Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ম্যাচ শুরুর বাঁশি বাজলেই মুগ্ধতা উধাও: ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে সুযোগকে লড়াইয়ে পরিণত করার আহ্বান আকাশ মিশ্ররপূজারার ধৈর্য, গেইলের আগ্রাসন! কঠিনতম ব্যাটার বাছলেন প্যাট কামিন্স, তালিকায় ভারতের প্রাক্তন তারকা৮ বছর পর কলকাতা লিগে চ্যাম্পিয়ন মোহনবাগানঅভিষেকে উজ্জ্বল সেওয়াগ, দ্রাবিড় ঝড়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ রানে জয় যুব ভারতেরএশিয়াডে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের থাকার জন্য নিজেরা আলাদা ব্যবস্থা করছে বিসিসিআই২০২৭ বিশ্বকাপের আগে কেন ভারত নীতীশ কুমার রেড্ডিকে আরও বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা দিতে চায়বিএফসি ব্লু থেকে ইন্ডিয়া ব্লু: কান্তিরাভায় বিশেষ প্রত্যাবর্তনের অপেক্ষায় রায়ান উইলিয়ামসবয়সের অঙ্কে শাস্ত্রীর ‘গুগলি’! ৭৬-এর মোদী পেলেন ৭০-এর শুভেচ্ছাঅবিশ্বাস্য অভিষেক শো, ৩০ বলে শতরান, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া৩৬ দিনের বন্দিদশার অবসান, জামিন পেলেন অভিষেক পোড়েলম্যাচ শুরুর বাঁশি বাজলেই মুগ্ধতা উধাও: ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে সুযোগকে লড়াইয়ে পরিণত করার আহ্বান আকাশ মিশ্ররপূজারার ধৈর্য, গেইলের আগ্রাসন! কঠিনতম ব্যাটার বাছলেন প্যাট কামিন্স, তালিকায় ভারতের প্রাক্তন তারকা৮ বছর পর কলকাতা লিগে চ্যাম্পিয়ন মোহনবাগানঅভিষেকে উজ্জ্বল সেওয়াগ, দ্রাবিড় ঝড়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ রানে জয় যুব ভারতেরএশিয়াডে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের থাকার জন্য নিজেরা আলাদা ব্যবস্থা করছে বিসিসিআই২০২৭ বিশ্বকাপের আগে কেন ভারত নীতীশ কুমার রেড্ডিকে আরও বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা দিতে চায়বিএফসি ব্লু থেকে ইন্ডিয়া ব্লু: কান্তিরাভায় বিশেষ প্রত্যাবর্তনের অপেক্ষায় রায়ান উইলিয়ামসবয়সের অঙ্কে শাস্ত্রীর ‘গুগলি’! ৭৬-এর মোদী পেলেন ৭০-এর শুভেচ্ছাঅবিশ্বাস্য অভিষেক শো, ৩০ বলে শতরান, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া৩৬ দিনের বন্দিদশার অবসান, জামিন পেলেন অভিষেক পোড়েল

৮ বছর পর কলকাতা লিগে চ্যাম্পিয়ন মোহনবাগান

এই ম্যাচ ড্র হলে ইস্টবেঙ্গল বা ভবানীপুরের সুযোগ থাকত। কিন্তু সেটা হয়নি। ১০ জন হয়ে গিয়েও ম্যাচ জিতল মোহনবাগান। প্রথমে সাহালের গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু মহমেডানের হয়ে গোলটি শোধ করে দেন রেমসাঙ্গা। এরপরই পেনাল্টি থেকে ২-১ করেন মহমেডানের মহীতোষ। তখনই লাল কার্ড দেখেন মোহনবাগান গোলরক্ষক জাহির। তবে তা সত্ত্বেও পরপর দুটি গোল করে লিগ জয় নিশ্চিত করেন সাহাল ও সায়ন।

লিখেছেন Adminপ্রকাশিত Sep 19, 2026, 6:24 PM
ShareWhatsAppFacebookX
৮ বছর পর কলকাতা লিগে চ্যাম্পিয়ন মোহনবাগান

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

৮ বছর পর কলকাতা লিগে চ্যাম্পিয়ন হল মোহনবাগান। শনিবার লিগের ক্লাইম্যাক্স চরমে উঠল। একসঙ্গে তিনটি ম্যাচে পাঁচটি দল খেতাবের জন্য লড়াই চালিয়ে গেল। একদিকে মোহনবাগান ও মহমেডান, অন্যদিকে ইস্টবেঙ্গল ও কোল ইন্ডিয়া। এবং আর একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভবানীপুর ও ইউনাইটেড। এমনই পরিস্থিতি ছিল যে মোহনবাগান ও মহমেডানের মধ্যে কেউ জিতে গেলে তারাই চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে অন্য ম্যচে কী ফল হল, তাতে কিছু বদলাতো না। ঠিক সেটাই হল, মহমেডানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল সবুজ মেরুন।

এই ম্যাচ ড্র হলে ইস্টবেঙ্গল বা ভবানীপুরের সুযোগ থাকত। কিন্তু সেটা হয়নি। ১০ জন হয়ে গিয়েও ম্যাচ জিতল মোহনবাগান। প্রথমে সাহালের গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু মহমেডানের হয়ে গোলটি শোধ করে দেন রেমসাঙ্গা। এরপরই পেনাল্টি থেকে ২-১ করেন মহমেডানের মহীতোষ। তখনই লাল কার্ড দেখেন মোহনবাগান গোলরক্ষক জাহির। তবে তা সত্ত্বেও পরপর দুটি গোল করে লিগ জয় নিশ্চিত করেন সাহাল ও সায়ন।

শেষবার ২০১৮ সালে কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। ৮ বছরের খরা। তাই এবার লিগ জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিল তারা। আইএসএলে খেলা সিনিয়র ফুটবলারদের নামিয়ে দিয়েছিল। যদিও ডার্বি তবু ড্র হয়েছিল। তবে শেষ পর্যন্ত লিগ জিতে মিশন সম্পূর্ণ করল সবুজ মেরুন।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলSep 19

ম্যাচ শুরুর বাঁশি বাজলেই মুগ্ধতা উধাও: ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে সুযোগকে লড়াইয়ে পরিণত করার আহ্বান আকাশ মিশ্রর

ভারতের এই ডিফেন্ডারের কাছে, এই তিনটি প্রীতি ম্যাচ কেবল আদর্শ হিসেবে মানা ফুটবলারদের মুখোমুখি হওয়ার বিষয় নয়। বরং মাঠে নেমে আবেগকে দূরে সরিয়ে রেখে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ‘ব্লু টাইগার্স’ (ভারতীয় দল) কী করতে পারে, সেটাই প্রমাণ করার সুযোগ।

ক্রিকেটSep 19

পূজারার ধৈর্য, গেইলের আগ্রাসন! কঠিনতম ব্যাটার বাছলেন প্যাট কামিন্স, তালিকায় ভারতের প্রাক্তন তারকা

ভারতের ক্ষেত্রে কামিন্স বেছে নিয়েছেন চেতেশ্বর পুজারাকে। টেস্ট ক্রিকেটে ধৈর্য, দৃঢ়তা এবং দীর্ঘ সময় ক্রিজে টিকে থাকার জন্য পরিচিত ছিলেন পুজারা। তাঁকে আউট করা কখনওই সহজ ছিল না, বিশেষ করে যখন তিনি ক্রিজে থিতু হয়ে দীর্ঘ ইনিংস খেলার সিদ্ধান্ত নিতেন। কামিন্সের পছন্দে উঠে এসেছে এমন এক প্রজন্মের ব্যাটারদের প্রভাব, যাঁরা তাঁর বোলিং কেরিয়ারে কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছিলেন।

ফুটবলSep 19

৮ বছর পর কলকাতা লিগে চ্যাম্পিয়ন মোহনবাগান

এই ম্যাচ ড্র হলে ইস্টবেঙ্গল বা ভবানীপুরের সুযোগ থাকত। কিন্তু সেটা হয়নি। ১০ জন হয়ে গিয়েও ম্যাচ জিতল মোহনবাগান। প্রথমে সাহালের গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু মহমেডানের হয়ে গোলটি শোধ করে দেন রেমসাঙ্গা। এরপরই পেনাল্টি থেকে ২-১ করেন মহমেডানের মহীতোষ। তখনই লাল কার্ড দেখেন মোহনবাগান গোলরক্ষক জাহির। তবে তা সত্ত্বেও পরপর দুটি গোল করে লিগ জয় নিশ্চিত করেন সাহাল ও সায়ন।

ক্রিকেটSep 18

অভিষেকে উজ্জ্বল সেওয়াগ, দ্রাবিড় ঝড়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ রানে জয় যুব ভারতের

অভিষেকেই নজর টানলেন আর্যবীর সেওয়াগ। একই সঙ্গে ঝোড়ো ইনিংস খেললেন আনভে দ্রাবিড়। অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলও জিতল ৭ রানে। একটা সময় নিজেরা জুটি বেঁধে বহুবার ভারতকে জিতিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ ও রাহুল দ্রাবিড়। এবার সময় এল তাঁদের পুত্রদের। শুক্রবার জুটি বেঁধে যুব ভারতকে জেতালেন আর্যবীর ও আনভে। একই সঙ্গে যশবর্ধন চৌহান অর্ধশতরান করে নায়ক হলেন।