Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব◆শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা◆ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুই মেরুতে কার্তিক ও রাহানে◆একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা◆দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ◆অভিজ্ঞতাকে হারানো যায় না, ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্ত নিয়ে জানান ভারতীয় দলের ব্যাটিং কোচ◆দলীপ থেকে ইরানি কাপ, লাল বলের রাজত্বে জাতীয় দলে ফেরার স্বপ্নে নতুন গতি মুকেশের◆০-৪ গোলে হার ভারতের, তবু ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা রাশিয়ার কোচের◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব◆শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা◆ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দুই মেরুতে কার্তিক ও রাহানে◆একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা◆দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ◆অভিজ্ঞতাকে হারানো যায় না, ভুবনেশ্বর কুমারের অন্তর্ভুক্ত নিয়ে জানান ভারতীয় দলের ব্যাটিং কোচ◆দলীপ থেকে ইরানি কাপ, লাল বলের রাজত্বে জাতীয় দলে ফেরার স্বপ্নে নতুন গতি মুকেশের◆০-৪ গোলে হার ভারতের, তবু ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা রাশিয়ার কোচের◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆

ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি

ইউনিসেফ ও বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য অনুষ্ঠানের জন্য ফটোশ্যুটের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ছবি তোলা হয়। আসলে এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন পরিবারকে নিয়ে একটি লটারির আয়োজন করা হয়েছিল। সেখানে জিতেছিলেন ইয়ামলের মা বাবা। সে কারেণই তখন পাঁচ মাসের ছোট্ট ইয়ামলকে কোলে নিয়ে স্নান করিয়েছিলেন বছর কুড়ির মেসি।

লিখেছেন Admin•প্রকাশিত Jul 16, 2026, 6:44 PM
ShareWhatsAppFacebookX
 ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি

ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

ফিরে এল সেই ছবি। যে ছবি বিশ্বকাপ ফাইনালের আগে আবার ভাইরাল হয়ে গেছে। বছর কুড়ির লিও মেসির কোলে কয়েক মাসের লামিন ইয়ামল। এই ছবি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন, এই ছবি সত্যি কিনা। নাকি ছবিটি ভুয়ো বা এআই দ্বারা করা। কিন্তু ঘটনা হল এই ছবি সত্যি। সত্যিই এই ঘটনা ঘটেছিল।

সেটা ছিল ২০০৭ সালের ডিসেম্বর মাস। ইউনিসেফ ও বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য অনুষ্ঠানের জন্য ফটোশ্যুটের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ছবি তোলা হয়। আসলে এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন পরিবারকে নিয়ে একটি লটারির আয়োজন করা হয়েছিল। সেখানে জিতেছিলেন ইয়ামলের মা বাবা। সে কারেণই তখন পাঁচ মাসের ছোট্ট ইয়ামলকে কোলে নিয়ে স্নান করিয়েছিলেন বছর কুড়ির মেসি।

মেসি তখন ছিলেন বার্সেলোনার উঠতি তারকা। এই ছবি প্রসঙ্গে ইয়ামল বলেন, বহু বছর ধরে তিনি জানতেন না এই ঘটনা কথা। পরে তাঁর বাবা তাঁকে এই ঘটনা ও ছবির কথা বলেন। মেসির সঙ্গে তুলনা প্রসঙ্গে স্প্যানিশ তারকা বলেন, “ইতিহাসের সেরা ফুটবলারের সঙ্গে তুলনা হলে কারোরই খারাপ লাগে না, তবে এমন তুলনা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, কারণ আপনি কখনই মেসি হতে পারবেন না।“

এই ছবি প্রসঙ্গে মেসি কোনও মন্তব্য না করলেও বারেবারে্ই ভূয়সী প্রশংসা করেছেন ইয়ামলের। বলেছেন ইয়ামলের মধ্যে তিনি নিজের শুরুর দিনের ছায়া দেখতে পান। বয়স অল্প হলে্ও এর মধ্যেই ইয়ামল বিশ্বের অন্যতম সেরা তারকা বলে মন্তব্য করেছেন মেসি।  

ঘটনাপ্রবাহ যে কীভাবে এগোয়! সেদিন যাঁকে কোলে করে স্নান করিয়েছিলেন আজ সেই তিনিই তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ। বিশ্বকাপ ফাইনালে মেসি বনাম ইয়ামল। তাই তো নতুন করে ফিরে এল সেই ছবি। ঝড় তুলে দিল সোশ্যাল মিডিয়ায়।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাOct 10

ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব

ভারতীয় অলিম্পিক সংস্থার ২০২৬ সালের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান পরিষদের মেয়াদ ১০ ডিসেম্বর শেষ হওয়ার মাত্র পাঁচ দিন আগে এই নির্বাচন হতে চলেছে। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার শ্রীবাস্তব।

ক্রিকেটOct 10

শুধু ওপেনারদের জায়গাটাই স্থায়ী, বাকিদের ব্যাটিং অর্ডার বদল হতে পারে, গম্ভীরের স্পষ্ট বার্তা

তিনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, দলে ওপেনাররা ছাড়া কারও পজিশনই স্থায়ী নয়। তাঁর ব্যাখ্যা, টি টোয়েন্টিতে দলের প্রয়োজন অনুযায়ী যে কাউকে যে কোনও পজিশনে নামতে হতে পারে। এবং ভারত প্রয়োজন অনুযায়ী এভাবে পজিশনের বদল করে যাবে।

ক্রিকেটOct 9

একদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, অন্যদিকে সৌরাষ্ট্রের ভরসা, রঞ্জি ট্রফিতে ফিরছেন রবীন্দ্র জাডেজা

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন রবীন্দ্র জাডেজা। রঞ্জি ট্রফিতে তাঁর প্রত্যাবর্তন শুধু ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ নয়, বরং টেস্ট ক্রিকেটের প্রস্তুতি আরও মজবুত করার পাশাপাশি নিজের রাজ্য সৌরাষ্ট্রের পাশে দাঁড়ানোরও গুরুত্বপূর্ণ সুযোগ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে ব্যাট ও বল হাতে ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্য থাকবে ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

ক্রিকেটOct 9

দ্বিতীয় ওডিআই-তেও হার ভারত এ-র, ২-০ ম্যাচে এগিয়ে গিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া এ

মূলত টপ অর্ডারের ব্যর্থতাতেই ডুবল ভারতীয় দল। জস ফিলিপে ও সাম কনসটানসের অর্ধশতরানে ভর করে অস্ট্রেলিয়া এ তোলে ২৭৫ রান। এরপর ভারতের ইনিংসে পেসার স্পেনসের জনসন বড় ধাক্কা দেন। তুলে নেন তিনটি উইকেট। রজত পাতিদারের লড়াকু ৬৭ রান সত্ত্বেও ৪৫.২ ওভারে ২০৬ রানেই থেমে যায় ভারত এ দলের ইনিংস।