অবিশ্বাস্য অভিষেক শো, ৩০ বলে শতরান, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া
বৃহস্পতিবারের অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী থাকল আর একটা অবিশ্বাস্য অভিষেক শো-র। মাত্র ৩০ বলে শতরান করে নজির গড়লেন অভিষেক শর্মা। ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৯৪ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। ১২৭ রানে জিতে সিরিজ পকেটে পুরে নিল ৩-০ ব্যবধানে।

ছবি সৌজন্য - আইসিসি
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
বৃহস্পতিবারের অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী থাকল আর একটা অবিশ্বাস্য অভিষেক শো-র। মাত্র ৩০ বলে শতরান করে নজির গড়লেন অভিষেক শর্মা। ভারতীয় হিসাবে টি টোয়েন্টিতে দ্রুততম শতরান করলেন। ভাঙলেন রোহিত শর্মার রেকর্ড। শেষ পর্যন্ত ৩৪ বলে ১০৮ রান করে যখন প্যাভিলিয়নে ফিরলেন তখন শক্ত জমির ওপর দাঁড়িয়ে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে তখন ভারতের রান ১ উইকেটে ১৪২।
অভিষেকের ইনিংসে রয়েছে ১১টি ওভার বাউন্ডারি ও ৯টি বাউন্ডারি। অন্যদিকে অভিষেকের ওপেনিং পার্টনার সঞ্জু স্যামসনও সমানে পাল্লা দিয়ে গেলেন। সঞ্জু করেন ৩৫ বলে ৫০ রান। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার করেন ২০ বলে ২৯ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৯৪ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। ১২৭ রানে জিতে সিরিজ পকেটে পুরে নিল ৩-০ ব্যবধানে। সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন অভিষেক। তিনি সিরিজে ৮৫ বলে করেন ২০৯ রান।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল নীতীশ কুমার রেড্ডি। তিনি ২৫ রানে নেন ৩ উইকেট। চোটের জন্য অটোমেটিক চয়েস অলরাউন্ডার মাঠের বাইরে আছেন। সুযোগটাকে ভালভাবে কাজে লাগালেন নীতীশ। রবি বিষ্ণোইও নেন ২৬ রানে ৩ উইকেট। অক্ষর প্যাটেল ৯ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট পান জসপ্রীত বুমরা ও যশ ঠাকুর। প্রথম দুটি ম্যাচে ৭ উইকেটে জিতেছিল ভারতীয় দল। তৃতীয় ম্যাচে এল বিশাল ১২৭ রানে জয়।








