ো ইনিংস খেললেন আনভে দ্রাবিড়। অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলও জিতল ৭ রানে। একটা সময় নিজেরা জুটি বেঁধে বহুবার ভারতকে জিতিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ ও রাহুল দ্রাবিড়। এবার সময় এল তাঁদের পুত্রদের। শুক্রবার জুটি বেঁধে যুব ভারতকে জেতালেন আর্যবীর ও আনভে। একই সঙ্গে যশবর্ধন চৌহান অর্ধশতরান করে নায়ক হলেন।

ক্রিকেটSep 18

এশিয়াডে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের থাকার জন্য নিজেরা আলাদা ব্যবস্থা করছে বিসিসিআই

অবশেষে সিদ্ধান্তটা নিয়েই নিল বিসিসিআই। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের থাকার জন্য নিজেদের খরচে আলাদা ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে মহিলা দল গেমসের নির্ধারিত জায়গাতেই থাকবে।

ক্রিকেটSep 18

২০২৭ বিশ্বকাপের আগে কেন ভারত নীতীশ কুমার রেড্ডিকে আরও বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা দিতে চায়

শুরুতে নীতিশকে ভারতের এশিয়ান গেমস দলের জন্য নির্বাচিত করা হয়েছিল, কিন্তু এখন তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নিয়ে আসা হয়েছে

ফুটবলSep 18

বিএফসি ব্লু থেকে ইন্ডিয়া ব্লু: কান্তিরাভায় বিশেষ প্রত্যাবর্তনের অপেক্ষায় রায়ান উইলিয়ামস

চলতি বছরের মার্চ মাসে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল উইলিয়ামসের। ইতিমধ্যেই তিনি দুটি ম্যাচ খেলেছেন এবং একটি গোলও করেছেন।