“ঈশ্বর প্রদত্ত প্রতিভা”, বৈভবকে নিয়ে এবার বিস্ময় প্রকাশ করলেন রশিদ খান
এবার বিস্ময় প্রকাশ করলেন রশিদ খান। বৈভব সূর্যবংশীকে নিয়ে বিস্মিত গোটা ক্রিকেট বিশ্ব। মাত্র ১৫ বছর বয়সে তিনি যেভাবে সবাইকে চমকে দিয়েছেন, তাতে রোজই কিছু না কিছু প্রতিক্রিয়া আসছে ভারতের এই নতুন সেনসেশনকে নিয়ে। এবার বৈভবকে নিয়ে মুখ খুললেন আফগান তারকা রশিদ খান।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

বৈভবকে স্পষ্টতই ঈশ্বর প্রদত্ত প্রতিভা বলে উল্লেখ করেন রশিদ। তািা জানান, এই বয়সে এমন ভয়ডরহীন ক্রিকেট, পাওয়াফুল শট নেওয়ার দক্ষতা, হাত ও চোখের সমন্বয় এবং সবচেয়ে বড় কথা এমন শট নির্বাচন তিনি খুব কমই দেখেছেন।
তাঁর মতে নিজের শট নিয়ে বৈভবের পরিষ্কার ধারণা আছে, বিভিন্ন দেশ ও বিভিন্ন বোলারের বিরুদ্ধে নির্দিষ্ট গেম প্ল্যান থাকে। আর এটাই তাঁকে অন্য তরুণ ক্রিকেটারদের থেকে আলাদা করে রেখেছে। রশিদ বলেন এই দক্ষতা সাধারণত অভিজ্ঞতা থেকে আসে, কিন্তু বৈভব ইতিমধ্যেই সেই দক্ষতার অধিকারি।
বৈভবকে দেখে কি তাঁর নিজের তরুণ বয়সের কথা মনে পড়ে? হাসতে হাসতে রশিদ জানান, ওই বয়সে তাঁরও দক্ষতা ছিল, এটা ঠিকই, কিন্তু তিনি বৈভবের মত অতটা প্রতিভাবান ছিলেন না। আফগান তারকা এটাও তুলে ধরেন যে, বৈভব শুধু আইপিএলেই নয়, ভারতীয় দলেও নিজেকে প্রমাণ করেছেন। একই সঙ্গে অভিষেক শর্মারও ভূয়সী প্রশংসা করেন রশিদ।